২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ই বাংলাদেশের
ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা সাফল্য। দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমের সেনওয়েস পার্কে
ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন তাওহীদ হৃদয়, মাহমুদুল হাসান জয়, পারভেজ হোসেন ইমন
ও হাসান মুরাদরা। ছয় বছর পর সেই মাঠে ফিরেছিলেন এই চার ক্রিকেটার।
বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক হয়ে হৃদয়
এখন দক্ষিণ আফ্রিকায়। সেনওয়েস পার্কে সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ
‘এ’-দক্ষিণ আফ্রিকা ‘এ’। ম্যাচের আগে হৃদয়, ইমন, জয়, হাসান মুরাদরা ছবি তুলেছেন সেনওয়েস
পার্কে। ক্যাপশনে...