Agamir Somoy E-Paper
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিলাসী জীবন ছেড়ে জনকল্যাণে আতিক
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

আইপিএলে চার দল খেলবে মাঠে, এক দল থাকবে প্রার্থনায়

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৪ মে ২০২৬, ১৩:৩৫
আইপিএলে চার দল খেলবে মাঠে, এক দল থাকবে প্রার্থনায়

প্লে অফের চতুর্থ স্থানের লড়াইয়ে এখনো টিকে আছে তিনটি দল।

৬৮টি ম্যাচ, ২৫,১০৫ রান আর ৭৯৩ উইকেট পতনের পর আইপিএলের গ্রুপ পর্বের শেষ দিন আজ। প্লে-অফের তিনটি স্থান ইতিমধ্যে নিশ্চিত হয়ে গেছে, বাকি আছে কেবল চতুর্থ স্থানটি। এই একটি জায়গা দখলের লড়াইয়ে এখনো টিকে আছে তিনটি দল। আজ রবিবারের দুই ম্যাচ শেষে ভাঙবে দুটি দলের স্বপ্ন, আর একটি দল মেতে উঠবে শেষ চারে ওঠার আনন্দে।

পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং গুজরাট টাইটানস ১৮ পয়েন্ট নিয়ে প্রথম দুই স্থান নিশ্চিত করেছে আগেই। এই দুটি দল কোয়ালিফায়ার-১ এ মুখোমুখি হবে। সমান ১৮ পয়েন্ট পেয়েও নেট রান রেটে পিছিয়ে থাকায় তিন নম্বরে থেকে গ্রুপ পর্ব শেষ করেছে সানরাইজার্স হায়দরাবাদ । তারা এখন এলিমিনেটরে প্রতিপক্ষের জন্য অপেক্ষা করছে।

আরও পড়ুন

আইপিএলে চিয়ারলিডারদের সঙ্গে দর্শকদের অসদাচরণ

২৪ মে ২০২৬

প্লে অফের চতুর্থ স্থানটির ভাগ্য নির্ধারিত হবে দুটি ব্লকবাস্টার ম্যাচের মধ্য দিয়ে। দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে রাজস্থান রয়্যালস আর মুম্বাই ইন্ডিয়ান্স। আর রাতের ম্যাচে মাঠে নামবে কলকাতা নাইট রাইডার্স আর দিল্লি ক্যাপিটালস। অন্যদিকে টিভি পর্দার সামনে দুরুদুরু বুকে বসে থাকবে পাঞ্জাব কিংস। ১৪ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে তারা বর্তমানে কাগজে-কলমে চার নম্বরে থাকলেও প্লে-অফে ওঠা এখন আর তাদের হাতে নেই।

পাঞ্জাবের প্লে অফে ওঠার হিসাব ভীষণ জটিল। রাজস্থান রয়্যালস আজ মুম্বাইয়ের কাছে হেরে যায় এবং রাতের ম্যাচে কলকাতা যদি দিল্লির কাছে হেরে যায় কিংবা ম্যাচটি বৃষ্টিতে ভেসে যায় তাহলে পাঞ্জাবের প্লে অফে ওঠা সম্ভব। এছাড়া কলকাতা যদি খুব কম ব্যবধানে জেতে, তাহলে তারা পাঞ্জাবের নেট রান রেট (+০.৩০৯) টপকাতে পারবে না। এতে কপাল খুলে যাবে পাঞ্জাবের।

আরও পড়ুন

এবার আইপিএলে ছক্কার রেকর্ড সূর্যবংশীর

১৮ মে ২০২৬

রাজস্থান রয়্যালসের সমীকরণ সবচেয়ে সহজ। দুপুরের ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারাতে পারলেই তারা ১৬ পয়েন্ট নিয়ে কোনো প্রকার রান রেটের জটিলতা ছাড়াই সরাসরি চতুর্থ দল হিসেবে প্লে-অফে চলে যাবে। তাছাড়া রাজস্থান জিতে গেলে রাতের ম্যাচের কোনো গুরুত্বই থাকবে না। পাঞ্জাবের মতো বিপাকে আছে কলকাতা। দিনের ম্যাচে রাজস্থান হারলেও রাতের ম্যাচে কলকতাকে জিততে হবে বিশাল ব্যবধানে।

কলকাতা নাইট রাইডার্স বর্তমানে ১৩ পয়েন্ট নিয়ে আছে টেবিলের পাঁচ নম্বরে। দিল্লিকে হারালে তাদের পয়েন্ট হবে ১৫। কিন্তু শুধু জয় তাদের জন্য যথেষ্ট নয়, কারণ পাঞ্জাবের (+০.৩০৯) তুলনায় কলকাতার নেট রান রেট (+০.০১১) অনেক পিছিয়ে। তাই কেকেআরকে পেতে হবে এক অবিশ্বাস্য ও বিশাল জয়। পাঞ্জাবকে টপকাতে হলে কলকাতাকে অন্তত ৭৬ বা তার বেশি রানের ব্যবধানে ম্যাচ জিততে হবে। আর রান তাড়ায় নামলে জিততে হবে ১২ ওভারের মধ্যে, টার্গেট যাই হোক না কেন।

দুপুরের ম্যাচে রাজস্থান যদি মুম্বাইকে হারিয়ে দেয়, তবে বিকেল হতেই আইপিএলের প্লে-অফ রেসের নাটক সমাপ্ত হয়ে যাবে। কিন্তু যদি মুম্বাই কোনো অঘটন ঘটিয়ে রাজস্থানকে হারিয়ে দেয়, তবে ইডেন গার্ডেন্সে কেকেআর বনাম দিল্লির রাতের ম্যাচটি রূপ নেবে এক ভার্চুয়াল নক-আউটে। তখন পাঞ্জাব সমর্থকেরা মনেপ্রাণে দিল্লির জয় প্রার্থনা করবে, আর কেকেআর মাঠে নামবে বড় ব্যবধানে জয়ের নিখুঁত হিসাব মাথায় নিয়ে।

আইপিএলআইপিএল প্লে অফ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    জামালপুরে এসেছে ১ জনের, নিয়োগপত্রের দাবিতে বাকি ৫১ জন সংবাদ সম্মেলনে

    জামালপুরে এসেছে ১ জনের, নিয়োগপত্রের দাবিতে বাকি ৫১ জন সংবাদ সম্মেলনে

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরে গেলেন হাসনাত আবদুল্লাহ

    ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরে গেলেন হাসনাত আবদুল্লাহ