Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

‘বাপের দোয়া’কে ক্রিকেটের দোয়া করতে চান তামিম

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০৫:৪১
‘বাপের দোয়া’কে ক্রিকেটের দোয়া করতে চান তামিম

ছবি: আগামীর সময়

বিসিবি নির্বাচনে বিজয়ী হয়ে সভাপতি হয়েছেন তামিম ইকবাল। রবিবারের সংবাদ সম্মেলনে এসেছেন নতুন ভূমিকা ও পরিচয় নিয়ে। এবার তার ইচ্ছা কী? উত্তরে গত কিছুদিনে বহুল আলোচিত সমালোচনাকে পরিবর্তন করার কথা বলেছেন তামিম, ‘অনেকে অনেক ধরনের ট্যাগ দিচ্ছে। এটি অবশ্যই তাদের ব্যক্তিগত মতামত। দেখি, বাপের দোয়া থেকে ক্রিকেটের দোয়া করতে পারি কি না ভবিষ্যতে।’

বিসিবি নির্বাচনে তামিম ইকবালের বড় ব্যবধানে জয় অনুমিত ছিল। শুধু তামিম নন, অ্যাডহক কমিটি থেকে নির্বাচন করা কাউন্সিলররা সবাই জয়ী হয়েছেন। ক্লাবগুলো নিয়ে ক্যাটাগরি-২-এ ১২ পরিচালককে ভোট দিয়ে নির্বাচিত করেছেন ৭৬ জন কাউন্সিলর। এই ক্যাটাগরিতে ১২ পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ১৬ জন কাউন্সিলর। তাদের মধ্যে সর্বোচ্চ ৭৩ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হয়েছেন সাবেক অধিনায়ক তামিম।

জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার ক্যাটাগরি-১-এ ১০ পরিচালকের সাতজন আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন। ভোট হয়েছিল শুধু খুলনা ও বরিশাল বিভাগে। এর মধ্যে বরিশালের একটি পদে জিতেছেন বিপিএলের দল ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান। খুলনা বিভাগে দুই পরিচালক শান্তনু ইসলাম ও শফিকুল আলম। এ ছাড়া বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন সংস্থা নিয়ে গঠিত ক্যাটাগরি-৩-এ আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হয়েছেন সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর।

আগে থেকেই বাংলাদেশ ক্রিকেট নিয়ে নানা পরিকল্পনা ছিল তামিমের। সেসব এখন পূর্ণ করতে চান সাবেক বাংলাদেশ অধিনায়ক, ‘আমি হয়তোবা প্রেসিডেন্ট হব এটা ভাবিনি। কিন্তু একসময় ভাবতাম আমি সভাপতি হলে এই জায়গাগুলোয় একটা পরিবর্তন আনতে পারব। এটা আমাকে এখন প্রমাণ করতে হবে। যে স্বপ্ন আমি দেখেছি, যে কারণে আমি গত দেড় বছর, দুই বছর বা তার আগের থেকেই একটা জার্নিতে ছিলাম, তা এখন পরিপর্ণ করতে চাই।’

প্রথম দিন নিজের পরিকল্পনার মধ্যে সবচেয়ে বড় এইচপি সেন্টার নিয়ে স্বপ্নের কিছুটা জানিয়েছেন তামিম। পূর্বাচলে বিসিবির মাঠটিতেই এইচপি সেন্টার করতে চান তিনি। ‘দ্য বোট’ স্টেডিয়ামের জন্য চুক্তিবদ্ধ পপুলাসের দেওয়া ডিজাইনে সংশোধন করে নতুন এইচপি সেন্টার করার চিন্তা তামিমের। এর জন্য সরকারের সহযোগিতাও      আশা করছেন।

বরাবরের মতো নির্বাচিত ২৫ পরিচালকদের ব্যক্তিগত পরিচয় আছে। তামিম চাইছেন সবাই ওই পরিচয় পাশে রেখে ক্রিকেটের জন্য কাজ করুন। শুধু তারাই নন। বিসিবির ১৮৪ জন কাউন্সিলর সবাইকে ক্রিকেটের স্বার্থে যেকোনো বিষয়ে একমত হওয়ার আহ্বান তামিমের।

তামিম ইকবালবিসিবি সভাপতিবিসিবি নির্বাচন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!