এনপিএল ফাইনালে বাংলাদেশের দুই আম্পায়ার
ক্রীড়া ডেস্ক

বাঁ থেকে গাজী সোহেল ও মাসুদুর রহমান মুকুল
নেপাল প্রিমিয়ার লিগের (এনপিএল) ফাইনালে থাকছে বাংলাদেশের প্রতিনিধিত্ব। শিরোপা নির্ধারণী ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন দেশের দুই আম্পায়ার গাজী সোহেল ও মাসুদুর রহমান মুকুল।
আজকের ফাইনালে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন গাজী সোহেল। অন্যদিকে টিভি আম্পায়ারের ভূমিকায় থাকবেন মাসুদুর রহমান মুকুল। দুজনই আইসিসির আন্তর্জাতিক প্যানেলভুক্ত আম্পায়ার।
বাংলাদেশের দুই আম্পায়ারের এমন স্বীকৃতিতে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক বিবৃতিতে বিসিবির আম্পায়ার্স বিভাগ জানিয়েছে, এনপিএল ফাইনাল পরিচালনার দায়িত্ব পাওয়ায় গাজী সোহেল ও মাসুদুর রহমান মুকুলকে আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে।



