গত জুন মাসেই বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের দায়িত্ব নিয়েছিলেন জেরার্ড
জোন্স। দুই মাসের মাথায় বড় এক অভিযোগ আনলেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে শুরুতে বেতন
না পাওয়ার দাবি করেন তিনি। স্ত্রী-সন্তানদের খাবারের খরচ পাঠাতে পারছেন না বলে রীতিমতো
আর্তনাদই করেন জোন্স।
সামাজিক যোগাযোগমাধ্যমে জোন্সের ভিডিও পোস্ট করার পর বাফুফে রীতিমতো
বিব্রত। সভাপতি তাবিথ আউয়াল এমন অভিযোগ উড়িয়েই দিলেন একপ্রকার, ‘আমি ওনার পোস্টটি দেখেছি।
এটি বেশ দুঃখজনক, তবে ওনার বাকস্বাধীনতার প্রতি আমাকে সম্মান জানাতেই হবে। দুর্ভাগ্যজনকভ...