Agamir Somoy E-Paper
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
দেশে-বিদেশে মানুষের পাশে জিয়াউল হক
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

মেসির বিদায়ী ম্যাচ

১০ মিনিটে থামল খেলা, গোলশূন্য প্রথমার্ধ

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ০৬:২০
১০ মিনিটে থামল খেলা, গোলশূন্য প্রথমার্ধ

আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে লিওনেল মেসির বিদায়ী ম্যাচটিকে ঘিরে তৈরি হয়েছে আবেগ, উন্মাদনা আর ভালোবাসার ঢেউ। ম্যাচ শুরুর নির্ধারিত সময় স্থানীয় সময় রাত ৮টার কথা থাকলেও নানা আনুষ্ঠানিকতা ও দর্শকদের বাঁধভাঙা উল্লাসের কারণে কিক-অফের বাঁশি বাজতে প্রায় ৩০ মিনিট দেরি হয়। বেনিনের বিপক্ষে এই ঐতিহাসিক প্রীতি ম্যাচটির প্রথমার্ধ শেষ হয়েছে গোলশূন্যভাবে।

মাঠে খেলা গড়ানোর পর ঘড়ির কাঁটা যখন ঠিক দশের ঘরে পৌঁছায়, তখন পুরো মনুমেন্তাল স্টেডিয়ামে দেখা যায় এক ঐতিহাসিক মুহূর্ত। মেসির ট্রেডমার্ক ১০ নম্বর জার্সির প্রতি সম্মান জানিয়ে ম্যাচের ঠিক দশম মিনিটে খেলা সাময়িকভাবে থামিয়ে দেন রেফারি।

আরও পড়ুন

মাঠে নামার আগে যেসব সম্মানে ভূষিত হলেন মেসি

০৭ অক্টোবর ২০২৬

এ সময় স্টেডিয়ামের খেলোয়াড়, অফিশিয়াল থেকে শুরু করে গ্যালারির দর্শকেরা দুই মিনিট ধরে দাঁড়িয়ে সমস্বরে হাততালি ও ‘ওলে ওলে মেসি’ স্লোগানে মহাতারকাকে অভিনব অভিবাদন জানান। মাঠে থাকা বেনিনের ফুটবলাররাও মেসির সঙ্গে হাত মিলিয়ে তাকে সম্মান জানান। স্টেডিয়ামজুড়ে এ সময় ফুটিয়ে তোলা হয় আতশবাজির ঝলকানি।

খেলার শুরু থেকেই বলের নিয়ন্ত্রণে আধিপত্য বিস্তার করে আর্জেন্টিনা। ম্যাচের ৭ মিনিটেই এনজো ফার্নান্দেজ ও লিওনেল মেসির জোড়া শট রুখে দেন বেনিন গোলরক্ষক মার্সেল দান্দজিনু। প্রথমার্ধে বেশ কয়েকটি সুযোগ তৈরি করেছিলেন মেসি ও লাউতারো মার্টিনেসরা। ২৪ মিনিটে রদ্রিগো ডি পলের থ্রু বল থেকে মেসির শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ২৬ মিনিটে বক্সের বাইরে থেকে মেসির বাঁ পায়ের জোরালো শট আবারও তালুবন্দি করেন বেনিনের গোলরক্ষক।

আরও পড়ুন

উৎসব আনন্দে মেসিকে বিদায়

০৭ অক্টোবর ২০২৬

অন্যদিকে বেনিনও কাউন্টার অ্যাটাকে বেশ কয়েকবার আর্জেন্টিনার রক্ষণভাগে কাঁপন ধরিয়ে দেয়। জুনিয়র ওলাইতান ও ইয়োহান রোচেদের আক্রমণগুলো দক্ষতার সাথে প্রতিহত করেন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেস। প্রথমার্ধের শেষ মুহূর্তে ৪৪ মিনিটে ডি বক্সের ডানপাশে হুলিয়ান আলভারেসের শট দারুণ দক্ষতায় সেভ করেন দান্দজিনু। প্রথমার্ধের যোগ করা সময়ে আর্জেন্টিনার ডিফেন্ডার নিকোলাস ওতামেন্ডি হলুদ কার্ড দেখেন।


মেসিমেসির শেষ বসন্তলিওনেল মেসি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ক্যাম্পাসে ঢুকতে না পারলেও ১০৮৭ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ করলেন চুয়েট ভিসি

    ক্যাম্পাসে ঢুকতে না পারলেও ১০৮৭ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ করলেন চুয়েট ভিসি

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    গণমাধ্যমে ছবি-ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!

    গণমাধ্যমে ছবি-ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    ফেসবুকে কমেন্টের জেরে ছাত্রদল নেতার ওপর হামলা

    ফেসবুকে কমেন্টের জেরে ছাত্রদল নেতার ওপর হামলা

    আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা, ২২ বছর পর কারামুক্ত যুবদল নেতা

    আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা, ২২ বছর পর কারামুক্ত যুবদল নেতা

    সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে

    সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে

    আদর্শ আর নেতৃত্বের দ্বন্দ্বে খণ্ড-বিখণ্ড বাম

    আদর্শ আর নেতৃত্বের দ্বন্দ্বে খণ্ড-বিখণ্ড বাম

    ঢাকা-চট্টগ্রাম উড়াল রেল, দূরত্ব বাঁচবে ৮১ কিলোমিটার

    ঢাকা-চট্টগ্রাম উড়াল রেল, দূরত্ব বাঁচবে ৮১ কিলোমিটার

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    বিয়েতে রাজি ছিলেন না নারী, ফ্যামিলি কার্ডের কথা বলে টিপসই নিয়ে ‘ভুয়া কাবিননামা’ তৈরি

    বিয়েতে রাজি ছিলেন না নারী, ফ্যামিলি কার্ডের কথা বলে টিপসই নিয়ে ‘ভুয়া কাবিননামা’ তৈরি