Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
শিশুদের সংগীত শিক্ষায় উয়েরার গুরুগৃহ
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

মারাকানার সেই সিঁড়ির গল্প শোনালেন নেইমার

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২১ মে ২০২৬, ০৮:৩২
মারাকানার সেই সিঁড়ির গল্প শোনালেন নেইমার

মারাকানা স্টেডিয়ামের সিঁড়িতে বসে মেসি-নেইমারদের আড্ডার এই ছবি ভাইরাল হয়েছিল।

খেলার মাঠের চিরবৈরী প্রতিপক্ষ ব্রাজিল ও আর্জেন্টিনার দুই সুপারস্টার লিওনেল মেসি আর নেইমারের বন্ধুত্বের কথা সবার জানা। মাঠের উত্তেজনা ছাপিয়ে তাদের বন্ধুত্ব টিকে রয়েছে বছরের পর বছর। ২০২১ সালে মারাকানায় কোপা আমেরিকার সেই অগ্নিগর্ভ ফাইনালে ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে দীর্ঘ শিরোপা খরা কাটিয়েছিল আর্জেন্টিনা। সেই ম্যাচের পর ভাইরাল হয়েছিল মেসি-নেইমারের একটি ছবি।

চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে ঘরের মাঠে ফাইনাল হার সহজ কোনো বিষয় নয়। ব্রাজিলিয়ান সমর্থকেরা তেতে ছিলেন। মাঠের সেই তুমুল লড়াই, নেইমারের কান্না আর মেসিদের উল্লাসের পর সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়েছিল। যেখানে দেখা গিয়েছিল, মারাকানার সিঁড়িতে বসে একদম হালকা মেজাজে আড্ডা দিচ্ছেন লিওনেল মেসি, নেইমার জুনিয়র ও লিয়ান্দ্রো পারেদেস।

আরও পড়ুন

নেইমারসহ ব্রাজিলের একাদশ কেমন হবে?

১৯ মে ২০২৬

সেই ঐতিহাসিক ফাইনালের পাঁচ বছর পর ২০২৬ বিশ্বকাপের আগমুহূর্তে কনমেবলকে দেওয়া এক সাক্ষাৎকারে সেই মুহূর্তটি নিয়ে মুখ খুলেছেন নেইমার। বর্তমানে সান্তোসে খেলা এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জানিয়েছেন, হারের তীব্র কষ্টের মাঝেও কীভাবে সেই আড্ডা তাকে এক গভীর জীবনবোধের শিক্ষা দিয়েছিল।


মারাকানার সেই বিখ্যাত ছবিটির দিকে তাকালে এখনো নেইমারের মনে দুটি ভিন্ন অনুভূতির জন্ম হয়। সান্তোস তারকা বলেন, ‘যখনই আমি এই ছবিটা দেখি, আমার মনে দুটি ভিন্ন অনুভূতি কাজ করে। প্রথমটা অবশ্যই খারাপ, কারণ ওটা একটা ফাইনাল ছিল এবং আমরা আর্জেন্টিনার কাছে হেরেছিলাম। আর দ্বিতীয় অনুভূতিটা হলো, ফুটবল আসলে শুধু মাঠের ওই ৯০ মিনিটের খেলার চেয়েও অনেক বড় কিছু।’

আরও পড়ুন

যে ভিডিও কলে বিশ্বকাপে সুযোগ পেলেন নেইমার

১৯ মে ২০২৬

নেইমার জানান, ম্যাচ শেষের সেই আড্ডাটা কোনো পূর্বপরিকল্পিত বিষয় ছিল না। সম্পূর্ণ স্বতঃস্ফূর্তভাবেই তারা সেখানে বসেছিলেন। নেইমারের ভাষায়, ‘ম্যাচ শেষ হওয়ার পর আমি কেঁদেছিলাম, ভীষণ মন খারাপ ছিল। এরপর স্টেডিয়ামের সিঁড়িতে ওদের (মেসি ও পারেদেস) সাথে দেখা হয়ে গেল। আমরা পিএসজিতে আমাদের দিনগুলো, প্যানডেমিক পরিস্থিতি নিয়ে গল্প করতে লাগলাম। ওটা ছিল চারপাশের এত বড় একটা হাহাকার আর বিশৃঙ্খলার মাঝে খুঁজে পাওয়া একটুখানি সুখ।’


জাতীয় দলের জার্সি বা দেশের সীমানা যে ফুটবলারদের ভেতরের মানুষটাকে আলাদা করতে পারে না, সেটি মনে করিয়ে নেইমার বলেন, ‘আপনি যে দলের জার্সিতেই খেলুন না কেন, কিংবা যে দেশেরই হোন না কেন, দিনশেষে সবাই আমরা মানুষ। সবার আবেগ আছে, আনন্দ আছে এবং আমরা একে অপরের বন্ধু।’

আরও পড়ুন

নেইমারই এক্স-ফ্যাক্টর

২০ মে ২০২৬

সাবেক পিএসজি ও বার্সেলোনা সতীর্থ লিওনেল মেসিকে প্রশংসায় ভাসিয়ে নেইমার যোগ করেন, ‘মেসি ফুটবলের এক নম্বর তারকা। এই ছবিটা আসলে দেখায় যে, দুজন মানুষ ফাইনালে শিরোপার জন্য জানপ্রাণ দিয়ে লড়েছে এবং ম্যাচ শেষে দুজনেই একটু আনন্দের মুহূর্ত ভাগ করে নিচ্ছে, হোক সে বিজয়ী হোক কিংবা পরাজিত। আমাদের এই বন্ধুত্বের মূল্য অনেক। পারেদেস এবং মেসি মাঠের বাইরে অসাধারণ মানুষ, যদিও মাঠের ভেতরে তারা ব্রাজিলের চিরপ্রতিদ্বন্দ্বী।’


কোপা আমেরিকার সেই ফাইনাল ছিল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম বড় কোনো ট্রফি। অন্যদিকে, নেইমারের জন্য সেটি ছিল ঘরের মাঠে ট্রফি ছোঁয়ার স্বপ্নভঙ্গ। সামনেই ২০২৬ বিশ্বকাপ। ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তির অধীনে নিজের চতুর্থ বিশ্বকাপ খেলতে যাওয়ার অপেক্ষায় আছেন এই তারকা ফরোয়ার্ড। তার আগে এই গল্প শুনিয়ে নেইমার যেন মনে করিয়ে দিলেন, মাঠের লড়াইয়র চেয়ে মানবিক সম্পর্কগুলো কতটা মূল্যবান।

লিওনেল মেসিনেইমারব্রাজিল-আর্জেন্টিনামারাকানা স্টেডিয়াম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

    ৩০ ব্যাংকে এটিএম-অনলাইন সেবা বন্ধ, গভর্নর ক্ষুব্ধ

    ৩০ ব্যাংকে এটিএম-অনলাইন সেবা বন্ধ, গভর্নর ক্ষুব্ধ

    ‘আমার বিরুদ্ধে নিউজ করবেন, আবার বিজ্ঞাপন চাইবেন’ সাংবাদিককে এসিল্যান্ড

    ‘আমার বিরুদ্ধে নিউজ করবেন, আবার বিজ্ঞাপন চাইবেন’ সাংবাদিককে এসিল্যান্ড

    চুক্তির সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বন্দর অচল করে দেওয়ার হুঁশিয়ারি

    চুক্তির সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বন্দর অচল করে দেওয়ার হুঁশিয়ারি

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    নান্দাইলের দোকানে তৈরি করা হতো ভুয়া এনআইডি

    নান্দাইলের দোকানে তৈরি করা হতো ভুয়া এনআইডি

    দুর্গাপূজায় টানা ৫ দিন ছুটি, তবে আগের শনিবার অফিস খোলা

    দুর্গাপূজায় টানা ৫ দিন ছুটি, তবে আগের শনিবার অফিস খোলা

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    ইংলিশ চ্যানেল পাড়ির পথে ‘প্রায় সব নারীই ধর্ষণের শিকার’?

    ইংলিশ চ্যানেল পাড়ির পথে ‘প্রায় সব নারীই ধর্ষণের শিকার’?

    এক বছর ধরে মেয়েকে ধর্ষণ, বাবার যাবজ্জীবন

    এক বছর ধরে মেয়েকে ধর্ষণ, বাবার যাবজ্জীবন

    শিক্ষক দিবসের ব্যানারে শেখ হাসিনার নাম, প্রধান শিক্ষক আটক

    শিক্ষক দিবসের ব্যানারে শেখ হাসিনার নাম, প্রধান শিক্ষক আটক

    দুই ভারতীয়কে গুলি করে ফেলে গেল বিএসএফ

    দুই ভারতীয়কে গুলি করে ফেলে গেল বিএসএফ

    এনসিপি আছে শুধু নগর মহানগরে

    এনসিপি আছে শুধু নগর মহানগরে

    সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত

    সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত

    নেশার টাকা জোগাড় করতে ৪ মাসের ভাগিনাকে ৪০ হাজার টাকায় বিক্রি, মামা গ্রেপ্তার

    নেশার টাকা জোগাড় করতে ৪ মাসের ভাগিনাকে ৪০ হাজার টাকায় বিক্রি, মামা গ্রেপ্তার