Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

এনসিএল

কাভার্ড ভ্যান থেকে ক্রিকেটারদের আটটি লাগেজ চুরি, পরে উদ্ধার!

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ১৪:৩৫
কাভার্ড ভ্যান থেকে ক্রিকেটারদের আটটি লাগেজ চুরি, পরে উদ্ধার!

প্রতীকী ছবিটি এআই দিয়ে তৈরি।

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ম্যাচ খেলে ঢাকা থেকে রাজশাহী ফেরার পথে রাজশাহী বিভাগীয় ক্রিকেট দলের খেলোয়াড়দের আটটি গুরুত্বপূর্ণ লাগেজ খোয়া গেছে। এসব ব্যাগে ক্রিকেটারদের ব্যক্তিগত পাসপোর্ট, দামি আইফোন, নগদ টাকা, বৈদেশিক মুদ্রা এবং মূল্যবান খেলার সামগ্রী ছিল। পরে রাজশাহী জেলা পুলিশ ও বিসিবির নিরাপত্তা বিভাগের তৎপরতায় কিছু মালামাল উদ্ধার করা হয়েছে।

জানা গেছে, মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খুলনা বিভাগের বিপক্ষে দ্বিতীয় রাউন্ডের ম্যাচ শেষে গত বুধবার সকালে আকাশপথে রাজশাহী পৌঁছান রাজশাহী দলের ক্রিকেটাররা। এর আগে মঙ্গলবার দিবাগত রাতে খেলোয়াড়দের মোট ৫৪টি লাগেজ নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি কাভার্ডভ্যান সড়কপথে রাজশাহীর উদ্দেশে রওনা দেয়।

আরও পড়ুন

রিশাদ হোসেনকে ধরে রাখল হোবার্ট হারিকেন্স

১৫ অক্টোবর ২০২৬

বুধবার সকালে রাজশাহীর নির্ধারিত হোটেলে পৌঁছানোর পর মালামাল নামানোর সময় আটটি লাগেজ গায়েব থাকার বিষয়টি নজরে আসে। এরপরই দলের ক্রিকেটার এস এম মেহেরাব হোসেন রাজপাড়া থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগপত্র অনুযায়ী, খোয়া যাওয়া মালামালের মধ্যে ক্রিকেটার মেহেরাব হোসেনের লাগেজে তার ব্যক্তিগত পাসপোর্ট, একটি আইফোন ১৫ প্রো-ম্যাক্স, ৩০০ মার্কিন ডলার, নগদ ৩ লাখ টাকা, ব্যবহৃত পোশাক এবং প্রায় ৭০ হাজার টাকা মূল্যের তিনটি দামি পারফিউম ছিল।

এছাড়া ক্রিকেটার আব্দুল কাদেরের প্রায় ৬০ হাজার টাকা মূল্যের একটি বিশেষ ম্যাসাজ বেল্ট ও দুই জোড়া জুতা, পেসার মোহর শেখ অন্তরের ৩০ হাজার টাকা দামের একটি জেবিএল স্পিকার এবং ক্রিকেটার মো. ওয়ালিদের পোশাকের ব্যাগ চুরি গেছে। একই সঙ্গে পুরো দলের যৌথ ব্যবহারের বেশ কিছু পোশাক ও ক্রীড়াসামগ্রী থাকা আরও চারটি বড় ব্যাগ খোয়া গেছে।

আরও পড়ুন

‘আসল রোনালদো’র অর্ধেকও নয় ক্রিস্তিয়ানো রোনালদো

১৫ অক্টোবর ২০২৬

কাভার্ডভ্যানের চালক সজীব হোসেনের বরাতে পুলিশ জানায়, মঙ্গলবার রাতে ঢাকা থেকে আসার পথে নাটোরের হাটিকুমরুল-বনপাড়া বাইপাস সড়কের একটি রেস্তোরাঁয় নৈশভোজের জন্য বিরতি নেন চালক। পরবর্তীতে বুধবার ভোর সাড়ে ৫টার দিকে রাজশাহীর পুঠিয়া এলাকার একটি ফিলিং স্টেশনে গাড়ি থামিয়ে তিনি দেখতে পান ভ্যানের পেছনের পাল্লা খোলা। তখন তিনি পেছনের তালা বন্ধ করে রাজশাহীর হোটেলের উদ্দেশে রওনা হন। তবে হোটেলে গিয়ে গণনা করতেই ৮টি ব্যাগ চুরির বিষয়টি পরিষ্কার হয়।

আগামী ১৮ অক্টোবর থেকে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে চট্টগ্রাম বিভাগের বিপক্ষে পরবর্তী রাউন্ডের ম্যাচ খেলতে নামবে রাজশাহী। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে এমন কাণ্ডে দলে অস্বস্তি তৈরি হয়েছে। খোয়া যাওয়া মালামাল ও সরঞ্জাম উদ্ধারে মাঠে নেমেছে রাজশাহী ও নাটোর জেলা পুলিশের যৌথ টিম। রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, ‘অভিযোগ পাওয়ার পর পুলিশ দ্রুত তদন্ত শুরু করেছে। প্রাথমিক তথ্যমতে ঘটনাটি নাটোর অথবা রাজশাহী মহাসড়ক এলাকার মধ্যেই ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। খোয়া যাওয়া লাগেজ দ্রুত উদ্ধারে প্রযুক্তির সহায়তায় দুই জেলার পুলিশ যৌথভাবে কাজ চালিয়ে যাচ্ছে।’

জাতীয় ক্রিকেট লিগএনসিএল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    গড়াই নদে হবে ‘শহীদ আবরার ফাহাদ সেতু’,  ব্যয় ২৫০-৩০০ কোটি

    গড়াই নদে হবে ‘শহীদ আবরার ফাহাদ সেতু’, ব্যয় ২৫০-৩০০ কোটি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

    বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী