বিশ্বকাপের ৪৮ কোচ
টিকে আছেন ২৮ জন, নতুন মুখ ২০

সংগৃহীত ছবি
বিশ্বকাপ শেষে আজ থেকে আবারও মাঠে গড়াচ্ছে আন্তর্জাতিক ফুটবল। ইউরোপিয়ানরা খেলবে নেশনস লিগ। ব্রাজিল, আর্জেন্টিনার মতো লাতিন দলগুলো মাঠে নামবে প্রীতি ম্যাচে। বিশ্বকাপে অংশ নেওয়া ৪৮ দলের ডাগআউটেও এসেছে বড় পরিবর্তন। কোচ বদলেছে ২০ দল আর টিকে আছেন ২৮ জন। অর্থাৎ প্রায় ৪১% জাতীয় ফুটবল দল, তাদের কোচ পরিবর্তন করেছে।
জার্মানি, নেদারল্যান্ডস, পর্তুগাল, ক্রোয়েশিয়া, বেলজিয়াম, উরুগুয়ে এবং মেক্সিকোর মতো ঐতিহাসিক সব দল এখন কিংবদন্তি সব নামের হাত ধরে নতুন যুগে প্রবেশ করছে। দায়িত্ব নিয়েছেন ইয়ুর্গেন ক্লপ, জাভি হার্নান্দেস, হোর্হে জেসুস, মার্ক ফন বোমেল, স্লাভেন বিলিচ, ডিয়েগো ফোরলান এবং রাফা মার্কেজের মতো তারকারা। বিশ্বকাপে খেলার সুযোগ না পেলেও ইতালি জেনোরা গাত্তুসোর জায়গায় ফিরিয়ে এনেছে রবের্তো মানচিচিকে।
কোচ পরিবর্তন করা ২০ দল
• জার্মানি : ইউলিয়ান নাগেলসমান পদত্যাগ করায় তার জায়গায় এসেছেন ইয়ুর্গেন ক্লপ।
• আলজেরিয়া : ভ্লাদিমির পেতকোভিচ চুক্তি বাতিল করায় তার জায়গায় এসেছেন ব্রাহিম হেমদানি।
• বেলজিয়াম : রুডি গার্সিয়া চুক্তি নবায়ন না করায় নতুন কোচ করা হয়েছে মার্ক ফন বোমেলকে।
• কেপ ভার্দে : বুবিস্তা মরক্কোর ক্লাব বারকানেতে যোগ দেওয়ায় তার সহকারী হুমবার্তো বেতেনকোর্ট মূল কোচের দায়িত্ব নিয়েছেন।
• দক্ষিণ কোরিয়া : হং মিয়াং-বো বরখাস্ত হওয়ার পর রবার্ট মোরোনোকে অন্তর্বর্তীকালীন কোচ করা হয়েছে।
• আইভরি কোস্ট : এমারসন ফে চুক্তি নবায়ন না করায় তার জায়গায় দায়িত্ব নিয়েছেন এরভে রেনার।
• ক্রোয়েশিয়া : জ্লাতকো দালিচ পদত্যাগ করার পর স্লাভেন বিলিচ দায়িত্ব নেন।
• ইকুয়েডর : সেবাস্তিয়ান বেকেসেসের চুক্তির মেয়াদ শেষ হলে দায়িত্বে আসেন মার্সেলো গ্যালার্দো।
• স্কটল্যান্ড : স্টিভ ক্লার্ক পদত্যাগ করায় তার জায়গায় এসেছেন সেবাস্তিয়েন পোকোনোলি।
• ফ্রান্স : দিদিয়ের দেশমর চুক্তির মেয়াদ শেষ হওয়ায় তার জায়গায় এসেছেন জিনেদিন জিদান।
• হাইতি : সেবাস্তিয়েন মিগনে গ্যাবন জাতীয় দলের দায়িত্ব নেওয়ায় হাইতির কোচ হয়েছেন ডেভিড বাদিয়া।
• জর্ডান : জামাল সেলামি বরখাস্ত হওয়ায় তার জায়গায় এসেছেন জাকি বাদৌ।
• মেক্সিকো : প্রত্যাশামতোই হাভিয়ের আগিরের জায়গায় এসেছেন তার সহকারী রাফা মার্কেজ। আগিরে স্প্যানিশ ক্লাব ভ্যালেন্সিয়ার সঙ্গে চুক্তি করেছেন।
• নেদারল্যান্ডস : রোনাল্ড কুমান পদত্যাগ করায় তার জায়গায় এসেছেন জাভি হার্নান্দেস।
• পর্তুগাল : রবের্তো মার্তিনেজের চুক্তির মেয়াদ শেষ হওয়ায় নতুন কোচ হয়েছেন হোর্হে জেসুস।
• চেক প্রজাতন্ত্র : মিরোস্লাভ কোবেক বরখাস্ত হওয়ায় তার স্থলাভিষিক্ত হয়েছেন সান্তি দেনিয়া।
• সেনেগাল : পাপে থিয়াও বরখাস্ত হওয়ার পর দায়িত্ব গ্রহণ করেছেন প্যাট্রিক ভিয়েরা।
• দক্ষিণ আফ্রিকা : হুগো ব্রুস চুক্তি নবায়ন না করায় তার জায়গায় এসেছেন পিতসো মোসিমানে।
• তিউনিসিয়া : মোইন শাবানির স্থলাভিষিক্ত হওয়া এরভে রেনার আবারও আইভরি কোস্টের দায়িত্বে ফিরে গেছেন।
• উরুগুয়ে : মার্সেলো বিয়েলসা পদত্যাগ করার পর অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব নিয়েছেন ডিয়েগো ফোরলান।
একই কোচ রেখে দেওয়া ২৮ দল
• সৌদি আরব : জিওরজিওস দোনাস
• আর্জেন্টিনা : লিওনেল স্কালোনি (চুক্তি নবায়নের পথে)
• অস্ট্রিয়া : রালফ রাংনিক
• অস্ট্রেলিয়া : টনি পপোভিক (২০২৭ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছেন)
• বসনিয়া : সের্গেই বারবারেজ
• ব্রাজিল : কার্লো আনচেলোত্তি (বিশ্বকাপের আগেই ২০৩০ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছেন)
• কানাডা : জেসি মার্শ
• কলম্বিয়া : নেস্টর লোরেনজো (২০৩০ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছেন)
• কুরাসাও : ডিক অ্যাডভোকাট (২০২৭ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছেন)
• মিশর : হোসাম হাসান (২০৩০ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছেন)
• স্পেন : লুইস দে লা ফুয়েন্তে (২০৩২ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছেন)
• যুক্তরাষ্ট্র : মরিসিও পচেত্তিনো (২০৩০ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছেন)
• ইংল্যান্ড : থমাস টুখেল
• ঘানা : কার্লোস কুইরোজ দায়িত্ব ছেড়েছেন, সেপ্টেম্বরে আবারও চুক্তি স্বাক্ষর করবেন
• ইরাক: গ্রাহাম আর্নল্ড (২০২৭ এশিয়ান কাপ পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়িয়েছেন)
• ইরান : আমির ঘালেনোই
• জাপান : হাজিমে মোরিয়াশু (২০২৭ এশিয়ান কাপ পর্যন্ত দায়িত্ব পালন করবেন)
• মরক্কো : মোহামেদ ওয়াহবি
• নিউজিল্যান্ড : ড্যারেন বেজলি
• নরওয়ে : স্টাল সোলবাকেন
• পানামা : থমাস ক্রিশ্চিয়ানসেন (২০৩০ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছেন)
• প্যারাগুয়ে : গুস্তাভো আলফারো (২০৩০ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছেন)
• কাতার : হুলিয়ান লোপেতেগি
• ডিআর কঙ্গো : সেবাস্তিয়েন দেসাব্রে
• সুইডেন : গ্রাহাম পটার
• সুইজারল্যান্ড : মুরাত ইয়াকিন
• তুরস্ক : ভিনচেনজো মন্তেল্লা
• উজবেকিস্তান : পাওলো ক্যানাভারো



