Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

বিসিবির আলোচিত নির্বাচন আজ

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০৯:২২
বিসিবির আলোচিত নির্বাচন আজ

খুব নাটকীয় কিছু না হলে তামিম ইকবালই হবেন বিসিবি’র পরবর্তী নির্বাচিত সভাপতি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের নির্বাচন আজ। তিনটি ক্যাটাগরিতে ২৩ জন কাউন্সিলর নির্বাচনের মাধ্যমে পরিচালক পদ লাভ করেন, জাতীয় ক্রীড়া পরিষদ মনোনয়ন দেয় ২ জনকে। এই ২৫ জন পরিচালক মিলে নির্বাচন করেন সভাপতি ও সহসভাপতি। তবে ভোট হচ্ছে শুধু ক্লাবগুলোর প্রতিনিধি হিসেবে ১২টি পরিচালক পদের জন্যই, যেখানে প্রার্থী ১৬ জন। জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থাগুলোর প্রতিনিধি এবং সাবেক খেলোয়াড় এবং বিভিন্ন শিক্ষাবোর্ড ও সংস্থাগুলোর প্রতিনিধিরা এরই মধ্যে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত।

সাম্প্রতিক সময়ে আলোচিত শব্দ ‘অটোপাস’। নানান কারণে বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীরা অটোপাস এর দাবিতে আন্দোলন করেছেন। বিসিবি নির্বাচনও হয়ে গেছে অটোপাসের নির্বাচন। ক্লাব ক্যাটাগরিতে নামকাওয়াস্তে নির্বাচন হচ্ছে, কারা সেই ভোটে জিতবেন সেটাও বেশিরভাগেরই জানা।

আরও পড়ুন

কোচ হয়ে বিসিবিতে ফিরছেন রাজ্জাক

১১ মে ২০২৬

নির্বাচনের আমেজ বেশি ক্লাব ক্যাটাগরিতে (ক্যাটাগরি ১) । এখানে ১২ পদের জন্য লড়বেন ১৬ জন। অবশ্য এই ১৬ জনের মধ্যে ৮ জনের জয় একরকম নিশ্চিত। বাকি ৪ পদের জন্য লড়াই হবে ৮ জনের। ক্লাব ক্যাটাগরির কাউন্সিলররা নির্বাচন সামনে রেখে শুক্রবার এক অনুষ্ঠানের আয়োজন করেছেন। আনন্দমুখর পরিবেশে যেনো অটোপাসের উদযাপন পরীক্ষার আগেই সেরে ফেললেন তারা।


অনুষ্ঠান শেষে সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি জানিয়েছেন বর্তমান অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবাল, ‘অ্যাডহক কমিটির মূল চ্যালেঞ্জ ছিল নির্বাচন। গত দুই বছরে অনেক কিছু হয়েছে, আমিও অনেক কিছু বলেছি। বাংলাদেশ ক্রিকেট একটা অশান্তির মধ্যে ছিল। ৭ তারিখের নির্বাচনের মাধ্যমে সবকিছু আশা করছি একটা স্থিতিশীল অবস্থায় আসবে। যারাই নির্বচিত হয়ে আসবেন তারা দেশের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাবেন।’

আরও পড়ুন

বিসিবি নির্বাচনে নেই ফারুক, আছেন তামিম

১৭ মে ২০২৬

বিসিবি জানিয়েছে এই নির্বাচনের প্রক্রিয়া দেখতে আইসিসি থেকে দুজন প্রতিনিধি এসেছিলেন।  এর আগে ক্রিকেট বোর্ডের সবশেষ নির্বাচনে অনিয়মের অভিযোগে নির্বাচিত সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড ভেঙে দিয়েছিল জাতীয় ক্রীড়া পরিষদ। অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল নিজেও এই নির্বাচনে অংশ নিচ্ছেন, অথচ বুলবুলের সভাপতি পদে থেকে নির্বাচনে প্রতিদ্বন্দিতা করার কড়া সমালোচনাই করেছিলেন সেসময়ে নির্বাচন থেকে প্রার্থীতা প্রত্যাহার করে নেওয়া তামিম।


ঘুরেফিরে সরকার ঘনিষ্ঠজনরাই ফের আসবেন ক্রিকেট প্রশাসনে, এটাই যেন রীতি। তদন্ত কমিটির কিছু সুপারিশ ছিল নির্বাচনকে স্বচ্ছ করার জন্য। কিন্তু নির্বাচন পদ্ধতিতে কোনো পরিবর্তনই আনা হয়নি। থেকে গেছে বিতর্কিত ই-ভোট বা পোস্টাল ভোট।

খুব নাটকীয় কিছু না হলে তামিম ইকবালই হবেন বিসিবির পরবর্তী নির্বাচিত সভাপতি। অ্যাডহক কমিটিকে আইসিসি অনুমোদন দেয় না, তাই আইসিসি বোর্ডে ও আইসিসি বিজনেস করপোরেশনে বাংলাদেশের কোনো প্রতিনিধিত্ব ছিল না বোর্ড ভেঙে দেওয়ার পর, নির্বাচনের মাধ্যমে অ্যাডহক কমিটির সদস্যদেরই পরিচালক হিসেবে বৈধতা আর সঙ্গে সরকারদলীয় আরও কিছু মানুষকে ক্রিকেট প্রশাসনের অংশ করে দিতেই আজকের নির্বাচন।

বিসিবির নির্বাচন হবে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অবস্থিত বিসিবি কার্যালয়ে। একই দিন আসন্ন সিরিজ সামনে রেখে মিরপুর একাডেমি ও ইনডোরে প্রথম অনুশীলন করবে অস্ট্রেলিয়া। দুপুরে অনুশীলনে নামবে বাংলাদেশও।      

বিসিবিবিসিবি নির্বাচনতামিম ইকবাল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!