Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ক্রিকেট

ডিপিএল

টানা তৃতীয় জয়ে শীর্ষে মোহামেডান

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১১ মে ২০২৬, ১৬:২৮
টানা তৃতীয় জয়ে শীর্ষে মোহামেডান

৫ উইকেট নিয়েছেন মৃত্যুঞ্জয়, ৩ উইকেট রিশাদের। ছবি: সংগৃহীত

বৃষ্টিতে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) মোহামেডান-রূপগঞ্জ টাইগার্স আর আবাহনী-ব্রাদার্সের ম্যাচ গড়িয়েছিল রিজার্ভ ডেতে। ম্যাচের ফল অবশ্য আগের দিন নির্ধারিত হয়ে গিয়েছিল একপ্রকার। আজ হলো আনুষ্ঠানিকতা।


ইউল্যাব ক্রিকেট গ্রাউন্ডে রূপগঞ্জ টাইগার্সকে ২০০ রানের বড় ব্যবধানে হারিয়েছে মোহামেডান। মোহাম্মদ নাঈমের সেঞ্চুরির পর মৃত্যুঞ্জয় চৌধুরীর ৫ উইকেটে টানা তৃতীয় জয় পেয়েছে তারা। মোহামেডানের ৩৪৫ রানের জবাবে রূপগঞ্জ গুটিয়ে যায় ১৪৫-এ।


আগের দিন ১৬.৫ ওভারে ৫ উইকেটে রূপগঞ্জ ৫৩ রান করার পর বৃষ্টিতে বন্ধ হয় খেলা। আজ খেলা শুরু হলে ৩৪.৫ ওভারে অলআউট হয়ে যায় রূপগঞ্জ। মৃত্যুঞ্জয় চৌধুরী ৪১ রানে ৫টি আর রিশাদ হোসেন ১৩ রানে নেন ৩ উইকেট।


ইউনিয়নের বিপক্ষে আবাহনী পেয়েছে ১৬৬ রানের বড় জয়। পিকেএসপিতে আগের দিন ৬ উইকেট হারিয়ে ২৮৩ রান করে আবাহনী। ব্রাদার্স ১২ ওভারে ১ উইকেটে ৪৯ রান তোলার পর বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। আজ ৩৫.৫ ওভারে ১১৭ রানে অলআউট হয়ে যায় ব্রাদার্স।


ওপেনার জাহিদুজ্জামানের ৫৮ বলে ৪০ রান ছাড়া তেমন কিছু করতে পারেননি কেউ। খালেদ আহমেদ, রোহন উদ্দৌলা, রকিবুল হাসান, সৌম্য সরকার ও মাহফুজুর রহমান নেন ২টি করে উইকেট। তিন ম্যাচে এটি আবাহনীর প্রথম জয়।


টানা তৃতীয় জয়ে মোহামেডান ৬ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে। প্রাইম ব্যাংকের পয়েন্ট সমান ৭ হলেও রানরেটে পিছিয়ে থাকায় দুইয়ে তারা।

আবাহনীমোহামেডানডিপিএল
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise