Agamir Somoy E-Paper
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিলাসী জীবন ছেড়ে জনকল্যাণে আতিক
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

রিশাভ পান্তের নেতৃত্ব কেড়ে নেওয়া হতে পারে

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৪ মে ২০২৬, ১৪:৪৬
রিশাভ পান্তের নেতৃত্ব কেড়ে নেওয়া হতে পারে

লক্ষ্ণৌ সুপার জায়ান্টস (এলএসজি) অধিনায়ক রিশাভ পান্ত।

১৪ ম্যাচে ১০ পরাজয়- রিশাভ পান্তের নেতৃত্বে আইপিএলে ভুলে যাওয়ার মতো একটা মৌসুম কাটাল লক্ষ্ণৌ সুপার জায়ান্টস (এলএসজি)। টানা দুই মৌসুম প্লে-অফে উঠতে ব্যর্থ হওয়া এবং দলের এমন ভরাডুবির পর নেতৃত্বে আমূল পরিবর্তন আনার ব্যাপারে ভাবছে ফ্র্যাঞ্চাইজিটি। আগামী মৌসুমে দলটির অধিনায়কত্ব হারাতে পারেন তারকা ক্রিকেটার রিশাভ পান্ত।

শনিবার রাতে পাঞ্জাব কিংসের কাছে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরে মৌসুম শেষ করেছে লক্ষ্ণৌ। ২০২২ সালে আইপিএলে অভিষেকের পর এই প্রথম পয়েন্ট টেবিলের তলানিতে থেকে তারা আসর শেষ করেছে। পান্তের অধীনে গত মৌসুমে ৬ জয় ও ৮ হারে টেবিলের সাত নম্বরে থেকে শেষ করেছিল লক্ষ্ণৌ। আর এবারের আসরে দলের অবস্থা আরও শোচনীয়। সেইসঙ্গে পান্তের নেতৃত্ব ব্যাপকভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে।

আরও পড়ুন

আইপিএলে চার দল খেলবে মাঠে, এক দল থাকবে প্রার্থনায়

২৪ মে ২০২৬

২০২৫ সালের মেগা নিলামে আইপিএল ইতিহাসের রেকর্ড ২৭ কোটি রুপিতে রিশভ পন্তকে দলে ভিড়িয়েছিল লক্ষ্ণৌ, যার প্রতিদান দিতে ব্যর্থ হয়েছেন এই তারকা। এই বাঁহাতি উইকেটকিপার-ব্যাটার না পেরেছেন ব্যাট হাতে আলো ছড়াতে, না পেরেছেন অধিনায়ক হিসেবে দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে। টুর্নামেন্টে তার ব্যাটিং গড় বিশের ঘরে এবং স্ট্রাইক রেট মাত্র ১৩০-এর আশেপাশে।

ফ্র্যাঞ্চাইজিটির ডিরেক্টর অব ক্রিকেট টম মুডি স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন, আগামী আসর সামনে রেখে তারা এখন থেকেই পরিকল্পনা করবেন। সংবাদ সম্মেলনে টম মুডি বলেন, ‘আমি জানি এই মৌসুমটি আমাদের জন্য অত্যন্ত কঠিন ছিল, তবে আমরা এটি নিয়ে গভীরভাবে ভাবব। আমরা কিছুটা সময় নেব, সবদিক খতিয়ে দেখব এবং সবকিছু সঠিকভাবে মূল্যায়ন করব। এটা নিশ্চিত যে, আমরা আমাদের নিজেদের সেট করা মানদণ্ড বা প্রত্যাশা পূরণ করতে পারিনি।’

আরও পড়ুন

আইপিএলে চিয়ারলিডারদের সঙ্গে দর্শকদের অসদাচরণ

২৪ মে ২০২৬

দলের নেতৃত্ব থেকে শুরু করে সামগ্রিক পুনর্গঠন নিয়ে টম মুডি আরও যোগ করেন, ‘যখন এই ফ্র্যাঞ্চাইজির নেতৃত্বের প্রসঙ্গ আসে, তখন ভবিষ্যতের রূপরেখা কেমন হবে তা নিয়ে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করব। অন্যান্য সব বিভাগের মতোই, যখন আপনি একটি মৌসুমের ভালো-মন্দ মূল্যায়ন করবেন, তখন আপনাকে অত্যন্ত ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে।’

টম মুডির কথায় এটা স্পষ্ট যে, আগামী মেগা বা মিনি নিলামের আগেই পন্তের ভাগ্য নির্ধারণ করতে পারে লক্ষ্ণৌ ম্যানেজমেন্ট। নতুন কোনো যোগ্য নেতার অধীনেই ২০২৭ আইপিএলে ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা সাজাবে নবাবদের শহরের এই দল।

রিশাভ পান্তআইপিএললক্ষ্ণৌ সুপার জায়ান্টস
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরে গেলেন হাসনাত আবদুল্লাহ

    ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরে গেলেন হাসনাত আবদুল্লাহ

    বিএনপিকে জড়িয়ে সালমান মুক্তাদিরের বক্তব্যে উষ্মা স্বরাষ্ট্রমন্ত্রীর

    বিএনপিকে জড়িয়ে সালমান মুক্তাদিরের বক্তব্যে উষ্মা স্বরাষ্ট্রমন্ত্রীর