Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ক্রিকেট

ঢাকা প্রিমিয়ার লিগ

ভয়ে আছে মোহামেডান

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০১ জুন ২০২৬, ২০:৩৬
ভয়ে আছে মোহামেডান

সংগৃহীত ছবি

ঈদের পর মাঠে ফিরছে ঢাকা প্রিমিয়ার লিগ। পয়েন্ট তালিকার শীর্ষে থেকে মঙ্গলবার মাঠে নামছে মোহামেডান। শুরুতেই লিজেন্ডস অব রূপগঞ্জের সঙ্গে বড় ম্যাচ। তাই একটু ভয়ে আছে শীর্ষে থাকা দলটি।

মোহামেডানের সঙ্গে পয়েন্ট তালিকায় পরের তিন দলের ব্যবধান মাত্র দুই পয়েন্টের। আবাহনী, প্রাইম ব্যাংক ও লিজেন্ডস অব রূপগঞ্জ, তিন দলেরই ১০ পয়েন্ট করে। মোহামেডানের ভয়টা এখানেই। লিগের বাকি আর চার রাউন্ট। সাত রাউন্ড শেষে সাদা-কালোদের পয়েন্ট ১২। পরের চার ম্যাচে জয় ধরা না দিলে পিছলে পড়তে হবে শীর্ষস্থান থেকে।

সোমবার এই সতর্ক বার্তা শোনা গেল কোচ মিজানুর রহমান বাবুলের কণ্ঠে, ‘যদিও আমরা দুই পয়েন্ট বেশি আছি, তবে এটা এমন অনেক বেশি গ্যাপ না। একটা খেলা অন্যরকম কিছু হলেই আবার সবাই সমান হয়ে যাবে। চ্যাম্পিয়নশিপের জন্য প্রতিটা ম্যাচই ভালো খেলতে হবে এবং এই যে চারটা ম্যাচ আছে, প্রতিটা ম্যাচেই জিততে হবে, যদি আমরা চ্যাম্পিয়ন হতে চাই।’

প্রতিবার আবাহনীতেই থাকেন বেশি তারকা ক্রিকেটার। এবার মোহামেডানের দল ভারী। তবে বাবুলের মতে তারকা বেশি হলেই চ্যাম্পিয়ন হওয়া যাবে এমন না, ‘অনেক তারকা থাকলেই জিতবেন ব্যাপারটা এমন না। বৃষ্টি হলে দুই পয়েন্ট চলে যেতে পারে। কোচ হিসেবে আমার কোচিং ক্যারিয়ারে এই বছর আমি অনেক বেশি রোমাঞ্চিত বা আতঙ্কিত। শিরোপার জন্য দল করেছি কিন্তু লক্ষ্যে পৌঁছানোর জন্য অনেক বাধা অতিক্রম করতে হবে আমাদের।’

মোহামেডানলিজেন্ডস অব রূপগঞ্জঢাকা প্রিমিয়ার লিগ
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise