Agamir Somoy E-Paper
শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
১২ লাখ চারা বিতরণ প্রকৌশলী টুটুলের
শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

সিলেট টেস্ট

তাসকিনের বিদায়ে লড়াই থামল, অপরাজিত থাকলেন হৃদয়

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬, ১৫:০৮
শেয়ার করুন:
তাসকিনের বিদায়ে লড়াই থামল, অপরাজিত থাকলেন হৃদয়

সংগৃহীত ছবি

ইনিংস শেষে ড্রেসিংরুমেই হেঁটে ফিরতে পারছিলেন না যেন তাওহীদ হৃদয়। পরিশ্রান্ত দিন শেষে ক্লান্তি জেঁকে ধরেছিল তাকে। তবুও ব্যাট হাতে একের পর এক ছক্কা মেরে যাচ্ছিলেন শরীরের সবটুকু শক্তি দিয়ে। এতে টেস্ট ইনিংসে সর্বোচ্চ ১১ ছক্কার রেকর্ডও গড়েছেন বাংলাদেশি হিসেবে। এই ক্লান্তির পরও ভেঙে পড়েননি হৃদয়। শেষ পর্যন্ত তাকে পরাজিত করতেও পারেনি উইন্ডিজ ব্যাটাররা।

দেশের ইতিহাসে চতুর্থ দ্বিশতক করা ব্যাটার হৃদয় ২৪২ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন। ৩৫৯ বলের পরিশ্রমী ইনিংসে ছিল ২২টি চার ও ১১টি ছক্কা। ইনজুরির কারণে সাদমান ইসলাম ব্যাট করতে না পারায় ১০ ব্যাটার ব্যাটিং করেছেন বাংলাদেশের ইনিংসে। নয়তো রান আরও বাড়তো। শেষ ব্যাটার হিসেবে ১২ রান করা তাসকিন আহমেদকে নিয়েও ৮১ রানের জুটি গড়েছেন হৃদয়। ‘

তার অবিশ্বাস্য ইনিংসটি ছিল রেকর্ডে ভরা। দেশের ইতিহাসে সর্বোচ্চ টেস্ট রান, ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিতেই দ্বিশতকে রূপান্তর করা, সবচেয়ে বেশি ছক্কা মারা-সবকিছু মিলিয়ে টেস্টে অনিন্দ সুন্দর দিন কাটিয়েছেন হৃদয়। তার ব্যাটে চড়ে সিলেটে উইন্ডিজের বিপক্ষে প্রথম ইনিংসে ৩৮৬ রান করেছে বাংলাদেশ। লিড ৩০ রানের। টেস্টের আরও বাকি দুই দিনে জমজমাট লড়াইয়ের অপেক্ষা।

মুশফিকুরকে পেছনে ফেলে রেকর্ডের পাতায় আরও ওপরে হৃদয়

দেশের টেস্ট ইতিহাস এখন ব্যক্তিগত রানে সবার ওপরে তাওহীদ হৃদয়। পেছনে ফেলেছেন মুশফিকুর রহিমকে। টেস্টে তিনবার ডাবল সেঞ্চুরি করা এই অভিজ্ঞ ব্যাটারকে সিলেট টেস্টে পেছনে ফেলেছেন হৃদয়। তুলে নিয়েছেন বাংলাদেশের হয়ে নিজের সর্বোচ্চ রান।

দেশের হয়ে সর্বোচ্চ ২২৩ রান এখন হৃদয়ের। এতদিন ২১৯ রানে শীর্ষে ছিলেন মুশফিকুর রহিম। উইন্ডিজের বিপক্ষে ব্যক্তিগত এই ইনিংসে এখনো অপরাজিত আছেন এই ব্যাটার। তার বিরোচিত ইনিংসে উইন্ডিজের প্রথম ইনিংসের ৩৫৬ রানের সংগ্রহ ছুঁয়েছে বাংলাদেশ। ৩ রান করা তাসকিনকে নিয়ে ৫৫ রানের নবম উইকেট জুটি গড়েছেন হৃদয়।

ইতিহাস গড়ে হৃদয়ের ডাবল সেঞ্চুরি

ধ্বংসস্তূপ থেকে বাংলাদেশের ইনিংসকে তুলে এনেছেন তিনি। নিজের তৃতীয় টেস্টে এসে পেয়েছেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। সেঞ্চুরির পর এবার ডাবল সেঞ্চুরি হাঁকালেন তাওহীদ হৃদয়। তার ইতিহাস গড়া এই ইনিংসে সিলেট টেস্টে প্রথম ইনিংসে ৮ উইকেটে ৩৩১ রান তুলেছে বাংলাদেশ। এখনো ওয়েস্ট ইন্ডিজের চেয়ে ২৫ রানে পিছিয়ে তারা।

১৮৪ রানে ৭ উইকেট হারিয়ে বাংলাদেশ তখন ধুঁকছে। ৮ম উইকেটে তাইজুলের সঙ্গে দারুণ এক জুটি গড়ে বাংলাদেশকে ম্যাচে ফিরিয়েছেন হৃদয়। এই সময় তুলে নিয়েছেন ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরিও।

তাইজুলের পর ৯ম উইকেটে তাসকিনের সঙ্গে জুটি বেঁধে বাংলাদেশের ইনিংসকে এগিয়ে নিচ্ছেন হৃদয়। প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে নিজের প্রথম সেঞ্চুরিকে ডাবল সেঞ্চুরিতে রূপান্তর করলেন হৃদয়।

১৯০ রানে অপরাজিত থেকে চা বিরতিতে হৃদয়

গরম, ক্লান্তি, এক প্রান্ত আগলে রাখা ধৈর্য মিলিয়ে অবিশ্বাস্য ইনিংস খেলে চলেছেন তাওহীদ হৃদয়। নিজের প্রথম সেঞ্চুরিতে প্রথম দুইশতে রূপান্তরের খুব কাছে এই ব্যাটার। সিলেট টেস্টে উইন্ডিজের বিপক্ষে তৃতীয় দিন চা বিরতি পর্যন্ত ১৯০ রানে অপরাজিত ছিলেন হৃদয়। বাংলাদেশ বোর্ডে জমা পড়েছে ৮ উইকেটে ৩১৮ রান। উইন্ডিজের চেয়ে মাত্র ৩৮ রান দূরে বাংলাদেশ।

জেডন সিলসের বলে পাঁজরে জোর আঘাত পেয়েছিলেন হৃদয়। মাটিতে পড়েছিলেন ১০  মিনিটের মতো। ওই অবস্থা থেকে ঘুরে দাঁড়ানোই নয়, চা বিরতির আগে ক্লান্তিতে ঝিমিয়ে পড়েও মেরেছেন ছক্কা। ডাউন দ্য উইকেটে এসে সেই বিশাল ছক্কায় হৃদয়ের এই টেস্টে ইস্পাত কঠিন মানসিকতার প্রমাণ মেলে।

দারুণ এই মানসিকতাতেই তাইজুলকে নিয়ে টেস্টে অষ্টম উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ ১১৭ রানের জুটি গড়েছেন। এবার লড়ছেন তাসকিন আহমেদকে নিয়ে। ১৮৪ রানে ৭ উইকেট হারানো দলকে হৃদয় সঠিক পথে তুলে এনেছেন অবিশ্বাস ব্যাটিং লড়াই দিয়ে।

দিনের শুরুতে ২৯ রানে শুরু করা হৃদয় তৃতীয় দিনের দুই সেশনে বাকি রান তুলেছেন। তার ইনিংসে ছিল ১৮ চার ও ৭টি ছক্কা। কিছুদিন আগেই দক্ষিণ আফ্রিকায় ‘এ’ দলের হয়ে লঙ্গার ফরম্যাটে তিনশ রানের ইনিংস খেলেছিলেন। সেই বিশ্বাস টনে এনে সিলেটে দুইশর খুব কাছে আছেন হৃদয়।

তাইজুলের বিদায়ে ভাঙল জুটি

অষ্টম উইকেটে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি অবশেষে থামল। তাইজুল ইসলামের স্ট্যাম্পিং আউট হওয়ায় থামল ১১৭ রানের জুটি। ১৭৩ রান করা তাওহীদ হৃদয়ের সঙ্গে দারুণ ধৈর্য দেখিয়ে ৫৬ বলে ২২ রানের ইনিংস খেলেছেন তাইজুল।

তাইজুল ফেরায় ৩০১ রানে অষ্টম উইকেট হারাল বাংলাদেশ। উইন্ডিজ থেকে প্রথম ইনিংসে আর মাত্র ৫৫ রান দূরে আছে স্বাগতিকরা। বড় স্বস্তির বিষয় ১৭৩ রানে অপরাজিত আছেন হৃদয়।

সিলেটের সর্বোচ্চ রান এখন হৃদয়ের

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের সর্বোচ্চ ব্যক্তিগত রান এখন তাওহীদ হৃদয়ের। ১৭১ রানে মাহমুদুল হাসা জয়কে ছাড়িয়ে গেছেন তিনি। হৃদয়ের প্রথম সেঞ্চুরি এগিয়ে যাচ্ছে প্রথম দুইশর দিকে। ২৫৬ বলে ১৭২ রানে অপরাজিত আছেন হৃদয়।

হৃদয়ের সঙ্গে জুটি বেঁধে দারুণভাবে এগিয়ে চলছেন তাইজুল ইসলামও। ৪৯ বলে ২০ রান তার। দুজনের ১১৩ রানের জুটিতে বাংলাদেশ ৭ উইকেটে ২৯৭ রান তুলেছে। প্রথম ইনিংসে উিইন্ডিজের ৩৫৬ রান থেকে এখনও ৫৯ রান দূরে বাংলাদেশ।  

প্রথম টেস্ট শতকেই হৃদয়ের ১৫০

টেস্টে বাংলাদেশের নবম ব্যাটার হিসেবে দেড়শ রানের মাইলফলক ছুঁয়েছেন তাওহীদ হৃদয়। তার ১৫৩ রানে ৭ উইকেটে ২৭৪ রান তুলেছে বাংলাদেশ। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৫ বার দেড়শ বা তার বেশি রানের কোটা ছুঁয়েছেন মুশফিকুর রহিম।

একই সঙ্গে উইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংসও খেলেছেন হৃদয়। তার সঙ্গে ১৫ রানে অপরাজিত তাইজুল ইসলাম। বাংলাদেশ প্রথম ইনিংসে উইন্ডিজের চেয়ে ৮২ রানে পিছিয়ে।

হৃদয়-তাইজুল জুটিতে লিড নামল ১০০-তে

৭ উইকেটে ১৮৪ রানে জুটি বেঁধেছিলেন দুজনে। এরপর কঠিন লড়াই টেনে নিয়ে থিতু হয়েছেন উইকেটে। তাওহীদ হৃদয় তুলে নিয়েছেন ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি আর তাইজুল নিজের টেস্ট মানসিকতা দেখিয়ে এগিয়ে যাচ্ছেন। দুজনের ব্যাটে বাংলাদেশের রান আড়াইশ ছাড়িয়েছে, প্রথম ইনিংসের লিড নেমে এসেছে একশ-তে।

প্রথম টেস্ট সেঞ্চুরি করা হৃদয় সাবলীল ইনিংস খেলছেন সিলেটে। ২২৭ বলে ১৩৯ রানে অপরাজিত তিনি। ৪টি ছক্কার পাশাপাশি আছে ১২ চার। এ ছাড়া তাইজুল ৩৬ বলে করেছেন ১৩ রান। বাংলাদেশ ৭ উইকেটে তুলেছে ২৫৬ রান।

দুজনের অষ্টম উইকেট জুটির শুরুতে উইন্ডিজের প্রথম ইনিংসের ৩৫৬ রান থেকে ১৭২ রান দূরে ছিল বাংলাদেশ। তাদের ৬৭ রানের জুটিতে উইন্ডিজের প্রথম ইনিংসের রান ছুঁতে আর ১০০ রান প্রয়োজন বাংলাদেশের।

টেস্টে প্রথম শতক হৃদয়ের

ব্যাটিং ব্যর্থতার ভিড়ে আশার আলো হয়ে দেখা দিলেন তাওহীদ হৃদয়। মুশফিকুর রহিমের পর কোনো পরীক্ষিত মিডলঅর্ডার ব্যাটারের সাম্প্রতিক সময়ে এই প্রথম টেস্ট সেঞ্চুরি। একই সঙ্গে এটি হৃদয়ের প্রথম টেস্ট সেঞ্চুরিও। তার সেঞ্চুরির পরও অবশ্য বাংলাদেশের দুরবস্থা লেগেই আছে। সিলেট টেস্টে উইন্ডিজের বিপক্ষে প্রথম ইনিংসে এখনো বাংলাদেশ পিছিয়ে ১৫১ রানে। বাংলাদেশ ৭ উইকেটে করেছে ২০৫ রান। হৃদয় অপরাজিত আছেন ১০০ রানে। অপরপ্রান্তে তাইজুল ইসলাম অপরাজিত ১ রানে।

মিরপুর টেস্টে হারের পর সিলেটে জয়ের প্রত্যাশায় আছে বাংলাদেশ। কিন্ত নিজেদের মাটিতেই ব্যাটিং ব্যর্থতায় টানা দ্বিতীয় টেস্ট কঠিন হয়ে উঠেছে। নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন দাসদের মতো অভিজ্ঞ ব্যাটারদের ব্যর্থতা বাংলাদেশের ব্যাকফুটে পড়ার বড় কারণ।

উইন্ডিজের ৩৫৬ রানের প্রথম ইনিংসে দুটি একশ ছাড়ানো জুটি ছিল। বাংলাদেশের একটিও নেই এখনো পর্যন্ত। সবচেয়ে বেশি আশা ছিল হৃদয় ও মুশফিকের ওপর। আগের দিন অপরাজিত থাকা দুই ব্যাটার ৭৩ রানের বেশি এগোতে পারেননি। মুশফিক ফিরেছেন ৩৪ রানে। ৮ রান করা লিটনের সঙ্গে হৃদয়ের জুটি ছিল মাত্র ১৪ রানের। আর ১৬ রান করা মিরাজের সঙ্গে ছিল ৪১ রানের জুটি। এখন পর্যন্ত তৃতীয় দিন লাঞ্চের আগে ২০ রানের জুটিতে তাইজুলকে নিয়ে লড়ছেন সেঞ্চুরিয়ান হৃদয়।

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সহজ হলো ভারতীয় ভিসা আবেদন প্রক্রিয়া

    সহজ হলো ভারতীয় ভিসা আবেদন প্রক্রিয়া

    চীনা যুদ্ধবিমান আসছে আগামী বছরই

    চীনা যুদ্ধবিমান আসছে আগামী বছরই

    জমি মেয়েদের দেওয়ায় ঘরে তালা দিল ভাই, বৃদ্ধের এখন ঠাঁই নাই

    জমি মেয়েদের দেওয়ায় ঘরে তালা দিল ভাই, বৃদ্ধের এখন ঠাঁই নাই

    রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন

    রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন

    মধ্যরাতে হোম ইকোনমিকস কলেজের অধ্যক্ষকে উদ্ধার, ছাত্রীকে চুল ধরে টেনে নামানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে

    মধ্যরাতে হোম ইকোনমিকস কলেজের অধ্যক্ষকে উদ্ধার, ছাত্রীকে চুল ধরে টেনে নামানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে

    পুলিশ গিয়েছিল, যাননি ইউএনও; ‘গার্ড অব অনার’ ছাড়াই হলো বীর মুক্তিযোদ্ধার দাফন

    পুলিশ গিয়েছিল, যাননি ইউএনও; ‘গার্ড অব অনার’ ছাড়াই হলো বীর মুক্তিযোদ্ধার দাফন

    শেখ হাসিনার ফেরার ঘোষণা দিয়ে ছাত্রলীগের মাইকিং

    শেখ হাসিনার ফেরার ঘোষণা দিয়ে ছাত্রলীগের মাইকিং

    তদন্তে ‘দিশা দেখাচ্ছেন’ দিশা

    তদন্তে ‘দিশা দেখাচ্ছেন’ দিশা

    সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত

    সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত

    রাষ্ট্র সংস্কারে জিয়ার ভূমিকা ও আজকের বাংলাদেশ

    রাষ্ট্র সংস্কারে জিয়ার ভূমিকা ও আজকের বাংলাদেশ

    এনসিপিতে অস্থিরতা : নতুন রাজনীতির স্বপ্ন কি ফিকে হচ্ছে

    এনসিপিতে অস্থিরতা : নতুন রাজনীতির স্বপ্ন কি ফিকে হচ্ছে

    নোয়াখালী রুটে চালু হচ্ছে নতুন ট্রেন ‘সুবর্ণচর এক্সপ্রেস’

    নোয়াখালী রুটে চালু হচ্ছে নতুন ট্রেন ‘সুবর্ণচর এক্সপ্রেস’

    ডেঙ্গু: মায়ের কোলে ফিরেই না ফেরার দেশে পড়ুয়া অরূপ

    ডেঙ্গু: মায়ের কোলে ফিরেই না ফেরার দেশে পড়ুয়া অরূপ

    ‘রোহিঙ্গা সংকট মূলত রাজনৈতিক সমস্যা, মানবিক নয়’

    ‘রোহিঙ্গা সংকট মূলত রাজনৈতিক সমস্যা, মানবিক নয়’

    দেয়ালে শেখ হাসিনার ফেরার স্লোগান, ডাকা হলো সেই শিক্ষার্থীদের অভিভাবকদের

    দেয়ালে শেখ হাসিনার ফেরার স্লোগান, ডাকা হলো সেই শিক্ষার্থীদের অভিভাবকদের