৯ নতুন কোচে প্রিমিয়ার লিগে রেকর্ড

সংগৃহীত ছবি
ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরু হতে বাকি আর মাত্র ১৬ দিন। মাঠে গড়ানোর আগেই অবশ্য ইতিহাস গড়ল ইপিএল। এই মৌসুমে রেকর্ড ৯ জন কোচ নিয়ে যাত্রা শুরু হবে লিগ, যা ইপিএলের ইতিহাসে সর্বোচ্চ।
২০ দলের ইপিএলে এবার ৯ দলের ডাগআউটে থাকবে নতুন কোচ। ম্যানচেস্টার সিটি, চেলসি, লিভারপুলের মোট বড় ক্লাবগুলোতেও এসেছে পরিবর্তন।
লিভারপুলের দায়িত্বে থাকছেন আন্দোনি ইরাওলা, সিটির ডাগআউট সামলাবেন এনজো মারেসকা। চেলসির কোচ হিসেবে থাকছেন জাবি আলোনসো।
বোর্নমাউথ নিয়োগ দিয়েছে মার্কো রোজকে। নটিংহ্যাম ফরেস্ট এনেছে অলিভার গ্লাসনারকে। ক্রিস্টাল প্যালেসে এসেছেন পিয়েরে সেজ।
ফুলহাম নিয়োগ দিয়েছে আলভারো আরবেলোয়াকে। গ্যারি ও’নেইলকে দায়িত্ব দিয়েছে ইপসউইচ টাউন। মৌসুম শুরুর আগেই মাথিয়াস জাইসলকে নিয়োগ দেওয়ার কথা নিউক্যাসল ইউনাইটেডের।
এর আগে নতুন কোচের রেকর্ড হয়েছিল ২০১৬-১৭ মৌসুমে। সেবার নতুন আট কোচ নিয়ে প্রিমিয়ার লিগ শুরু হয়েছিল। তার আগে ১৯৯৫-৯৬ মৌসুমের শুরুতে সাত ক্লাব নতুন কোচ নিয়োগ দিয়েছিল।
২০১৯ সালে নিয়োগ পাওয়া আর্সেনালের মিকেল আর্তেতা এখন পর্যন্ত লিগের সবচেয়ে দীর্ঘমেয়াদী কোচ।






