Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

হোটেল খরচেই শেষ ৪ লাখ, হয়নি অনুশীলন

শিহাব উদ্দিন
agamir somoy
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ২১:১৮
হোটেল খরচেই শেষ ৪ লাখ, হয়নি অনুশীলন

প্রথমবারের মতো জাতীয় ক্রিকেট লিগে সেকেন্ড ইলেভেনের খেলা রেখেছে বিসিবি। সব বিভাগীয় দলেরই আলাদা দ্বিতীয় দল থাকছে। বিসিবিও এই দলের জন্য আলাদা করে অর্থ খরচ করেছে।

মূল দলের অনুশীলন, হোটেল ভাড়া ও জার্সির জন্য ৭ লাখ টাকা আর সেকেন্ড ইলেভেনের জন্য ৪ লাখ টাকা। জানা গেছে এই অর্থ বাকি দলগুলো ঠিকঠাক খরচ করলেও রাজশাহী গুলিয়ে ফেলেছে। তারা হোটেল ভাড়াতেই শেষ করেছে ৪ লাখ, তাই সেকেন্ড ইলেভেনের ক্রিকেটাররা অনুশীলন করতে পারেননি এক দিনও।

জাতীয় লিগের প্রথম রাউন্ড শেষ হয়েছে মঙ্গলবার। সেকেন্ড ইলেভেন চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে বুধবার থেকে। আসরের সব কটি ম্যাচই হবে ঢাকার ৫টি ভেন্যুতে। এর আগে নিজ নিজ বিভাগীয় বা জেলা স্টেডিয়ামে দলীয় অনুশীলন করেছে দলগুলো।

খুলনা, বরিশাল, রংপুর, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ দলীয় অনুশীলন করেই ঢাকায় এসেছে। ঢাকার সেকেন্ড ইলেভেন অনুশীলন করেছে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে।

তবে রাজশাহী বিভাগ অনুশীলন করেছে শুধু ফিটনেসের। মূল দলের সঙ্গে অনুশীলন করার পর তারা আলাদা করে আর মাঠে নামেনি।  রাজশাহীর সেকেন্ড ইলেভেনের একজন খেলোয়াড় আগামীর সময়কে জানিয়েছেন, ‘রাজশাহী দলের দ্বিতীয় দলটা আলাদা অনুশীলন করেনি। মূল দলের সঙ্গেই আমরা একত্রে অনুশীলন করেছিলাম। এরপর ঢাকা ফেরার অপেক্ষায় ছিলাম। ফিটনেস অনুশীলন ভালোভাবে হয়েছে, চূড়ান্ত মাঠের অনুশীলন হয়নি। তবে আমরা যে যার মতো কিছুটা অনুশীলন করেছি।’

অনুশীলন করতে না পারার ব্যাপারটি সঠিক কিনা তা জানতে চেয়ে রাজশাহী দলের ম্যানেজার ফিরোজকে ফোন দেওয়া হলেও তার সাড়া পাওয়া যায়নি।

এদিকে বিসিবি থেকে দেওয়া অর্থ কোন খাতে ব্যয় করা হয়েছে তা জানতে চেয়ে রাজশাহী বিভাগীয় দলকে চিঠি দিয়েছে বিসিবি। টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর আগামীর সময়কে জানিয়েছেন, ‘হ্যাঁ, আমরা ব্যাখ্যা চেয়েছি। কারণ এটা বিসিবি থেকে দেওয়া অর্থ। এর খরচও কোন খাতে হয়েছে তা বিসিবি জানতে চাইতে পারে। শুনেছি রাজশাহী অনুশীলন না করেই ঢাকা চলে এসেছে। আমরা তিন দিনের মতো সময় দিয়েছি, এর মধ্যে জানতে পারব কেন এমন হলো।’

বিসিবিজাতীয় লিগপ্রথমশ্রেণির ক্রিকেটঘরোয়া ক্রিকেটবাংলাদেশের ক্রিকেটবাংলাদেশ দলরাজশাহী বিভাগীয় দলরাজশাহী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

    ৩০ ব্যাংকে এটিএম-অনলাইন সেবা বন্ধ, গভর্নর ক্ষুব্ধ

    ৩০ ব্যাংকে এটিএম-অনলাইন সেবা বন্ধ, গভর্নর ক্ষুব্ধ

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    নান্দাইলের দোকানে তৈরি করা হতো ভুয়া এনআইডি

    নান্দাইলের দোকানে তৈরি করা হতো ভুয়া এনআইডি

    ক্যাম্পাসে ঢুকতে না পারলেও ১০৮৭ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ করলেন চুয়েট ভিসি

    ক্যাম্পাসে ঢুকতে না পারলেও ১০৮৭ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ করলেন চুয়েট ভিসি

    ‘আমার বিরুদ্ধে নিউজ করবেন, আবার বিজ্ঞাপন চাইবেন’ সাংবাদিককে এসিল্যান্ড

    ‘আমার বিরুদ্ধে নিউজ করবেন, আবার বিজ্ঞাপন চাইবেন’ সাংবাদিককে এসিল্যান্ড

    ইংলিশ চ্যানেল পাড়ির পথে ‘প্রায় সব নারীই ধর্ষণের শিকার’?

    ইংলিশ চ্যানেল পাড়ির পথে ‘প্রায় সব নারীই ধর্ষণের শিকার’?

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    দুর্গাপূজায় টানা ৫ দিন ছুটি, তবে আগের শনিবার অফিস খোলা

    দুর্গাপূজায় টানা ৫ দিন ছুটি, তবে আগের শনিবার অফিস খোলা

    চুক্তির সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বন্দর অচল করে দেওয়ার হুঁশিয়ারি

    চুক্তির সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বন্দর অচল করে দেওয়ার হুঁশিয়ারি

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    গণমাধ্যমে ছবি-ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!

    গণমাধ্যমে ছবি-ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়