পেস কন্ডিশনে মুমিনুলের লড়াই

মুমিনুলের ব্যাটে প্রথম সেশনে ভালো রান পেয়েছে বাংলাদেশ। ছবি: সংগৃহীত
প্রথম সেশনে কোনও স্পিনারই আক্রমণে আনেনি জিম্বাবুয়ে। পুরো ২৫ ওভার বল করেছন চারজন পেসার। এর মধ্যে তিনজনই বাঁহাতি। তাদের সামলাতে শুরুতে কঠিন সময় পার করেছে বাংলাদেশ। প্রথম পানি পানের বিরতির আগেই পড়ে যায় ২ উইকেট। সেখান থেকে সেশনের বাকি অংশে মুমিনুল হকের লড়াই বাংলাদেশকে ২ উইকেটে ৭৬ রানের সংগ্রহ এনে দিয়েছে।
ব্যাট হাতে ভালো সময় পার করা মুমিনুল ৫৬ বলে ৯ চারে ৪১ রান করেছেন। বাকি ব্যাটারদের জন্য হারের এই পিচ কঠিন হলেও সাবেক অধিনায়কের জন্য হয়েছে সহজ। তাই স্বচ্ছন্দে ৭৩.২১ গড়ে রান তুলেছেন এই বাঁহাতি ব্যাটার।
মুমিনুলকে দারুণ সঙ্গ দিয়েছেন নাজমুল হোসেন শান্ত।
বর্তমান অধিনায়ক ছিলেন খুব সাবধানী। ৩৯ বল খেলে মাত্র ৯ রান তার। ৪০ রানের জুটিতে এগিয়ে চলছেন দুজন।
এর আগে দুই ওপেনারের বিদায় সুখকর কিছু ছিল না।
মাহমুদুল হাসান জয় ১৭ বলে মাত্র ২ রান করে ফিরেছেন উইকেটের পেছনে ক্যাচ দিয়ে। ৩৮ বলে ৩ চারে ইনিংসের শুরু পেয়েছিলেন সাদমান ইসলাম। কিন্তু ২০ রানের বেশি এগোতে পারেননি। পিচ থেকে পাওয়া বাউন্স কাজে লাগিয়ে ব্র্যাড ইভান্স সাদমানকে স্লিপে ক্যাচ আউট করেন।




