Agamir Somoy E-Paper
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

‘মিশরীয় রাজা’কে আবারও দেখা যাবে লিভারপুলের জার্সিতে?

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ১২:৪৫
‘মিশরীয় রাজা’কে আবারও দেখা যাবে লিভারপুলের জার্সিতে?

মৌসুম শেষের আগে লিভারপুলের জার্সিতে শেষবার দেখা যেতে পারে সালাহকে।

লিভারপুল সমর্থকদের জন্য আশার আলো। ইনজুরি কাটিয়ে চলতি মৌসুম শেষ হওয়ার আগেই মাঠে ফিরতে পারেন দলের প্রাণভোমরা মোহাম্মদ সালাহ। গত ক্রিস্টাল প্যালেস ম্যাচে বদলি হিসেবে মাঠ ছাড়ার সময় অ্যানফিল্ডের দর্শকদের উদ্দেশ্যে তার দীর্ঘ অভিবাদন অনেক প্রশ্নের জন্ম দিয়েছিল। ভক্তদের মনে শঙ্কা জেগেছিল প্রিয় ‘মিশরীয় রাজা’ হয়তো শেষবারের মতো অলরেড জার্সিতে ঘরের মাঠে নামলেন।

এবার এলো নতুন খবর। বিবিসি স্পোর্টস বলছে, সালাহর লিভারপুল অধ্যায় এখনই হয়তো শেষ হয়ে যায়নি। যদিও আগামী রবিবার ওল্ড ট্র্যাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচে তার খেলার সম্ভাবনা নেই বললেই চলে, কিন্তু মৌসুমের শেষ দিকের ম্যাচগুলোতে তাকে পাওয়ার আশা করছে ক্লাব কর্তৃপক্ষ।

২০১৭ সালে অ্যানফিল্ডে যোগ দেওয়ার পর থেকে সালাহ নিজেকে নিয়ে গেছেন কিংবদন্তিদের কাতারে। লিভারপুলের জার্সিতে তার শোকেসে জমা হয়েছে একের পর এক শিরোপা। এর মধ্যে প্রিমিয়ার লিগ ২ বার, চ্যাম্পিয়নস লিগ ১ বার, ফিফা ক্লাব বিশ্বকাপ ও উয়েফা সুপার কাপ ১ বার করে এবং এফএ কাপ ও ইএফএল কাপ জিতেছেন মোট ৩ বার।

লিভারপুলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার তালিকায় সালাহ এখন তিন নম্বরে। তার সামনে আছেন কেবল ইয়ান রাশ (৩৪৬ গোল) এবং রজার হান্ট (২৮৫ গোল)। ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ম্যাচে আলেকজান্ডার ইসাক ও ফ্লোরিয়ান ভির্টজ গোল করে দলকে জেতালেও, সবার নজর ছিল সালাহর বিমর্ষ চেহারার দিকে। গোলসংখ্যা বাড়ানোর তাড়না থাকলেও ইনজুরি বারবার তাকে বাধা দিচ্ছে।

লিভারপুল আগামী ৯ মে আতিথ্য দেবে চেলসিকে। এরপর ১৭ মে অ্যাস্টন ভিলার বিপক্ষে খেলার পর ব্রেন্টফোর্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে মৌসুম শেষ করবে অলরেডরা। নিষেধাজ্ঞা বা ইনজুরি কাটিয়ে সালাহ কি পারবেন শেষ তিন ম্যাচের কোনোটিতে ফিরতে? নাকি প্যালেস ম্যাচটিই ছিল তার দীর্ঘ লিভারপুল ক্যারিয়ারের শেষ ম্যাচ হয়ে থাকবে?

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!