Agamir Somoy E-Paper
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিলাসী জীবন ছেড়ে জনকল্যাণে আতিক
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

১৬১০ উইকেট শিকারি চার দানবের মুখোমুখি শান্ত বাহিনী

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ১২:৩১
১৬১০ উইকেট শিকারি চার দানবের মুখোমুখি শান্ত বাহিনী

ছবি: বিসিবি

দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে গেছে বাংলাদেশ। আগামীকাল বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় ডারউইনে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। আজ বুধবারই একাদশ ঘোষণা করে দিয়েছে অস্ট্রেলিয়া। অনেকদিন পর পূর্ণশক্তির একাদশ নিয়ে তারা মাঠে নামছেন। অজিদের ভয়ংকর বোলিং লাইনআপই হতে যাচ্ছে বাংলাদেশি ব্যাটারদের জন্য কঠিন পরীক্ষা।

পেস আক্রমণে অধিনায়ক প্যাট কামিন্সের সঙ্গে আছেন জস হ্যাজেলউড এবং মিচেল স্টার্ক। এই তিন গতি তারকা বিশ্বের যেকোনো ব্যাটিং লাইনআপের জন্য আতঙ্ক। সেইসঙ্গে আছেন ঘূর্ণি তারকা নাথান লায়ন। পরিসংখ্যান বলছে, এই চার বোলারর সম্মিলিত টেস্ট উইকেটের সংখ্যা ১ হাজার ৬১০টি! শুধু তাই নয়, এই চারজন একসঙ্গে ৩৫ টেস্ট খেলে ৫৬৭ উইকেট শিকার করেছেন, যা নাজমুল হোসেন শান্তদের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে উঠতে পারে।

আরও পড়ুন

একদিন আগেই বাংলাদেশের বিপক্ষে একাদশ ঘোষণা অস্ট্রেলিয়ার

১২ আগস্ট ২০২৬

সিরিজের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় ইনিংসে মাত্র ৫৪ রানে গুটিয়ে গিয়েছিল বাংলাদেশ, যা দলের ব্যাটিং গভীরতাকে প্রশ্নের মুখে ফেলেছে। অবশ্য অধিনায়ক শান্ত প্রস্তুতি ম্যাচের ফলাফল দিয়ে সিরিজকে বিচার করতে চান না, ‘আমরা এর আগেও প্রস্তুতি ম্যাচে খারাপ করেছি। এটি আমাদের প্রস্তুতির একটি পর্যায় ছিল। আমাদের খারাপ দিন যেতেই পারে, তবে আমি মনে করি আমরা নিজেদের বেশ ভালোভাবে প্রস্তুত করেছি।’


১০৫ টেস্ট খেলা মিচেল স্টার্ক নিয়েছেন ৪৩৩ উইকেট, যার মধ্যে ৫ উইকেট ১৮ বার এবং ১০ উইকেট নিয়েছেন ৩ বার। আরেক পেসার জস হ্যাজেলউড ৭৬ টেস্টে ২৯৫ উইকেট শিকার করেছেন; ১৩বার নিয়েছেন পাঁচ উইকেট। অধিনায়ক প্যাট কামিন্স ৭২ টেস্টে ৩১৫ উইকেট শিকার করেছেন। ৫ উইকেট ১৪বার এবং ২বার নিয়েছেন ১০ উইকেট। এ ছাড়া ১৪১ টেস্ট খেলা স্পিনার নাথান লায়ন ৫৬৭ উইকেট শিকার করেছেন। ২৪বার নিয়েছেন ৫ উইকেট আর পাঁচবার ১০ উইকেট।

আরও পড়ুন

অবশেষে বিয়েটা সেরে ফেললেন রোনালদো-জর্জিনা

১২ আগস্ট ২০২৬


এই পরিসংখ্যানই বলে দিচ্ছে, নাজমুলদের কী ভয়ংকর বোলিং আক্রমণের মুখোমুখি হতে হবে। বাংলাদেশ অধিনায়কের মতে, নতুন বল আর বাউন্সই হতে যাচ্ছে তাদের মূল প্রতিপক্ষ, ‘এখানে বাউন্স সামলানোই আসল; তবে গত কয়েক মাস ধরে আমরা দেশের মাটিতে বাউন্সি উইকেটে প্রস্তুতি নিয়েছি। এটি আমাদের কিছুটা হলেও ধারণা দিয়েছে। এখানে বাউন্স থাকবে। আমি মনে করি নতুন বলের মোকাবিলা করাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে। সবাই নিজেদের স্বাভাবিক খেলাটা খেলার চেষ্টা করবে, রান করার চেষ্টা করবে। তাদের বিশ্বমানের বোলিং আক্রমণ রয়েছে। তবে দল হিসেবে তাদের চ্যালেঞ্জ জানানোর একটি দারুণ সুযোগ এটি।’

টেস্টে বাংলাদেশের ব্যাটিং ইদানিং মন্দ নয়। পাকিস্তানকে দুই দুইবার হোয়াইটওয়াশ করেছে টিম টাইগার। এবারের সিরিজে দলে চোটাঘাতের সমস্যা আছে। তবে ইনজুরি কাটিয়ে ওঠা লিটন দাস দলকে স্বস্তি দিয়েছেন। এ ছাড়া ড্রপ-ইন উইকেটের চ্যালেঞ্জ মোকাবিলায় থাকছেন দুই স্পিনার মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম। সংবাদ সম্মেলনে আত্মবিশ্বাসী কণ্ঠে শান্ত আরও বলেন, আমরা পঞ্চম দিন পর্যন্ত লড়াই করতে চাই, সেশন ধরে ধরে এগোতে আমরা প্রস্তুত। আমরা ম্যাচটি পঞ্চম দিনে নিয়ে যেতে চাই।’

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজবাংলাদেশনাজমুল হোসেন শান্তটেস্ট সিরিজ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    বিএনপিকে জড়িয়ে সালমান মুক্তাদিরের বক্তব্যে উষ্মা স্বরাষ্ট্রমন্ত্রীর

    বিএনপিকে জড়িয়ে সালমান মুক্তাদিরের বক্তব্যে উষ্মা স্বরাষ্ট্রমন্ত্রীর

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরে গেলেন হাসনাত আবদুল্লাহ

    ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরে গেলেন হাসনাত আবদুল্লাহ