Agamir Somoy E-Paper
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় প্রাণী থেকে মানুষ, সবার পাশেই বাচ্চু
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

টি-টোয়েন্টি খেলাই ভুলে গেছে মেয়েরা!

শিহাব উদ্দিন
শিহাব উদ্দিন
agamir somoy
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৭
টি-টোয়েন্টি খেলাই ভুলে গেছে মেয়েরা!

টি-টোয়েন্টি বিশ্বকাপ, একই ফরম্যাটের এশিয়া কাপ এবং পরে এশিয়ান গেমস। টানা তিন টুর্নামেন্টে বাংলাদেশ নারী দলের অর্জনের খাতা শূন্য। একের পর এক আসরে পারফরম্যান্সের গ্রাফ নিম্নমুখী। ২০১৮ সালে টি-টোয়েন্টিতেই ভারতকে হারিয়ে এশিয়া কাপ শিরোপা জিতেছিল নারী দল। পুরুষদের আগে এশিয়া কাপ জেতা নারীদের নিয়ে নারী ক্রিকেটাররা কি ভুলেই গেলেন টি-টোয়েন্টি খেলা? 

প্রধান নির্বাচক সাজ্জাদ আহমেদ শিপন এক বাক্যেই মেনে নিলেন— আধুনিক টি-টোয়েন্টি ক্রিকেটের সঙ্গে তাল মেলাতে পারছে না নিগার সুলতানা জ্যোতিরা, ‘আধুনিক সময়ের টি-টোয়েন্টি মানসিকতার সঙ্গে মানাতে পারছি না আমরা। এখনকার টি-টোয়েন্টি অন্যরকম। ব্যাটিংয়ে ধরে খেলার সুযোগ নেই, আবার ব্যর্থও হওয়া যাবে না। আমরা দ্রুত খেলতে চাইলে ব্যর্থ হচ্ছি, রান করতে চাইলে ধীরে খেলছি। এই সময়ের টি-টোয়েন্টির সঙ্গে যা মানানসই নয়।’ এশিয়ান গেমসে গতকাল নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের কাছে ৩১ রানে হেরেছে তারা। পাকিস্তানের দেওয়া ১৪৬ রানের লক্ষ্যে নেমে ১১৪ রানে অলআউট।

তার আগে এশিয়া কাপে সেমিফাইনাল পার করার লক্ষ্য ঠিক করেছিল নারী দল। ভারতের কাছে ৪০ রানে হেরেও লক্ষ্য ছুঁতে পারেনি। গেমসে তাদের বিপক্ষে হারে শোচনীয়ভাবে, ১১৪ রানে। সেই ধাক্কায় যেন আত্মবিশ্বাস তলানিতে ঠেকে এবং ব্রোঞ্জের লড়াইয়েও হতাশ করেছে।

শিপন এটাকে ভয় হিসেবেই দেখছেন, ‘আউটের ভয়ে শট নিতে পারছে না ব্যাটাররা। আরেকটা ব্যাপার হলো, যারা দলে আছে তাদের ওপর বাদ পড়ার চাপ নেই। কারণ, পর্যাপ্ত ক্রিকেটার আমাদের পাইপলাইনে নেই।’

পাইপলাইনে নারী ক্রিকেটার কমে যাওয়ার জন্য সাবেক ক্রিকেটার রুমানা আহমেদ সরাসরি দায়ী করছেন মঞ্জুর হোসেনকে। জাতীয় দলের সাবেক এই পেসার নারী দলের নির্বাচক ও ম্যানেজারের দায়িত্বে ছিলেন। সেই অভিজ্ঞতা থেকে বলছেন, ‘এখনকার অবস্থা মঞ্জু ভাইয়ের কারণে হয়েছে। উনি এসেই দল থেকে অভিজ্ঞদের বাদ দিয়ে নতুনদের নিলেন। তাদের বড় মঞ্চে খেলার অবস্থা ছিল না তখন। আমরা তৈরি হয়েছিলাম কেবল। আমাদের বাদ দিয়ে নতুনদের ‍সুযোগ দেওয়ায় দলে অভিজ্ঞতার একটা ফাঁক তৈরি হলো। বড় টুর্নামেন্টে খেলতে অভিজ্ঞতা লাগে। তা না থাকায় এখন ভুগছে দল।’

একই সঙ্গে দলের ভেতর প্রতিযোগিতাও কমে গেছে বলে মনে করছেন তিনি, ‘গত কয়েক বছরে দেখবেন একটা দল নিয়েই সব টুর্নামেন্ট খেলছে বাংলাদেশ। এতে প্রতিযোগিতার অভাব স্পষ্ট। এখন কেউ দল থেকে বাদ পড়ারও ভয় নেই। তাই চাপও নেই, চ্যালেঞ্জও নেই।’

শিপন ও রুমানা দুজনই একটা বিষয়ে একমত। নারী ক্রিকেট লিগ না হওয়ায় খেলোয়াড় সংকট তৈরি হয়েছে। সেই সংকটের সঙ্গে যোগ হয়েছে নিগার ও জাহানারা আলমের তর্কযুদ্ধ, যা তাল কেটে দিয়েছে নারী ক্রিকেট দলের।

 

টি-টোয়েন্টিএশিয়া কাপএশিয়ান গেমস
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    এক মিনিটে চার ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

    এক মিনিটে চার ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

    নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    মাউশির ৩ সাবেক ডিজিকে বেতন দিতে হচ্ছে বসিয়ে বসিয়ে

    মাউশির ৩ সাবেক ডিজিকে বেতন দিতে হচ্ছে বসিয়ে বসিয়ে

    বাসভাড়া বাড়ছে ১৭ পয়সা, প্রজ্ঞাপন আসছে

    বাসভাড়া বাড়ছে ১৭ পয়সা, প্রজ্ঞাপন আসছে

    ধানমন্ডি লেকে ভাসছিল মার্কেটিং কনসালট্যান্টের মরদেহ

    ধানমন্ডি লেকে ভাসছিল মার্কেটিং কনসালট্যান্টের মরদেহ

    অভিনেত্রীর সঙ্গে গোপন সম্পর্কের বিস্তারিত বইয়ে লিখে বিপাকে নওয়াজউদ্দিন!

    অভিনেত্রীর সঙ্গে গোপন সম্পর্কের বিস্তারিত বইয়ে লিখে বিপাকে নওয়াজউদ্দিন!

    তিস্তার স্রোতে ভেসে যাওয়া হাতি শাবককে উদ্ধার করে মায়ের কাছে পৌঁছে দিলেন জেলেরা

    তিস্তার স্রোতে ভেসে যাওয়া হাতি শাবককে উদ্ধার করে মায়ের কাছে পৌঁছে দিলেন জেলেরা

    জ্বালানির দাম বাড়ার রেশ বন্দরেও

    জ্বালানির দাম বাড়ার রেশ বন্দরেও

    এনবিআরের সাবেক চেয়ারম্যান আবু হেনাসহ দুজনের ব্যাংক হিসাব অবরুদ্ধ

    এনবিআরের সাবেক চেয়ারম্যান আবু হেনাসহ দুজনের ব্যাংক হিসাব অবরুদ্ধ

    অ্যামাজন প্রাইমে এক বসায় দেখার মতো ৫ সেরা সি-ড্রামা

    অ্যামাজন প্রাইমে এক বসায় দেখার মতো ৫ সেরা সি-ড্রামা

    জ্বালানির দাম বৃদ্ধিতে বিপাকে রাইড শেয়ারিং চালকরা, কমেছে আয়

    জ্বালানির দাম বৃদ্ধিতে বিপাকে রাইড শেয়ারিং চালকরা, কমেছে আয়

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর নেতানিয়াহুকে আবার যুদ্ধাপরাধী বললেন মামদানি

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর নেতানিয়াহুকে আবার যুদ্ধাপরাধী বললেন মামদানি

    এমপি নজরুলের বিরুদ্ধে মামলার তদন্তে ডিবি

    এমপি নজরুলের বিরুদ্ধে মামলার তদন্তে ডিবি

    মা হারালেন রানী মুখার্জি

    মা হারালেন রানী মুখার্জি

    ককটেল বিস্ফোরণ মামলায় রিমান্ডে যাওয়া ছেলেকে ‘জুলাইযোদ্ধা’ দাবি বাবার

    ককটেল বিস্ফোরণ মামলায় রিমান্ডে যাওয়া ছেলেকে ‘জুলাইযোদ্ধা’ দাবি বাবার