মালয়েশিয়ার বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শুরুটা দারুণ হয়েছে বাংলাদেশ হাইপারফরম্যান্স (এইচপি) দলের। ব্যাটিংয়ে বড় সংগ্রহ না পেলেও বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সে মালয়েশিয়াকে মাত্র ৬৯ রানে অলআউট করে ৮৯ রানের বিশাল জয় পেয়েছে মেহেরবের দল।
টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো ছিল না বাংলাদেশের। দায়িত্বহীন ব্যাটিংয়ে নিয়মিত উইকেট হারিয়ে ২০ ওভারে ১৫৮ রানেই গুটিয়ে যায় এইচপি দল। অধিনায়ক এসএম মেহেরব ২২ বলে ৪০ রান করে দলের হয়ে সর্বোচ্চ ইনিংস খেলেন। তাকে সঙ্গ দেন আব্দুল গাফফার সাকলায়েন, ২৬ বলে...