মর্নিং স্টার
ক্রীড়া ডেস্ক

ফ্রেঞ্চ লিগে মার্শেইকে ২-১ গোলে হারিয়েছে পিএসজি। ৬৬ মিনিটে গোল করে পিএসজিকে এগিয়ে দেন বদলি নামা ফেরান তোরেস। ছয় মিনিট পরই অ্যাঞ্জেল গোমেসের গোলে সমতায় ফেরে মার্শেই। তবে ৭৫ মিনিটে মার্কিনিয়োসের গোল জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি।
পিএসজিতে ছয় ম্যাচে গোলমুখে সাত শট নিয়ে সাতটিই গোল করলেন তোরেস! ৩২৫ মিনিট মাঠে থেকে গোল করেছেন প্রতি ৪৭ মিনিটে একটি করে। পিএসজিতে দুর্দান্ত শুরুর বিচারে তোরেসের চেয়ে এগিয়ে আছেন শুধু জ্লাতান ইব্রাহিমোভিচ। প্রথম ছয় ম্যাচে তার গোল ছিল আটটি।



