Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ফুটবল

ম্যানচেস্টার সিটিতে শেষ হচ্ছে গার্দিওলা অধ্যায়

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৯ মে ২০২৬, ০৫:১১
ম্যানচেস্টার সিটিতে শেষ হচ্ছে গার্দিওলা অধ্যায়

এই মৌসুম শেষেই ম্যানচেস্টার সিটির কোচের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন গার্দিওলা। ছবি: সংগৃহীত

সোনা ঝরানো সেই দিনগুলির সমাপ্তি হতে যাচ্ছে অবশেষে। ২০১৬ সালে ম্যানচেস্টার সিটিতে পেপ গার্দিওলা এসেছিলেন ম্যাজিশিয়ান হয়ে। চোখ ধাঁধানো সাফল্যে ২০টি শিরোপা জিতিয়ে এখন তিনি ক্লান্ত!

তাই চুক্তির এক বছর বাকি থাকতেই সিটি ছাড়ছেন গার্দিওলা। ঠিক এভাবেই ২০১১ সালে বার্সেলোনাকে সম্ভাব্য ৬ শিরোপার সবগুলো জেতানোর পর ক্লাব ছেড়ে গিয়েছিলেন তিনি।

বিবিসি, ডেইলি মেইলসহ একাধিক ইংলিশ সংবাদ মাধ্যম জানিয়েছে এই মৌসুম শেষেই ম্যানচেস্টার সিটির কোচের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন গার্দিওলা। এটা সত্যি হলে শুধু সিটি নয়, ইংলিশ ফুটবলেরই একটা যুগের অবসান হবে।

বার্সেলোনা, বায়ার্নে সাফল্যের পর ২০১৬ সালে গার্দিওলা যখন সিটির চেয়ারে বসেন, তখন ইংল্যান্ডের গতিময় ফুটবলে অনেকে শঙ্কা করছিলেন তার মানিয়ে নিতে না পারার। গার্দিওলা শুধু মানিয়েই নেননি, সিটিকে নিয়ে গেছেন অন্য উচ্চতায়। এই মৌসুমেও জিতেছেন দুটি ট্রফি। আছে ঘরোয়া ট্রেবলের হাতছানিও।

ডেইলি মেইল জানিয়েছে, ম্যানচেস্টার সিটি কর্তৃপক্ষ তাদের স্পনসর পার্টনারদের নিশ্চিত করেছে গার্দিওলার চলে যাওয়ার কথা। আগামী রবিবার শুধু আনুষ্ঠানিকভাবে আসতে পারে ঘোষণাটা। চেলসির সাবেক কোচ এনজো মারেসকা, আর বায়ার্ন মিউনিখের বর্তমান কোচ ভিনসেন্ট কোম্পানিকে ভাবা হচ্ছে তার উত্তরসূরি হিসেবে।

আগামী সোমবার ম্যানচেস্টারের রাস্তায় ছাদখোলা বাসে প্যারেড করার পরিকল্পনা আছে সিটির। ম্যানচেস্টারের নর্দার্ন কোয়ার্টার থেকে শুরু হওয়া এই প্যারেড শেষ হবে ইতিহাদ স্টেডিয়ামের কলিন বেল স্ট্যান্ডের সামনে। সেখানেই বিদায় জানানো হবে গার্দিওলাকে।


পেপ গার্দিওলাম্যানচেস্টার সিটিকোচ
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise