ওয়ানডে দলে প্রথমবার আলিস

ফাইল ছবি
দীর্ঘদিন পর আরব আমিরাতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। আফগানিস্তান, জিম্বাবুয়ের সঙ্গে সেই ত্রিদেশীয় সিরিজের দল আজ ঘোষণা করেছে বিসিবি। বাংলাদেশের নেতৃত্ব দিবেন লিটন দাস আর সহ-অধিনায়ক করা হয়েছে তাওহীদ হৃদয়কে।
ওয়ানডের নিয়মিত মুখরাই যথারীতি রয়েছেন দলে। তাদের
সঙ্গে প্রথশবার সুযোগ পেয়েছেন রহস্য স্পিনার আলিস আল ইসলাম। এর আগে অবশ্য টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছে তার। চোটের জন্য দলে রাখা হয়নি নাহিদ
রানাকে।
দল ঘোষণা করেছে জিম্বাবুয়েও। পিঠের চোট থেকে সেরে না ওঠায় দলে নেই নিয়মিত অধিনায়ক রিচার্ড নাগারাভা। জিম্বাবুয়েকে নেতৃত্ব দিবেন সিকান্দার রাজা। গত মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলা গ্রায়েম ক্রেমার এবার দলে জায়গা পাননি।
জায়গা পেয়েছেন উইকেটরক্ষক ব্যাটার তাফাদজওয়া সিগা ও লেগ স্পিনার ভিনসেন্ট মাসেকেসা। আন্তর্জাতিক ওয়ানডেতে অভিষেক হতে পারে দুজনেরই। ১৭ অক্টোবর বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচ দিয়ে আবুধাবিতে মাঠে গড়াবে এই ত্রিদেশীয় সিরিজ।
বাংলাদেশ দল
লিটন দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয় (সহ-অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান, সাইফউদ্দিন, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, কাজী নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, আলিস আল ইসলাম।
জিম্বাবুয়ে দল
সিকান্দার রাজা (অধিনায়ক), বেন কারান, ব্লেসিং মুজারাবানি, ব্র্যাড ইভান্স, ব্রেন্ডন টেলর, ব্রায়ান বেনেট, ক্রেইগ আরভিন, আর্নেস্ট মাসুকু, নিউম্যান নিয়ামহুরি, রায়ান বার্ল, তাদিওয়ানাশে মারুমানি, তাফাদজওয়া সিগা, ভিনসেন্ট মাসেকেসা, ওয়েলিংটন মাসাকাদজা ও ওয়েসলি মাধেভেরে।
সূচি
- ১৭ অক্টোবর: বাংলাদেশ-জিম্বাবুয়ে, আবুধাবি
- ১৯ অক্টোবর: আফগানিস্তান-জিম্বাবুয়ে, আবুধাবি
- ২১ অক্টোবর: আফগানিস্তান-বাংলাদেশ, শারজাহ
- ২৩ অক্টোবর: ফাইনাল, শারজাহ



