Agamir Somoy E-Paper
সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
আগামীর সময়
কমলের বিনা বেতনের পাঠশালা
সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ফুটবল

আর্জেন্টিনাকে বিদায় বললেন মেসি

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ২১:১৩
আর্জেন্টিনাকে বিদায় বললেন মেসি

সংগৃহীত ছবি

অনেকটা আকস্মিকভাবেই এলো ঘোষণাটা। ফেসবুকে দেওয়া এক বার্তায় লিওনেল মেসি জানিয়েছেন, আর্জেন্টিনার জার্সিতে আর দেখা যাবে না তাকে।

২০০৫ সালে হাঙ্গেরির বিপক্ষে ম্যাচে আর্জেন্টিনার জার্সিতে অভিষেক হয়েছিল মেসির। আকাশী নীল জার্সিতে তার শেষ ম্যাচটা হয়ে থাকল ২০২৬ বিশ্বকাপে স্পেনের বিপক্ষে ম্যাচটা।

জাতীয় দলকে কবে বিদায় বলবেন মেসি, সে নিয়ে আলোচনা চলছিল বিশ্বকাপ ফাইনালের পর থেকেই। এর মধ্যে মেসির বাবাও মারা যান। বাবা মারা যাওয়ার কিছুদিন পরেই এলো সেই ঘোষণা।

ফেসবুকে একটি চিঠির ছবি পোস্ট করে মেসি দিয়েছেন তার অবসর নেওয়ার বার্তা। মেসি শুরুতেই লিখেছেন, 'ফাইনালের পর এতদিন কেটে যাওয়ার পর, অনেক ভেবেচিন্তে আমি সবাইকে জানাতে চাই যে, আমি জাতীয় দল থেকে অবসর নিচ্ছি। এটি এমন একটি সিদ্ধান্ত ছিল যা আমার হৃদয়ে আঘাত করেছে এবং এখনও কষ্ট দিচ্ছে, তবে আমি বুঝি যে এটাই উপযুক্ত সময়। আমি শপথ করে বলছি, আমি সবসময় নিজের সবটুকু উজাড় করে দিয়েছি—শুধু গত কয়েক বছর নয় যখন আমরা সবকিছু জিতেছি, বরং তার আগেও। এই জার্সির জন্য আমি সবসময় লড়াই করেছি এবং নিজের সর্বস্ব দিয়েছি, যাতে আপনাদের আনন্দ দিতে পারি এবং ফুটবলের মাধ্যমে আর্জেন্টাইন হিসেবে গর্ববোধ করাতে পারি।'

মেসি আরও লিখেছেন, 'সময় সামান্যই বাকি এবং বিভিন্ন অধ্যায়ের সমাপ্তি ঘটছে, আর এটি এমন একটি অধ্যায় যা আমাকে ভীষণ কষ্ট দিচ্ছে। আমি জাতীয় দলে থাকাটা ভালোবেসেছি, ভালোবাসি এবং সবসময় ভালোবেসে যাব। আমি নিজেকে সম্পূর্ণ উজার করে দিয়েছি, আমার দেওয়ার মতো আর কিছু নেই। তাছাড়া পেছনে অসাধারণ তরুণ খেলোয়াড়রা উঠে আসছে, যারা এখানে থাকার যোগ্য।'

বিদায়বেলায় সমর্থকদের উদ্দেশে মেসি বলেন, 'গত ২০ বছরের সমস্ত ভালোবাসার জন্য আপনাদের ধন্যবাদ। মাঠের ভেতর থেকে আপনাদের চিৎকার ও সমর্থন শোনার বিষয়টি আমি খুব মিস করব। এখন থেকে আমি আপনাদের মতোই একজন হয়ে উঠব—বাইরে থেকে সবসময় দলকে উৎসাহিত করব ও পাশে থাকব (ভালো সময়ে এবং খারাপ সময়ে, খারাপ সময়ে আরও বেশি করে)। সবসময় পাশে থাকার জন্য এবং এত সুন্দর অথচ কঠিন একটি যাত্রায় আমার সঙ্গী হওয়ার জন্য আমার পরিবারকে ধন্যবাদ। যাদের সাথে কাজ করার সুযোগ হয়েছে—সেই প্রতিটি কোচ, সতীর্থ এবং পরিচালকদের ধন্যবাদ। আমি এমন কিছু স্মৃতি ও মুহূর্ত নিয়ে যাচ্ছি যা কখনো ভোলার নয়।

শেষে মেসি লিখেছেন, 'আমার সতীর্থদের সাথে মিলে আপনাদের স্বপ্নের মতো কিছু মুহূর্ত উপহার দিতে পেরে আমি মানসিক শান্তি ও গর্ব নিয়ে বিদায় নিচ্ছি। আপনাদের সাথে এই দিনগুলো বাঁচার অনুভূতিটা ছিল অবিশ্বাস্য। আমি আপনাদের সবাইকে খুব ভালোবাসি! আমাকে আর্জেন্টাইন বানানোর জন্য ঈশ্বরকে ধন্যবাদ। ভামোস আর্জেন্টিনা! এই কথাগুলো আমি ২১শে জুলাই লিখেছিলাম, ফাইন্যালের দুই দিন পর। আজ আমার বাবার ঘটনার পর, আমি আগের চেয়েও বেশি নিশ্চিত ছিলাম।'


    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement
    শাস্তি মাফ হচ্ছে এনবিআরের ২৪ কর্মকর্তার

    শাস্তি মাফ হচ্ছে এনবিআরের ২৪ কর্মকর্তার

    ৩১ আগস্ট ২০২৬, ০৮:১১

    কানাডায় অভিবাসনে কড়াকড়ি, দুশ্চিন্তায় বাংলাদেশি আশ্রয়প্রার্থীরা

    কানাডায় অভিবাসনে কড়াকড়ি, দুশ্চিন্তায় বাংলাদেশি আশ্রয়প্রার্থীরা

    ৩১ আগস্ট ২০২৬, ১১:১৭

    বাকিতে খাদ্য কিনছে ৬৭ শতাংশ কৃষি পরিবার

    বাকিতে খাদ্য কিনছে ৬৭ শতাংশ কৃষি পরিবার

    ৩১ আগস্ট ২০২৬, ১০:৪২

    কোনো শিক্ষার্থী ক্লাসে না এলে খোঁজ নিতেন সেই শিক্ষিকা

    কোনো শিক্ষার্থী ক্লাসে না এলে খোঁজ নিতেন সেই শিক্ষিকা

    ৩১ আগস্ট ২০২৬, ০৯:১০

    চট্টগ্রামের প্রতি ফোঁটা পানিতে ৭০০ ব্যাকটেরিয়া

    চট্টগ্রামের প্রতি ফোঁটা পানিতে ৭০০ ব্যাকটেরিয়া

    ৩১ আগস্ট ২০২৬, ১০:০০

    র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

    র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

    ৩১ আগস্ট ২০২৬, ১০:৫৮

    সোনিয়ার স্মৃতিকথায় কি প্রকাশ্য হবে গান্ধী পরিবারের অন্দরের খবর

    সোনিয়ার স্মৃতিকথায় কি প্রকাশ্য হবে গান্ধী পরিবারের অন্দরের খবর

    ৩১ আগস্ট ২০২৬, ১২:৪৮

    সাগর-রুনি হত্যায় মিলেছে সাংস্কৃতিক ব্যক্তিত্বের সম্পৃক্ততা

    সাগর-রুনি হত্যায় মিলেছে সাংস্কৃতিক ব্যক্তিত্বের সম্পৃক্ততা

    ৩১ আগস্ট ২০২৬, ০৮:০৬

    হিমালয়ের বার্তা ও আমাদের প্রস্তুতি

    হিমালয়ের বার্তা ও আমাদের প্রস্তুতি

    ৩১ আগস্ট ২০২৬, ০৪:৪৫

    ইরান-যুক্তরাষ্ট্র ফের পাল্টাপাল্টি হামলা

    ইরান-যুক্তরাষ্ট্র ফের পাল্টাপাল্টি হামলা

    ৩১ আগস্ট ২০২৬, ০৯:৪১

    পাল্টাপাল্টি হামলার মধ্যে ইরান বলল যুদ্ধ চায় না, তেলের দাম বেড়েছে

    পাল্টাপাল্টি হামলার মধ্যে ইরান বলল যুদ্ধ চায় না, তেলের দাম বেড়েছে

    ৩১ আগস্ট ২০২৬, ১০:৪১

    কাঁচা পাটে উৎসে কর প্রত্যাহার চান ব্যবসায়ীরা

    কাঁচা পাটে উৎসে কর প্রত্যাহার চান ব্যবসায়ীরা

    ৩১ আগস্ট ২০২৬, ০৫:১৬

    কমলের বিনা বেতনের পাঠশালা

    কমলের বিনা বেতনের পাঠশালা

    ৩১ আগস্ট ২০২৬, ০২:৫৩

    কোন গ্রেডে কত বেতন হচ্ছে

    কোন গ্রেডে কত বেতন হচ্ছে

    ৩১ আগস্ট ২০২৬, ১৮:২৬

    ভালো কোম্পানি আসছে, আস্থা রাখুন

    ভালো কোম্পানি আসছে, আস্থা রাখুন

    ৩১ আগস্ট ২০২৬, ১৮:২৫

    advertiseadvertise