Agamir Somoy E-Paper
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিলাসী জীবন ছেড়ে জনকল্যাণে আতিক
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

কামিন্সের কাছে প্রশ্ন

ডারউইন টেস্ট কি তিন দিনেই শেষ হবে?

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ১৩:২১
ডারউইন টেস্ট কি তিন দিনেই শেষ হবে?

শক্তিশালী বোলিং লাইনআপ নিয়ে বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের একাদশ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। ম্যাচ শুরুর আগের দিন আজ বুধবার সংবাদ সম্মেলনে এলেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। এই গতিতারকার কাছে প্রশ্ন ছিল- ডারউইন টেস্ট কি তিন দিনেই শেষ হবে? জবাবে একটু হেসে কামিন্স বললেন ‘কে জানে’!

২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে গেছে বাংলাদেশ। টেস্ট মর্যাদা পাওয়ার ২৬ বছরে অজিদের বিপক্ষে টাইগাররা লাল বলে খেলেছে মাত্র ৬টি ম্যাচ। এর মধ্যে পাঁচটিতে হেরেছে, যার তিনটি ইনিংস ব্যবধানে। ২০১৭ সালে মিরপুরে এসেছিল একমাত্র জয়। বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া ডারউইন টেস্ট দিয়েই অজিদের নতুন মৌসুম শুরু হচ্ছে। তাই এমন শক্তিশালী একাদশ ঘোষণা করেছে স্বাগতিকরা।

আরও পড়ুন

১৬১০ উইকেট শিকারি চার দানবের মুখোমুখি শান্ত বাহিনী

১২ আগস্ট ২০২৬

সিরিজের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে অনভিজ্ঞ বোলারদের বিপক্ষে বাংলাদেশ মাত্র ৫৪ রানে অল-আউট হয়েছিল। এরপরও প্রতিপক্ষকে অবজ্ঞা করছেন না কামিন্স, ‘আমার মনে পড়ে না কবে সহজ টেস্ট খেলেছি। আমি নিশ্চিত তারা শক্তিশালী। তাদের দলে এমন কিছু ক্রিকেটার আছে, যাদের আমরা আগে কখনো দেখিনি; টেস্ট ম্যাচের আগে সব সময়ই কিছু অজানা শঙ্কা কাজ করে। তবে গত কয়েক বছরে তারা কিছু বড় জয় পেয়েছে, দলে বেশ কিছু প্রতিভাবান খেলোয়াড় আছে। আমাদের প্রস্তুত থাকতে হবে।’

বাংলাদেশের বিপক্ষে এত দীর্ঘ সময় পর দেশের মাটিতে খেলা অবাক করেছে কামিন্সকেও। তিনি বাংলাদেশের বিপক্ষে নিয়মিত টেস্ট খেলার ওপর জোর দিয়েছেন, ‘আইসিসি ইভেন্টগুলোতে বাংলাদেশের বিপক্ষে কয়েকটি ম্যাচ খেলেছি। তবে আমাদের এখানে নিয়মিত খেলা হয় না। বছরের এই সময়ে অস্ট্রেলিয়ায় খেলতে পারাটা দারুণ ব্যাপার বলেই আমার মনে হয়। আমি চাই এমন সুযোগ আরও নিয়মিত আসুক। টেস্ট ক্রিকেটের অন্যতম সুন্দর দিক হলো, আপনি ভিন্ন ভিন্ন দেশের বিপক্ষে খেলেন। প্রতিবারই একটা নতুন চ্যালেঞ্জ।’

আরও পড়ুন

একদিন আগেই বাংলাদেশের বিপক্ষে একাদশ ঘোষণা অস্ট্রেলিয়ার

১২ আগস্ট ২০২৬

প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশকে নিয়ে কামিন্স বলেন, ‘আমি নিশ্চিত না। হয়তো কয়েক সপ্তাহ পর আমাকে জিজ্ঞাসা করলে ভালো করে বলতে পারব। তবে তারা এমন একটা দল, যাদের বিপক্ষে আইসিসি ইভেন্টে খেলতে গেলে কিছুটা নার্ভাস থাকতে হয়; কারণ, তাদের কয়েকজন বড় ক্রিকেটার আছে। একেক দল একেক স্টাইলে ক্রিকেট খেলে। তাই হ্যাঁ, আমি নিশ্চিতভাবেই আরও খেলতে চাই।’

প্যাট কামিন্সবাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্টবাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    বিএনপিকে জড়িয়ে সালমান মুক্তাদিরের বক্তব্যে উষ্মা স্বরাষ্ট্রমন্ত্রীর

    বিএনপিকে জড়িয়ে সালমান মুক্তাদিরের বক্তব্যে উষ্মা স্বরাষ্ট্রমন্ত্রীর

    ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরে গেলেন হাসনাত আবদুল্লাহ

    ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরে গেলেন হাসনাত আবদুল্লাহ

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    টার্গেট করেছিল মালিককে, আমি মাঝখানে পড়ে গিয়েছি: সালমান মুক্তাদির

    টার্গেট করেছিল মালিককে, আমি মাঝখানে পড়ে গিয়েছি: সালমান মুক্তাদির