Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ক্রিকেট

১৫ বলে ফিফটির রেকর্ডে পারভেজের পাশে হাবিবুর

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০২ জুন ২০২৬, ১৭:৩৫
১৫ বলে ফিফটির রেকর্ডে পারভেজের পাশে হাবিবুর

সংগৃহীত ছবি

লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে ব্যাট হাতে মিরপুরে তান্ডব চালিয়েছেন হাবিবুর রহমান সোহান। মোহামেডানের বিপক্ষে মাত্র ১৫ বলে ফিফটি করে ঢাকার মাঠে রেকর্ড গড়লেন তিনি। লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম ফিফটির রেকর্ডে ভাগ বসালেন পারভেজ হোসেন ইমনের সঙ্গে।

লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের হয়ে গত মৌসুমে দ্রুততম ফিফটি করেছিলেন পারভেজ হোসেন। আবাহনীর হয়ে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে ১৫ বলে ফিফটি করেছিলেন তিনি। সেই রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর। ম্যাচে মোহামেডানের বোলারদের ওপর রীতিমতো ধ্বংসযজ্ঞ চালিয়েছেন হাবিবুর। নাহিদ রানার এক ওভারেই নিয়েছেন ২৬ রান!

চলতি লিগে মাত্র এক ম্যাচ খেলার সুযোগ হয়েছে রানার। এই ম্যাচে মাঠে নেমে বিচিত্র অভিজ্ঞতা হলও তারা। নিজের এক ওভারে হাবিবুরের কাছে তিন ছক্কা ও দুই চার হজম করেছেন। মোহামেডানের হয়ে খেলতে নামা আরেক তারকা পেসার তাসকিন আহমেদের ওভারেও দুই ছক্কা ও দুই চারে ২৫ রান নেন হাবিবুর।

গত মৌসুমে পারভেজের গড়া রেকর্ড এর আগে ছিল ফরহাদ রেজার কাছে। ২০১৯ সালে ধানমন্ডি ক্লাবের বিপক্ষে প্রাইম দোলেশ্বরের হয়ে ১৮ বলে ফিফটি এসেছিল তার ব্যাট থেকে।

লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটিও হাবিবুরের। কক্সবাজারে বিসিএল ওয়ানডেতে উত্তরাঞ্চলের হয়ে মধ্যাঞ্চলের বিপক্ষে ৪৯ বলে সেঞ্চুরি পেয়েছিলেন তিনি, সেটিই এখন পর্যন্ত লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশিদের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড।

লিজেন্ডস অব রূপগঞ্জঢাকা প্রিমিয়ার লিগহাবিবুর রহমান সোহান
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise