মর্নিং স্টার
ক্রীড়া ডেস্ক

ওপেনার জিসান আলম
টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে নেপালকে ৯ উইকেটে হারিয়ে দারুণ শুরু করেছে বাংলাদেশ হাইপারফরম্যান্স দল।
বোলারদের দাপটের দিনে ব্যাট হাতে দুর্দান্ত ছিলেন ওপেনার জিসান আলম। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন জিসান।
আরিফুল ইসলামকে সঙ্গে নিয়ে ৫৮ বল হাতে রেখেই দলকে জয় এনে দেন তিনি। ২৯ বলে ৫২ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি।
৩টি চার ও ৪টি ছক্কায় প্রায় ১৮০ স্ট্রাইকরেটে ব্যাট করেন এ ওপেনার। লক্ষ্য ছোট হলেও দায়িত্ব নিয়ে ব্যাট করেন এই ২১ বছর বয়সী ব্যাটার।






