Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ক্রিকেট

বিভাগীয় ক্রিকেট সংস্থাগুলো ভেঙে দেওয়া হয়েছে

নির্বাচন কমিশন গঠনের অনুমোদন বিসিবির

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৪ মে ২০২৬, ১৯:৫২
নির্বাচন কমিশন গঠনের অনুমোদন বিসিবির

আজ তৃতীয় বৈঠকে বসেছিল বিসিবির নতুন অ্যাডহক কমিটি। ছবি: সংগৃহীত

দায়িত্ব নেওয়ার পর আজ তৃতীয় বৈঠকে বসেছিল বিসিবির নতুন অ্যাডহক কমিটি। তামিম ইকবালের নেতৃত্বে এই কমিটি বৈঠকের পর নিয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। বিসিবির প্রেস বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের বিস্তারিত জানানো হয়েছে।

মিরপুর জাতীয় স্টেডিয়ামে বিসিবির ম্যানেজমেন্ট অফিসে আজ তামিমের নেতৃত্বে বৈঠকে বসে অ্যাডহক কমিটি। সেখানে চারটি গুরুত্বপূর্ণ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চট্টগ্রাম, সিলেট ও বরিশাল— এই তিন বিভাগীয় আঞ্চলিক ক্রিকেট সংস্থার আগের অ্যাডহক কমিটিগুলো বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। আজ সোমবার থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে। এর আগে আমিনুল ইসলামের নেতৃত্বে বিসিবি পরিচালনা পর্ষদ এই কমিটিগুলো দিয়েছিল।

বিসিবি নির্বাচন প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত নিয়েছে বর্তমান অ্যাডহক কমিটি। প্রথম ধাপে বিসিবি সংবিধানের অনুচ্ছেদ ১২.৭ অনুযায়ী সব শ্রেণি থেকে কাউন্সিলর মনোনয়নের জন্য দ্রুত একটি নোটিশ জারি করা হবে।

জুনের দ্বিতীয় সপ্তাহে বিসিবি নির্বাচন করতে চাওয়ার কথা আগে জানিয়েছিলেন সভাপতি তামিম। নির্বাচন পরিচালনার জন্য তিন সদস্যের একটি নির্বাচন কমিশন গঠনের অনুমোদন দিয়েছে বোর্ড। তবে বিসিবি নির্বাচনের কোনো নির্দিষ্ট তারিখ জানানো হয়নি সংবাদ বিজ্ঞপ্তিতে। নির্বাচনের প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিসিবি নির্বাচন পরিচালনার জন্য তিন সদস্যের একটি নির্বাচন কমিশন গঠনের অনুমোদন দিয়েছে অ্যাডহক কমিটি।

এই নির্বাচন কমিশনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় অথবা জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে একজন প্রতিনিধি এবং বিসিবি মনোনীত দুজন সদস্য থাকবেন। এ ছাড়া তামিমের নেতৃত্বাধীন অ্যাডহক কমিটি দুই বছরের জন্য বিসিবির অফিসিয়াল পানীয় ও বেভারেজ পার্টনার হিসেবে কোকা-কোলা বাংলাদেশকে অনুমোদন দিয়েছে।

বিসিবিতামিম ইকবালবিসিবি নির্বাচন
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise