Agamir Somoy E-Paper
শনিবার, ৪ জুলাই, ২০২৬
আগামীর সময়
মানুষের তৃষ্ণা মেটাচ্ছেন রাসেল
শনিবার, ৪ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

দোরিয়েলতনের ৪ গোল, সৌরভে সুরভিত মোহামেডান

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ১৭:১৬
দোরিয়েলতনের ৪ গোল, সৌরভে সুরভিত মোহামেডান

বসুন্ধরা কিংসের ব্রাজিলিয়ান স্ট্রাইকার দোরিয়েলতন গোমেজ। ফাইল ছবি

ফেডারেশন কাপের 'বি' গ্রুপের শেষ ম্যাচ ডে ছিল মঙ্গলবার। ঢাকার কিংস অ্যারেনা আর কুমিল্লার ভাষাসৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে চার দলের তিন দল নেমেছিল শেষ চারে নাম লিখানোর লড়াইয়ে। সেই লড়াইয়ে জিতে কোয়ালিফায়ার্সে পৌঁছে গেছে বসুন্ধরা কিংস ও মোহামেডান। কপাল পুড়েছে এতদিন বি গ্রুপের শীর্ষে থাকা পুলিশের। তবে এদিন দলীয় পারফরম্যান্সকে ম্লান করে দিয়েছেন দুই দলের দুই স্ট্রাইকার।


কিংস অ্যারেনায় পুলিশকে ৪-১ গোলে হারানোর ম্যাচে একাই চার গোল করেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার দোরিয়েলতন গোমেজ। তিন দিন আগে যিনি বকেয়া বেতন না পাওয়ায় বয়কট করেছিলেন বাংলাদেশ ফুটবল লিগের ম্যাচ। ব্রাজিলিয়ান দোরিয়েলতনের কাজই গোলের মালা গাঁথা। তার বাংলাদেশ অধ্যায় জুড়েই আছে অসংখ্য গোলের কীর্তি। তাই এক ম্যাচে চার গোল করার পরও এটাকে বড্ড স্বাভাবিক মনে হচ্ছে।

ফল

বসুন্ধরা কিংস ৪-১ পুলিশ এফসি

মোহামেডান ৪-০ আরামবাগ


অস্বাভাবিক ঘটনাটা ঘটেছে কুমিল্লায়। শেষ চার নিশ্চিত করতে আরামবাগকে হারানোর বিকল্প ছিল না মোহামেডানের। অথচ সেই ম্যাচটাই সাদা-কালোদের খেলতে হয়েছে খর্ব শক্তির দল নিয়ে। আক্রমণভাগের মূল অস্ত্র মোজাফফরভ ও স্যামুয়েল বোয়েটাং ছিলেন না দুই হলুদকার্ড ও চোটের কারণে। মূল গোলকিপার সুজন হোসেনও চোটের কারণে অনুপস্থিত।

চোট গ্রাস করেছিলে উইঙ্গার আরিফ হোসেনকেও। তাই অন্তবর্তী কোচ আব্দুল কাইয়ুম সেন্টু একাদশ গড়তে গিয়েই বিপদে পড়েছিলেন। কোচের দুশ্চিন্তা অবশ্য পুরোটাই কমিয়ে দেন ২৫ বছরের সৌরভ দেওয়ান। চলতি মৌসুমে দ্বিতীয়বার একাদশে সুযোগ পাওয়া এই স্ট্রাইকার দ্বিতীয়ার্ধে করেন তিন গোল। এর আগে প্রথমার্ধে জুয়েলে গোলে এগিয়ে যাওয়া মোহামেডান মাঠ ছাড়ে সৌরভে সুরভিত হয়ে।


দোরিয়েলতন বিস্ফোরণ


বেতন ঠিকঠাক না মেলায় গত শুক্রবার মুন্সিগঞ্জে রহমতগঞ্জের বিপক্ষে ম্যাচটা খেলেননি দোরিয়েলতনসহ বসুন্ধরার তিন ভিনদেশী। ইমান্যুয়েল সানডে ও ইমান্যুয়েল টনি মঙ্গলবারও খেলেননি। তবে ক্লাব তড়িঘড়ি দোরিয়েলতনের বেতন পরিশোধ করে খেলতে রাজী করায়। আর মাঠে ফিরেই বিস্ফোরিত হন ব্রাজিল স্ট্রাইকার।

প্রথমার্ধে পেনাল্টি থেকে সফল লক্ষ্যভেদে শুরু। এরপর রাকিব হোসেনের অ্যাসিস্টে করেন আরও দুই গোল। শেষ দিকে গোলমুখের জটলা থেকে চতুর্থটি করে মাঠ ছাড়েন দোরিয়েলতন। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে পুলিশের পক্ষে একমাত্র গোলটি করেন এম এস বাবলু।


সৌরভে সুরভিত মোহামেডান


শুক্রবার ফকিরেরপুলের বিপক্ষে লিগ ম্যাচে মৌসুমে প্রথমবারের মতো শুরুর একাদশে জায়গা পেয়েছিলেন সৌরভ। আর পেলেন আজ। সুযোগটা ঠিকই কাজে লাগিয়েছেন। ৩৯ মিনিটে জুয়েলের গোলের পর দ্বিতীয়ার্ধে সৌরভ পূর্ণ করেন।

ভারপ্রাপ্ত কোচ আব্দুল কাইয়ুম সেন্টু এই তরুণ প্রতিভার ভূয়সী প্রশংসা করে জানান, সৌরভের হ্যাটট্রিক দলের সব দুশ্চিন্তা দূর করে দিয়েছে, ‘ওর প্রতি আমার আগে থেকেই একটা দুর্বলতা ছিল। দলে বিদেশী থাকায় একাদশে সেভাবে জায়গা পেতো না। কিন্তু আমার মনে হয়েছে সুযোগ পেলে ও কিছু করে দেখাবে। আজ এমনিতেই অনেক দুশ্চিন্তা ছিল একাদশ সাজানো নিয়ে। সৌরভ আমার সব দুশ্চিন্তা দূর করেছে। আমি ওর মধ্যে দারুণ সম্ভাবণা দেখতে পাই।‘


প্রথম কোয়ালিফায়ার্সে বসুন্ধরা-ব্রাদার্স দ্বৈরথ


গ্রুপ পর্ব শেষে ৮ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে 'বি' গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বসুন্ধরা কিংস। সমান পয়েন্ট নিয়ে রানার্স-আপ মোহামেডান। এর ফলে প্রথম কোয়ালিফায়ার্সে 'এ' গ্রুপের চ্যাম্পিয়ন ব্রাদার্স ইউনিয়নের মুখোমুখি হবে বসুন্ধরা। মোহামেডানের প্রতিপক্ষ নির্ধারিত হবে ২৮ এপ্রিল, সেদিন রহমতগঞ্জ ফকিরেরপুলের সঙ্গে ও আবাহনী খেলবে পিডব্লিউডি’র বিপক্ষে। রহমতগঞ্জ জিতলে তারাই হবে সাদা-কালোদের প্রতিপক্ষ, অন্যথায় সুযোগ থাকবে আবাহনীর।



দোরিয়েলতন গোমেজফেডারেশন কাপবসুন্ধরা কিংস
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ০৪ জুলাই ২০২৬
    রাত ১২:০০ টা
    অস্ট্রেলিয়া
    ১
    মিসর
    ১
    ০৪ জুলাই ২০২৬
    রাত ১১:০০ টা
    কানাডা
    ০
    মরক্কো
    ০
    ০৫ জুলাই ২০২৬
    রাত ৩:০০ টা
    ফ্রান্স
    ০
    প্যারাগুয়ে
    ০
    ০৬ জুলাই ২০২৬
    রাত ২:০০ টা
    ব্রাজিল
    ০
    নরওয়ে
    ০
    ০৬ জুলাই ২০২৬
    সকাল ৬:০০ টা
    মেক্সিকো
    ০
    ইংল্যান্ড
    ০
    ০৭ জুলাই ২০২৬
    রাত ১:০০ টা
    পর্তুগাল
    ০
    স্পেন
    ০
    advertisement
    advertisement
    মানুষের তৃষ্ণা মেটাচ্ছেন রাসেল

    মানুষের তৃষ্ণা মেটাচ্ছেন রাসেল

    ০৪ জুলাই ২০২৬, ০২:৩২

    কেপ ভার্দে চ্যালেঞ্জ জিতে শেষ ষোলোয় আর্জেন্টিনা

    কেপ ভার্দে চ্যালেঞ্জ জিতে শেষ ষোলোয় আর্জেন্টিনা

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৫৩

    তৃণমূলে কোন্দলের শঙ্কায় বিএনপি

    তৃণমূলে কোন্দলের শঙ্কায় বিএনপি

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৫৫

    বাজারে প্রচলিত টাকা কমেছে ১১ হাজার কোটি

    বাজারে প্রচলিত টাকা কমেছে ১১ হাজার কোটি

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৫৪

    সফল এনসিটি কেন বিদেশিদের হাতে

    সফল এনসিটি কেন বিদেশিদের হাতে

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৫০

    ঘানাকে হারিয়ে শেষ ১৬তে কলম্বিয়া

    ঘানাকে হারিয়ে শেষ ১৬তে কলম্বিয়া

    ০৪ জুলাই ২০২৬, ০৭:০৮

    বিচারক মোশাররফ

    বিচারক মোশাররফ

    ০৪ জুলাই ২০২৬, ০০:০৫

    শোকের সাগরে ভাসছে ইরান

    শোকের সাগরে ভাসছে ইরান

    ০৪ জুলাই ২০২৬, ০০:৪৬

    স্বচ্ছতার সঙ্গেই প্রক্রিয়া এগোচ্ছে

    স্বচ্ছতার সঙ্গেই প্রক্রিয়া এগোচ্ছে

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৪৮

    ইভি ব্যাটারি নির্মাতাদের জন্য পলিউশন ওয়াচডগ গঠন করছে হাঙ্গেরি

    ইভি ব্যাটারি নির্মাতাদের জন্য পলিউশন ওয়াচডগ গঠন করছে হাঙ্গেরি

    ০৪ জুলাই ২০২৬, ০০:৩৩

    নকআউটে রোনালদোর প্রথম গোল

    নকআউটে রোনালদোর প্রথম গোল

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৪৮

    ছায়ানটে বর্ষার অনুষ্ঠান, সুফিয়া কামালকে নিবেদন

    ছায়ানটে বর্ষার অনুষ্ঠান, সুফিয়া কামালকে নিবেদন

    ০৪ জুলাই ২০২৬, ০১:০২

    শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

    শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

    ০৪ জুলাই ২০২৬, ০৮:২২

    ৪ গণমাধ্যমের বিরুদ্ধে হাসনাত আবদুল্লাহকে নিয়ে মিথ্যাচারের অভিযোগ এনসিপির

    ৪ গণমাধ্যমের বিরুদ্ধে হাসনাত আবদুল্লাহকে নিয়ে মিথ্যাচারের অভিযোগ এনসিপির

    ০৪ জুলাই ২০২৬, ০১:৪২

    আজকের নামাজের সময়সূচি (০৪ জুলাই)

    আজকের নামাজের সময়সূচি (০৪ জুলাই)

    ০৪ জুলাই ২০২৬, ০৭:৩৩

    advertiseadvertise