Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
আগামীর সময়
মলিন মাইলফলক রঙিন করেন মমিন
মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

কোচের অভিযোগ বিব্রত বাফুফে

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ০৩:১১
কোচের অভিযোগ বিব্রত বাফুফে

কোচ জেরার্ড জোন্স। ছবি: সংগৃহীত

গত জুন মাসেই বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের দায়িত্ব নিয়েছিলেন জেরার্ড জোন্স। দুই মাসের মাথায় বড় এক অভিযোগ আনলেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে শুরুতে বেতন না পাওয়ার দাবি করেন তিনি। স্ত্রী-সন্তানদের খাবারের খরচ পাঠাতে পারছেন না বলে রীতিমতো আর্তনাদই করেন জোন্স।

সামাজিক যোগাযোগমাধ্যমে জোন্সের ভিডিও পোস্ট করার পর বাফুফে রীতিমতো বিব্রত। সভাপতি তাবিথ আউয়াল এমন অভিযোগ উড়িয়েই দিলেন একপ্রকার, ‘আমি ওনার পোস্টটি দেখেছি। এটি বেশ দুঃখজনক, তবে ওনার বাকস্বাধীনতার প্রতি আমাকে সম্মান জানাতেই হবে। দুর্ভাগ্যজনকভাবে তিনি পুরো ঘটনাটিকে ভুলভাবে উপস্থাপন করেছেন। যাই হোক, আশা করছি দ্রুতই এর সমাধান হয়ে যাবে।’

যশোরের শামসুল হুদা একাডেমিতে চলছে বাংলাদেশের যুব দলের আবাসিক ক্যাম্প। জোন্সও দলের সঙ্গে সেখানেই আছেন। গতকাল সকালে ফেসবুক পোস্টে ব্রিটিশ এই কোচ বলছিলেন, ‘আমি এখনো বেতনের অপেক্ষায় আছি। আমার কাছে কোনো টাকা নেই, স্ত্রী-সন্তানদের খাবারের টাকাও পাঠাতে পারছি না। নিজের জীবন নিয়ে আমি খুব ভয় পাচ্ছি, চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি এমন কিছু পরিস্থিতির সম্মুখীন হয়েছি, যা আমাকে চরম অস্বস্তি ও নিরাপত্তাহীনতার মধ্যে ফেলে দিয়েছিল— যার মধ্যে রয়েছে মানুষ এসে গাড়িতে ধাক্কা দেওয়া, গাড়ি ঘিরে ধরা এবং টাকা চাওয়া।’

এমন পোস্টে হইচই শুরু হলে বাফুফে সাধারণ সম্পাদক নিশ্চিত করেন বেতন দেওয়ার কথা, ‘তার সঙ্গে আমাদের চুক্তি অনুযায়ী, ১০ তারিখের মধ্যে বেতন দেওয়ার কথা। সেভাবেই আমরা তার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিয়েছি।’

এটা জেনে জোন্স আরও একটি ভিডিও পোস্ট করে লেখেন, ‘আমি ব্যাংকিং-সংক্রান্ত একটি সমস্যার মধ্যে আছি। আমি অর্থ পেয়েছি ঠিকই, তবে এর সঙ্গে আরও কিছু জটিলতা রয়েছে। এমন কিছু নতুন সমস্যাও সামনে এসেছে, যেগুলো সম্পর্কে আমাকে আগে জানানো হয়নি।’ কোচের এমন অভিযোগের পর তাবিথ আউয়ালের হতাশা, ‘সোশ্যাল মিডিয়ার পোস্টে বাফুফে কোনো সাড়া দেবে না, আমরা এসব এড়িয়ে চলব। ওনার যদি সত্যিই কোনো নিরাপত্তা বা অন্য বিষয়ে উদ্বেগ থাকে, তবে তিনি সরাসরি আমাদের জানাতে পারেন।’

 

বাফুফেকোচজেরার্ড জোন্স
    শেয়ার করুন:
    Advertisement
    ঢলের বালুতে ঢেকেছে আমনের ক্ষেত

    ঢলের বালুতে ঢেকেছে আমনের ক্ষেত

    ১০ আগস্ট ২০২৬, ০৫:৫০

    ঢাকা কলেজিয়েট স্কুল

    ঢাকা কলেজিয়েট স্কুল

    ১০ আগস্ট ২০২৬, ০৫:৫১

    পোষা প্রাণীই বাড়াচ্ছে মৃত্যুঝুঁকি

    পোষা প্রাণীই বাড়াচ্ছে মৃত্যুঝুঁকি

    ১০ আগস্ট ২০২৬, ০৫:৫০

    সংবিধানে প্রতিশ্রুতি বাস্তবে বৈষম্য

    সংবিধানে প্রতিশ্রুতি বাস্তবে বৈষম্য

    ১০ আগস্ট ২০২৬, ০৫:৪৬

    বেগতিক গতি

    বেগতিক গতি

    ১০ আগস্ট ২০২৬, ০৫:৪৬

    মিয়ানমারের সঙ্গে নতুন সম্পর্কের হাতছানি

    মিয়ানমারের সঙ্গে নতুন সম্পর্কের হাতছানি

    ১০ আগস্ট ২০২৬, ০৫:৪৬

    মাঝরাতে খামার থেকে স্ত্রীকে ‘ভয় করছে’ মেসেজ দেওয়ার পর ব্যবসায়ী নিখোঁজ

    মাঝরাতে খামার থেকে স্ত্রীকে ‘ভয় করছে’ মেসেজ দেওয়ার পর ব্যবসায়ী নিখোঁজ

    ১০ আগস্ট ২০২৬, ১৯:৪৮

    ফল কিনতে এসে ফোন চুরি, শাস্তি পেলেন পুলিশ কর্মকর্তা

    ফল কিনতে এসে ফোন চুরি, শাস্তি পেলেন পুলিশ কর্মকর্তা

    ১০ আগস্ট ২০২৬, ২৩:১০

    কাপাসিয়ায় ৩ মাদ্রাসায় সবাই ফেল, উপজেলায় পাসের হার ৫৩.৪৪%

    কাপাসিয়ায় ৩ মাদ্রাসায় সবাই ফেল, উপজেলায় পাসের হার ৫৩.৪৪%

    ১০ আগস্ট ২০২৬, ২২:৫৯

    সরকার বদলেই বদলে যায় পরীক্ষার ফল

    সরকার বদলেই বদলে যায় পরীক্ষার ফল

    ১০ আগস্ট ২০২৬, ২২:৫৫

    ট্রাম্পের সঙ্গই ইনফান্তিনোর সর্বনাশ!

    ট্রাম্পের সঙ্গই ইনফান্তিনোর সর্বনাশ!

    ১০ আগস্ট ২০২৬, ২২:৫৯

    অভিবাসন কমাতে ‘শেনজেন লক’ চান এদুয়ার ফিলিপ

    অভিবাসন কমাতে ‘শেনজেন লক’ চান এদুয়ার ফিলিপ

    ১০ আগস্ট ২০২৬, ২২:৪০

    জাজিরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিহত ১

    জাজিরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিহত ১

    ১০ আগস্ট ২০২৬, ২২:৫৩

    দক্ষিণ কোরিয়ায় ৪০ বছরের মধ্যে ভয়াবহ খরা, দক্ষিণাঞ্চলে পানির তীব্র হাহাকার

    দক্ষিণ কোরিয়ায় ৪০ বছরের মধ্যে ভয়াবহ খরা, দক্ষিণাঞ্চলে পানির তীব্র হাহাকার

    ১০ আগস্ট ২০২৬, ২৩:৫২

    পলিটেকনিক ছাত্রকে চাপা দিয়ে পালিয়ে গেল কাভার্ড ভ্যান

    পলিটেকনিক ছাত্রকে চাপা দিয়ে পালিয়ে গেল কাভার্ড ভ্যান

    ১০ আগস্ট ২০২৬, ২২:৪০

    advertiseadvertise