Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ফুটবল

ভেনেজুয়েলার ভূমিকম্পে স্ত্রী-সন্তান হারালেন আর্জেন্টাইন ফুটবলার

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৯ জুন ২০২৬, ১৭:১৫
ভেনেজুয়েলার ভূমিকম্পে স্ত্রী-সন্তান হারালেন আর্জেন্টাইন ফুটবলার

সংগৃহীত ছবি

ভেনেজুয়েলার দ্বিতীয় বিভাগের ক্লাব স্পোর্ট মারিতিমো লা গুয়াইরার আর্জেন্টাইন ফুটবলার লুকাস ত্রেহো গত সপ্তাহের ভূমিকম্পে হারিয়েছেন তার স্ত্রী ইয়ানিনা এবং দুই সন্তান আরোন ও আইনোয়াকে। এটি ছিল এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে ভেনেজুয়েলায় আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।

৩৮ বছর বয়সী ত্রেহো ভূমিকম্পের সময় কারাকাসে দলের অনুশীলন ক্যাম্পে ছিলেন। খবর পাওয়া মাত্রই তিনি ছুটে যান রাজধানী থেকে ৩০ কিলোমিটার উত্তরে অবস্থিত তার বাড়ি লা গুয়াইরায়— যা ছিল সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর একটি। সেখানে পৌঁছে তিনি দেখতে পান ধ্বংসস্তূপ। সমুদ্রতীরবর্তী তার বাড়ির কোনো চিহ্নই অবশিষ্ট ছিল না।

ত্রেহোর শ্যালক রিকার্দো আর্দিলেস সিএনএন স্প্যানিশকে জানিয়েছেন, ফুটবলার মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন, ‘ভবনটির অস্তিত্বের কোনো চিহ্নই ছিল না। আমাদের আশা ছিল তারা হয়তো সেখানে ছিলেন না।‘

পরবর্তী তিন দিন ত্রেহো একাই ধ্বংসস্তূপ সরিয়ে পরিবারের সন্ধান করেন। ভারী যন্ত্রপাতির জন্য সাহায্যের আবেদন জানান তিনি। তার বন্ধু ও সতীর্থরা একটি ভিডিও বার্তায় একই আবেদন জানান। মেত্রোপলিতানোস এফসি-র খেলোয়াড় রবার্ট গার্সেস বলেছেন, ‘এখন মাত্র একটি মেশিন আছে, কিন্তু তা যথেষ্ট নয়।‘

তবে সেই অনুসন্ধান শেষ পর্যন্ত মর্মান্তিক পরিণতিতে শেষ হয়। রোববার ক্লাব স্পোর্ট মারিতিমো লা গুয়াইরা সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জানায়, তারা ত্রেহোর পরিবারের অপূরণীয় ক্ষতিতে গভীরভাবে শোকাহত। পোস্টে চার জনের একটি পারিবারিক ছবিও শেয়ার করা হয়। ক্লাব জানায়, ‘লুকাস, তুমি একা নও। মারিতিমো লা গুয়াইরার তোমার পরিবার তোমার পাশে আছে।‘

শুধু ত্রেহো নন, এই দুর্যোগে ভেনেজুয়েলার ফুটবল অঙ্গণে নেমে এসেছে গভীর শোকের ছায়া। ভেনেজুয়েলার জাতীয় দল এবং ভেনেজুয়েলান ফুটবল ফেডারেশন (এফভিএফ) শুক্রবার জানায়, প্রতিভাবান তরুণ ফুটবলার ইমভার্ত বেরোতেরান নিহতদের মধ্যে রয়েছেন। ১৮ বছর বয়সী এই ফুটবলার কয়েক মাস আগে দোহায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে এবং সম্প্রতি অনূর্ধ্ব-২০ জাতীয় দলের হয়ে খেলেছিলেন।



ভেনেজুয়েলায় ভূমিকম্পলুকাস ত্রেহো
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise