Agamir Somoy E-Paper
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
দেশে-বিদেশে মানুষের পাশে জিয়াউল হক
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় খেলা

উৎসব আনন্দে মেসিকে বিদায়

সামীউর রহমান
agamir somoy
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ০৫:৫৩
উৎসব আনন্দে মেসিকে বিদায়

গ্রাফিকস: আগামীর সময়

জাদুকরের শেষ জাদুর মঞ্চ প্রস্তুত। অপেক্ষা আর অল্প কিছু সময়ের। মনুমেন্তাল স্টেডিয়ামে তিল ধারণের ঠাঁই নেই। ৮৫ হাজার ধারণক্ষমতার ভেন্যুর সব টিকিট বিক্রি হয়ে গেছে মাত্র ৯০ মিনিটে! আর্জেন্টিনার হয়ে শেষ ম্যাচে বেনিনের বিপক্ষে খেলবেন মেসি, তবে জাদুকরকে বিদায় দিতে স্রেফ ৯০ মিনিটের ফুটবল ম্যাচেই শেষ হচ্ছে না আয়োজন। আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন তাদের ওয়েবসাইটে মেসির বিদায়ী রাতের অনুষ্ঠান সূচির লম্বা এক তালিকাই প্রকাশ করেছে, যাতে আছে গান, ড্রোন শো এবং সবশেষে আছে চমক!

মনুমেন্তালে খেলা শুরু হবে স্থানীয় সময় রাত ৮টায়। মেসির শেষ ম্যাচে রেফারির দায়িত্বে থাকবেন চিলির ফের্নান্দো ভেজার। তবে আনন্দ আয়োজন শুরু হয়ে যাবে বিকাল ৫টা ৩০ মিনিটেই। আর্জেন্টিনার বিখ্যাত সংগীতশিল্পীদের পরিবেশনার মাধ্যমে শুরু হবে ‘এল আলটিমো ট্যাঙ্গো’ (শেষ নাচ)। উন পোকো দে রুইদে— নামের একটি অনুষ্ঠানের যন্ত্রশিল্পী ও কণ্ঠশিল্পীদের যৌথ পরিবেশনার পর মঞ্চে আসবেন সেবাস্তিয়ান মেন্দোজা, রোমান দ্য অরিজিনাল, আমার আজুল, সান্তি কাইরো, কিউ লোকুরা, উন পোকো দে রুইদো, দামাস গ্রাতিস। ম্যাচের আগে আর্জেন্টিনার জাতীয় সংগীত পরিবেশন করবেন ফাবিও সান্তানা, তার গানের সঙ্গেই শেষবারের মতো আর্জেন্টিনার জার্সিতে সতীর্থদের সঙ্গে ঠোঁট মেলাবেন মেসি। তখন নিঃসন্দেহে পাশে দাঁড়ানো রোদ্রিগো েদ পলও চোখ মুছবেন, হয়তো গোটা স্টেডিয়ামই তখন কাঁদবে মেসির জন্য।

ম্যাচের মধ্যবিরতিতে গান শোনাবেন গাসপার বেনেগাস, ১০টায় খেলা শেষের পর হবে ড্রোন শো এবং আতশবাজির রোশনাই। নিঃসন্দেহে ড্রোন আর লেজারের রশ্মিতে ত্রিমাত্রিকভাবে ফুটিয়ে তোলা হবে মেসির জীবনের নানান অধ্যায় আর মুহূর্ত। এরপর মঞ্চে আসবেন আর্জেন্টিনার লোকসংগীতশিল্পী ও অভিনেত্রী সোলদার পাস্তোরেত্তি, যার পর্দার নাম ‘লা সোল’। এরপর আবার গান, এবারের পরিবেশনা উলিসেস বুয়েনোর। রাত ১০টা ৩০ মিনিটে আছে ‘চমক’, কী সেই চমক, সেটা বলে দিলে তো চমকটাই যে থাকে না! তবে ধরেই নেওয়া যায়, মেসি কথা বলবেন, জানাবেন তার বিদায়ী অনুভূতি।

আর্জেন্টিনার হয়ে মেসির শেষ ম্যাচে মাঠে কারা থাকছেন তার সতীর্থ হয়ে? টিওয়াইসি স্পোর্টস জানাচ্ছে, লিওনেল স্কালোনি গত দুটি বিশ্বকাপ বাছাইয়ে যারা খেলেছেন তাদেরই বেছে নেবেন। গোলবারে এমিলিয়ানো মার্তিনেস, দুই সেন্ট্রাল ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো এবং লিসান্দ্রো মার্তিনেস, লেফটব্যাকে চোট না থাকলে নিকোলাস ওতামেন্দি, আর তিনি না খেলতে পারলে ফাকুন্দো মেদিনা, রাইটব্যাক অগাস্টিন জিয়াই।

আগের দুই ম্যাচে স্কালোনি না ডাকলেও মেসির শেষ ম্যাচে ঠিকই রেখেছেন রোদ্রিগো দে পলকে, তার সঙ্গে এনসো ফের্নান্দেস ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। আক্রমণভাগে মেসিকে সঙ্গ দেবেন লাউতারো মার্তিনেস ও হুলিয়ান আলভারেস।

মেসির অবসরের সঙ্গে কি অবসরে যাবে আর্জেন্টিনার ১০ নম্বর জার্সিও? উত্তর হচ্ছে— না। আর্জেন্টিনা দলে ডিয়েগো ম্যারাডোনার অধ্যায় শেষ হয়ে যাওয়ার পর আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন চেষ্টা করেছিল ১০ নম্বর জার্সিকেও অবসরে পাঠিয়ে দিতে! তবে ফিফার নিয়মের কারণেই সেটি হয়নি। ফিফা টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী স্কোয়াডের সদস্যদের ১ থেকে ২৬ পর্যন্ত জার্সি নাম্বার বরাদ্দ করতে হয়, তাই নির্দিষ্ট একটি সংখ্যার জার্সি নাম্বার বাদ দেওয়ার সুযোগ নেই। ম্যারাডোনার পর কিছুদিন আরিয়েল ওর্তেগার গায়ে ছিল আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি, এরপর ২০০৯ সাল থেকে সেটি মেসির গায়েই। মেসির অবসরের পর আর্জেন্টিনার ‘আইকনিক টেন’ কে হতে পারেন, তা নিয়ে চলছে জল্পনা-কল্পনা। হয়তো নিকো পাস কিংবা মাস্তানতুয়ানোই হবেন মেসির ১০ নম্বর জার্সির উত্তরাধিকার।

লিওনেল মেসিমনুমেন্তাল স্টেডিয়ামআর্জেন্টিনামেসির বিদায়ী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ক্যাম্পাসে ঢুকতে না পারলেও ১০৮৭ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ করলেন চুয়েট ভিসি

    ক্যাম্পাসে ঢুকতে না পারলেও ১০৮৭ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ করলেন চুয়েট ভিসি

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    গণমাধ্যমে ছবি-ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!

    গণমাধ্যমে ছবি-ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    ফেসবুকে কমেন্টের জেরে ছাত্রদল নেতার ওপর হামলা

    ফেসবুকে কমেন্টের জেরে ছাত্রদল নেতার ওপর হামলা

    আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা, ২২ বছর পর কারামুক্ত যুবদল নেতা

    আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা, ২২ বছর পর কারামুক্ত যুবদল নেতা

    সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে

    সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে

    আদর্শ আর নেতৃত্বের দ্বন্দ্বে খণ্ড-বিখণ্ড বাম

    আদর্শ আর নেতৃত্বের দ্বন্দ্বে খণ্ড-বিখণ্ড বাম

    ঢাকা-চট্টগ্রাম উড়াল রেল, দূরত্ব বাঁচবে ৮১ কিলোমিটার

    ঢাকা-চট্টগ্রাম উড়াল রেল, দূরত্ব বাঁচবে ৮১ কিলোমিটার

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    বিয়েতে রাজি ছিলেন না নারী, ফ্যামিলি কার্ডের কথা বলে টিপসই নিয়ে ‘ভুয়া কাবিননামা’ তৈরি

    বিয়েতে রাজি ছিলেন না নারী, ফ্যামিলি কার্ডের কথা বলে টিপসই নিয়ে ‘ভুয়া কাবিননামা’ তৈরি