Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের উপকারে ছুটে চলেন আলাউদ্দিন
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

অনূর্ধ্ব-২০ দলের ব্রিটিশ কোচ নিয়ে বিভ্রান্তি

  • সংবাদ সম্মেলন স্থগিত
ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ১৫:৩৭
অনূর্ধ্ব-২০ দলের ব্রিটিশ কোচ নিয়ে বিভ্রান্তি

এএসসি অনূর্ধ্ব-২০ বাছাইপর্ব খেলতে আগামীকাল বুধবার উজবেকিস্তানের বিমান ধরার কথা বাংলাদেশ দলের। এ উপলক্ষ্যে আজ হওয়ার কথা ছিল সংবাদ সম্মেলন। তবে হঠাৎ তা স্থগিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। অনিবার্য কারণ জানালেও আদতে দলের ব্রিটিশ কোচ জেরার্ড জোন্সকে নিয়ে বাফুফে আছে বিব্রতকর পরিস্থিতিতে। সোমবার রাতে নিজের সোশ্যাল মিডিয়ায় বিতর্ক উসকে দিয়েছিলেন জোন্স। সম্প্রতি, ক্যাম্পে জোন্স ও সহকারী কোচ আতিকুর রহমান মিশুর মধ্যে ঘটা এক অনাকাঙ্ক্ষিত ঘটনা জেরে নিরাপত্তাহীনতার কথা জানিয়ে ফেসবুকে পোস্ট দেন জোন্স।

এর আগেও পরিবারের কাছে বেতনের টাকা পাঠাতে না পেরে বাফুফেকে কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন জোন্স। নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছিলেন। এবার মিশুর সঙ্গে ঘটা ঘটনার ব্যাখ্যা দিতে গিয়ে আরেকবার বাফুফের দিকে আঙুল তুলেছেন জোন্স। মিশুর সঙ্গে একটি ছোটোখাটো ব্যাপারে ঢাকায় টিম হোটেলে হাতাহাতি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছিল জোন্সের। কোচ হামলা অভিযোগ জানিয়ে ৯৯৯-এর কল সেন্টারে কল করেন এবং ঢাকাস্থ ব্রিটিশ হাই কমিশনকে অবহিত করেন।

জানা গেছে, বিষয়টি বাফুফে কর্তারা ভালোভাবে নেননি। ফুটবল অঙ্গনে চাউর হয়, কোচকে বরখাস্ত করেছে বাফুফে। তবে অনূর্ধ্ব-২০ দলের ম্যানেজার সামিদ কাশেম আগামীর সময়কে জানিয়েছেন, এরকম কোন কিছুই ঘটেনি, ‘বিভিন্ন সংবাদ মাধ্যমে যে ধরণের খবর প্রচার করা হচ্ছে, এরকম কোনো সিদ্ধান্ত হয়নি। আমি নিশ্চিত করে জানি না, এ ধরণের খবর কোত্থেকে এসেছে। আমার জানা মতে, জেরার্ড জোন্সই আমাদের হেড কোচ।’

গুরুত্বপূর্ণ বাছাই পর্ব খেলতে যাওয়ার আগে বেশ কিছুদিন ধরে জোন্স ইস্যুতে বারবার নেতিবাচকভাবে আলোচনায় এসেছে অনূর্ধ্ব-২০ দল। অথচ ৩১ থেকে ৬ সেপ্টেম্বর উজবেকিস্তানে বাংলাদেশকে ‘বি’ গ্রুপে লড়তে হবে ভারত, উজবেকিস্তান ও চাইনিজ তাইপের মতো দলগুলোর সঙ্গে। প্রতিপক্ষ বিচারে বাছাই উতরে মূল পর্বে যাওয়া কঠিন হলেও একেবারে অসম্ভব নয়। যেখানে খেলোয়াড়দের প্রস্তুতি ও প্রত্যাশাই আলোচনার কেন্দ্রে থাকার কথা, তখন মাঠের বাইরের নানা ঝুট ঝামেলায় বারবার আলোচনায় আসছেন জেরার্ড জোন্স।

হুট করে সংবাদ সম্মেলন স্থগিত করা নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন। দলের প্রস্তুতি সম্পর্কে তাই জানা যাচ্ছে না। উল্টো এখন বাফুফে আছে ব্রিটিশ কোচকে নিয়ে বিপাকে। বাফুফে কর্তারা এ নিয়ে মুখে কুলুপ আঁটলেও শোনা যাচ্ছে, এই কোচকে হয়ত শেষ পর্যন্ত এই দলের দায়িত্বে রাখবে না বাফুফে। তবে ছাঁটাইয়ের মতো সিদ্ধান্ত এখনই বাফুফে নেবে না ভবিষ্যতে বড়ো অঙ্কের জরিমানার শঙ্কায়।

জেরার্ড জোন্সঅনূর্ধ্ব-২০ ফুটবল দলবাংলাদেশ ফুটবল ফেডারেশন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    আইন নিজের হাতে তুলে নিলেন বিদেশি নাগরিক!

    আইন নিজের হাতে তুলে নিলেন বিদেশি নাগরিক!

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    চা বাগানের কুঁড়েঘর থেকে হার্ভার্ডে

    চা বাগানের কুঁড়েঘর থেকে হার্ভার্ডে

    ফিডিং কর্মসূচির রুটিতে ব্লেড পাওয়ার অভিযোগ শিক্ষার্থীর

    ফিডিং কর্মসূচির রুটিতে ব্লেড পাওয়ার অভিযোগ শিক্ষার্থীর

    চেক ডিজঅনার মামলায় মোহনগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

    চেক ডিজঅনার মামলায় মোহনগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ