মেসিকে আর্জেন্টিনা প্রেসিডেন্টের বিশেষ বার্তা
ক্রীড়া ডেস্ক

সংগৃহীত ছবি
অনেকটা আকস্মিকভাবেই এলো তার বিদায়ের ঘোষণা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় লিওনেল মেসি জানিয়েছেন, আর্জেন্টিনার জার্সিতে আর দেখা যাবে না তাকে। তার বিদায়ের পর বিশেষ বার্তা দিয়েছেন সতীর্থসহ অনেকেই। এবার মেসিকে বিদায়ী বার্তা দিলেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই।
গত রাতে জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক মেসি। তার বিদায়ের পর আসতে শুরু করে নানা বিদায়ী বার্তা ও শুভকামনা।
মেসির বিদায়ের কয়েক ঘণ্টা পর দেশটির প্রেসিডেন্ট মিলেইও দিয়েছেন এক বিশেষ বার্তা। ইনস্টাগ্রামে মেসিকে উদ্দেশ্য করে একটি পোস্ট করেছেন তিনি।
ভক্তদের অভিবাদনরত মেসির একটি ছবি শেয়ার করে মিলেই লিখেছেন, ‘অনেক অনেক ধন্যবাদ, অসম্ভবকে সম্ভব করা মানুষ।’









