Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ফুটবল

ইনজুরিতে বিশ্বকাপে অনিশ্চিত নিকো

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১২ মে ২০২৬, ১৫:১২
ইনজুরিতে বিশ্বকাপে অনিশ্চিত নিকো

সংগৃহীত ছবি

বিশ্বকাপের বাকি আর এক মাস। আগামী এক সপ্তাহের মধ্যে চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবে দলগুলো। ঠিক এমন এক মুহূর্তে স্পেনের জন্য এলো বড় দুঃসংবাদ। অ্যাথলেতিক বিলবাওয়ের হয়ে লা লিগার ম্যাচে চোট পেয়ে মাঠ ছেড়েছেন স্পেনের তরুণ তুর্কি নিকো উইলিয়ামস। হ্যামস্ট্রিংয়ের চোটেই বিশ্বকাপে অনিশ্চিত হয়ে পড়লেন এই উইঙ্গার।

লা লিগায় গত রবিবার ভ্যালেন্সিয়ার বিপক্ষে ১-০ গোলে হারের ম্যাচে প্রথমার্ধে হ্যামস্ট্রিংয়ে চোট পান নিকো। এরপর আর খেলা চালিয়ে যেতে পারেননি তিনি। ৩৬তম মিনিটে মাঠ ছাড়ার সময় তার চোখে-মুখে যন্ত্রণার ছাপ স্পষ্ট ছিল।

২৩ বছর বয়সী নিকোর চোট আসলে কতোটা গুরুতর, সেটা প্রাথমিকভাবে জানা যায়নি। পরে জানা গেল, বাঁ পায়ে ‘মাঝারি মাত্রার’ হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন এই স্প্যানিশ উইঙ্গার।

দা অ্যাথলেটিকের প্রতিবেদন অনুযায়ী, হ্যামস্ট্রিংয়ের এই চোট কাটিয়ে উঠতে কমপক্ষে তিন সপ্তাহের মতো সময় লাগবে নিকোর। এতে চলতি মৌসুমে বিলবাওয়ের হয়ে আর মাঠে নামা হবে না তার।

ঠিক সময়ের মধ্যে সুস্থ হলে বিশ্বকাপের ঠিক আগে আগে মাঠে ফিরতে পারেন নিকো। তবে পুরোপুরি ফিট হয়ে বিশ্বকাপে নামতে পারবেন কিনা, সেটাই এখন বড় প্রশ্ন। ইনজুরিতে থাকা নিকোকে স্পেনের চূড়ান্ত স্কোয়াডে রাখবেন কিনা কোচ, সে নিয়েও চলছে আলোচনা।

২০২২ সালে জাতীয় দলে অভিষেক হয় ২০ বছর বয়সী নিকোর। আন্তর্জাতিক ফুটবলে এখন পর্যন্ত ৩০ ম্যাচ খেলেছেন তিনি। দলটির ২০২৪ ইউরো জয়ের পথে দুটি গোল করেন নিকো। লামিন ইয়ামাল, পেদ্রিদের সঙ্গে তার চমৎকার বোঝাপড়া স্পেনকে দিয়েছে বাড়তি সুবিধা।

চলতি মৌসুমে বিলবাওয়ের জার্সিতে ৩২ ম্যাচ খেলে ছয়টি গোল ও সাতটি অ্যাসিস্ট করেছেন নিকো।

আগামী ১১ জুন শুরু হবে উত্তর আমেরিকা বিশ্বকাপ। স্পেন তাদের প্রথম ম্যাচ খেলবে আগামী ১৫ জুন, কেপ ভার্দের বিপক্ষে। এইচ গ্রুপের অন্য দুই দল সৌদি আরব ও উরুগুয়ে।

নিকো উইলিয়ামসস্পেনবিশ্বকাপ ২০২৬
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise