প্রথমবারের
মতো জাতীয় ক্রিকেট লিগে সেকেন্ড ইলেভেনের খেলা রেখেছে বিসিবি। সব বিভাগীয় দলেরই আলাদা
দ্বিতীয় দল থাকছে। বিসিবিও এই দলের জন্য আলাদা করে অর্থ খরচ করেছে।
মূল দলের অনুশীলন,
হোটেল ভাড়া ও জার্সির জন্য ৭ লাখ টাকা আর সেকেন্ড ইলেভেনের জন্য ৪ লাখ টাকা। জানা গেছে
এই অর্থ বাকি দলগুলো ঠিকঠাক খরচ করলেও রাজশাহী গুলিয়ে ফেলেছে। তারা হোটেল ভাড়াতেই শেষ
করেছে ৪ লাখ, তাই সেকেন্ড ইলেভেনের ক্রিকেটাররা অনুশীলন করতে পারেননি এক দিনও।
জাতীয় লিগের
প্রথম রাউন্ড শেষ হয়েছে মঙ্গলবার। সেকেন্ড ইলেভেন চ্যাম্পিয়নশিপ শুর...