Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
আগামীর সময়
অসহায়ের ভরসা খান এ রউফ
বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ক্রিকেট

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট র‍্যাংকিংয়ে তলানিতে বিপিএল

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৫ জুন ২০২৬, ১৬:২৬
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট র‍্যাংকিংয়ে তলানিতে বিপিএল

সংগৃহীত ছবি

বিশ্বের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগগুলোর মধ্যে প্রতিযোগিতা দিন দিন বাড়ছে। উন্নত আয়োজন, পেশাদার ব্যবস্থাপনা এবং ক্রিকেটারবান্ধব পরিবেশের কারণে বিভিন্ন দেশের টি-টোয়েন্টি লিগ নিজেদের অবস্থান শক্ত করছে। তবে সেই দৌড়ে অনেকটাই পিছিয়ে পড়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)।

বিশ্ব ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (ডব্লিউসিএ) প্রকাশিত সর্বশেষ মূল্যায়নে ১০০-এর ভেতর মাত্র ২২.৬ নম্বর পেয়েছে বিপিএল। খেলোয়াড়, এজেন্ট এবং বিভিন্ন দেশের ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের মতামতের ভিত্তিতে তৈরি এই রেটিংয়ে অংশ নেওয়া ১০টি টি-টোয়েন্টি লিগের মধ্যে বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি আসরটি সর্বনিম্ন অবস্থানে রয়েছে।

তালিকার শীর্ষে রয়েছে ইংল্যান্ডের ‘দ্য হান্ড্রেড’, যারা পেয়েছে ৭৫.২ নম্বর। দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার এসএ২০-এর প্রাপ্তি ৬৮, আর ৬২.৬ নম্বর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ভারতের আইপিএল। বিপরীতে বিপিএলের স্কোর অন্য সব লিগের তুলনায় অনেকটাই পিছিয়ে।

ডব্লিউসিএর সভাপতি লিসা স্টালেকার মনে করেন, আন্তর্জাতিক ক্রিকেটারদের কাছে আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠতে হলে বিপিএলকে বেশ কিছু মৌলিক সমস্যার সমাধান করতে হবে। বিশেষ করে পারিশ্রমিক পরিশোধের অনিশ্চয়তা এবং সাংগঠনিক দুর্বলতা টুর্নামেন্টটির ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করছে।

তার মতে, পেশাদার ক্রিকেটাররা চুক্তি অনুযায়ী মাঠে নিজেদের দায়িত্ব পালন করেন, তাই নির্ধারিত সময়ের মধ্যে তাদের পারিশ্রমিক পরিশোধ হওয়া উচিত। এজন্য টুর্নামেন্ট পরিচালনায় সুস্পষ্ট কাঠামো এবং জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

গত কয়েক বছরে পারিশ্রমিক জটিলতা বিপিএলের অন্যতম আলোচিত ইস্যু হয়ে উঠেছে। একাধিক ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে চুক্তি অনুযায়ী অর্থ পরিশোধ না করার অভিযোগ উঠেছে। ২০২৫ মৌসুমে বকেয়া পারিশ্রমিকের দাবিতে অনুশীলন বয়কট করেছিল রাজশাহীর ক্রিকেটাররা। একই সময়ে চিটাগং ফ্র্যাঞ্চাইজিকেও নানা বিতর্কের মুখোমুখি হতে হয়েছিল। সর্বশেষ আসরেও পারিশ্রমিক ইস্যুতে আলোচনায় আসে সিলেটের দল।



বিপিএলফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগআইপিএল
    শেয়ার করুন:
    Advertisement
    অসহায়ের ভরসা খান এ রউফ

    অসহায়ের ভরসা খান এ রউফ

    ১৩ আগস্ট ২০২৬, ০১:৪৯

    পাচারের অর্থে যুক্তরাজ্যে ১৬ বাড়ি!

    পাচারের অর্থে যুক্তরাজ্যে ১৬ বাড়ি!

    ১৩ আগস্ট ২০২৬, ০৫:৫০

    চা বাগান কি মঙ্গলগ্রহে

    চা বাগান কি মঙ্গলগ্রহে

    ১৩ আগস্ট ২০২৬, ০৫:০৬

    অবিশ্বাস্য এক দিন পার করল বাংলাদেশ

    অবিশ্বাস্য এক দিন পার করল বাংলাদেশ

    ১৩ আগস্ট ২০২৬, ০৬:১৩

    জট খুলছে না পাকাচ্ছে

    জট খুলছে না পাকাচ্ছে

    ১৩ আগস্ট ২০২৬, ০৫:৩৪

    সামিটের টার্মিনাল বন্ধ, আরও বাড়ল এলএনজি সংকট

    সামিটের টার্মিনাল বন্ধ, আরও বাড়ল এলএনজি সংকট

    ১৩ আগস্ট ২০২৬, ১৮:৩৯

    কক্সবাজারে বাসচাপায় লেগুনার ৪ আরোহী নিহত

    কক্সবাজারে বাসচাপায় লেগুনার ৪ আরোহী নিহত

    ১৩ আগস্ট ২০২৬, ১৪:২২

    সবকিছুর আগে জাতি নির্মাণ করা জরুরি

    সবকিছুর আগে জাতি নির্মাণ করা জরুরি

    ১৩ আগস্ট ২০২৬, ০১:৪৫

    প্রধানমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড বিজয়ীদের সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড বিজয়ীদের সাক্ষাৎ

    ১৩ আগস্ট ২০২৬, ১৬:৩৯

    প্রধানমন্ত্রীর ভারত ও জাপান সফর চূড়ান্ত হয়নি : শামা ওবায়েদ

    প্রধানমন্ত্রীর ভারত ও জাপান সফর চূড়ান্ত হয়নি : শামা ওবায়েদ

    ১৩ আগস্ট ২০২৬, ১৬:৩৮

    ডিয়ার ফিদেল : মাই লাইফ, মাই লাভ, মাই বিট্রেয়াল

    ডিয়ার ফিদেল : মাই লাইফ, মাই লাভ, মাই বিট্রেয়াল

    ১৩ আগস্ট ২০২৬, ১৭:৫৪

    ৩ পদ শূন্য করে ১ পদ পূর্ণ করতে চলেছেন মির্জা ফখরুল

    ৩ পদ শূন্য করে ১ পদ পূর্ণ করতে চলেছেন মির্জা ফখরুল

    ১৩ আগস্ট ২০২৬, ১৯:২৩

    ফ্যামিলি কার্ডের নিয়োগ নিয়ে বিক্ষোভ-ভাঙচুর, ইউএনওকে লাঞ্ছিতের অভিযোগ

    ফ্যামিলি কার্ডের নিয়োগ নিয়ে বিক্ষোভ-ভাঙচুর, ইউএনওকে লাঞ্ছিতের অভিযোগ

    ১৩ আগস্ট ২০২৬, ১৭:৫৯

    দিন গোনা ছাড়া কিছু করার নেই : বিদ্যুৎমন্ত্রী

    দিন গোনা ছাড়া কিছু করার নেই : বিদ্যুৎমন্ত্রী

    ১৩ আগস্ট ২০২৬, ১৭:৩৮

    রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলই বিএনপির প্রার্থী

    রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলই বিএনপির প্রার্থী

    ১৩ আগস্ট ২০২৬, ১২:৫৪

    advertiseadvertise