Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

৩০০ উইকেট নিয়ে সতীর্থদের পাশে নাম লেখালেন হ্যাজলউড

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ১৭:৪৫
শেয়ার করুন:
৩০০ উইকেট নিয়ে সতীর্থদের পাশে নাম লেখালেন হ্যাজলউড

সংগৃহীত ছবি

অস্ট্রেলিয়ার নবম বোলার হিসেবে টেস্ট ক্রিকেটে ৩০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন জশ হ্যাজলউড। ডারউইনে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে ক্যারিয়ারের ১৪তম পাঁচ উইকেট নিয়ে এই কীর্তি গড়েন তিনি।

হ্যাজলউডের আগে অস্ট্রেলিয়ার হয়ে ৩০০ বা তার বেশি টেস্ট উইকেট নেওয়া বোলারদের মধ্যে রয়েছেন তারই সতীর্থ নাথান লায়ন, প্যাট কামিন্স ও মিচেল স্টার্ক। ইতিহাসে একমাত্র টেস্ট বোলিং আক্রমণ হিসেবে এই চারজনই ৩০০ উইকেটের মাইলফলক ছুঁয়ে সতীর্থ হিসেবে খেলছেন।

৩০০ উইকেট নেওয়া নয় অস্ট্রেলীয় বোলারের মধ্যে গড়ের দিক থেকে হ্যাজলউডের চেয়ে এগিয়ে আছেন শুধু গ্লেন ম্যাকগ্রা (২১.৬৪), কামিন্স (২২.২১) ও ডেনিস লিলি (২৩.৯২)। হ্যাজলউডের বোলিং গড় ২৪.০২।

বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি শুরুর আগে ৩০০ থেকে পাঁচ উইকেট দূরে ছিলেন ৩৫ বছর বয়সী হ্যাজলউড। চোটের কারণে অস্ট্রেলিয়ার সর্বশেষ ১৪ টেস্টের মাত্র ছয়টিতে খেলেছিলেন তিনি। গত ১২ মাসে খেলেননি একটিও। ফলে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে স্কট বোল্যান্ডের বদলে হ্যাজলউডকে খেলানো হবে কি না তা নিয়েও ছিল আলোচনা।

তবে মাঠে নেমে নিজের সামর্থ্যের প্রমাণ দেন এই পেসার। ভালো ব্যাটিং উইকেটে বাংলাদেশের ব্যাটাররা যখন অন্য অস্ট্রেলীয় বোলারদের কঠিন পরীক্ষা নিচ্ছিলেন তখন গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে নেন হ্যাজলউড।

৩০০ উইকেটের মাইলফলক নিয়ে হ্যাজলউড বলেছেন, ‘খেলতে থাকলে এ ধরনের অর্জনের কথা খুব একটা ভাবা হয় না। তবে একই তালিকায় থাকা অন্য নামগুলো দেখতে ভালো লাগছে। বিশেষ করে তাদের তিনজনের সঙ্গে সতীর্থ হিসেবে খেলতে পারাটা আমার কাছে বিশেষ কিছু।‘

জশ হ্যাজেলউডবাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজমিচেল স্টার্ক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    জাতীয় বিশ্ববিদ্যালয় তিনদিন বন্ধ ঘোষণা করে ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য

    জাতীয় বিশ্ববিদ্যালয় তিনদিন বন্ধ ঘোষণা করে ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    প্রতিদিন আট ঘণ্টার বেশি ক্লাস থাকে

    প্রতিদিন আট ঘণ্টার বেশি ক্লাস থাকে