Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

২২ বছরের অপেক্ষার অবসান, আফগানিস্তানকে হারিয়ে সিরিজ জিতল জিম্বাবুয়ে

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ২১:১৬
শেয়ার করুন:
২২ বছরের অপেক্ষার অবসান, আফগানিস্তানকে হারিয়ে সিরিজ জিতল জিম্বাবুয়ে

সংগৃহীত ছবি

একটি সিরিজ জয় যার জন্য অপেক্ষা করতে হয়েছে ২২ বছর। শারজায় আফগানিস্তানকে ৫৭ রানে হারিয়ে সেই অপেক্ষার অবসান ঘটিয়েছে জিম্বাবুয়ে। দ্বিতীয় টেস্টে জয়ের মধ্য দিয়ে দুই ম্যাচের সিরিজ ১–০ ব্যবধানে নিজেদের করে নিয়েছে সফরকারীরা।

দুই দশকেরও বেশি সময় পর দুই বা ততোধিক ম্যাচের টেস্ট সিরিজ জিতল জিম্বাবুয়ে। সবশেষ ২০০৪ সালে বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে দুই ম্যাচের সিরিজ ১–০ ব্যবধানে জিতেছিল দলটি। এরপর আর এমন সাফল্য ধরা দেয়নি তাদের।

জিম্বাবুয়ের জয়ের দিনে অবশ্য আলাদা করে আলোচনায় থাকবেন আফগানিস্তানের অভিষিক্ত ব্যাটসম্যান নাসির খান মারুফখিল। একাই শেষ পর্যন্ত লড়াই চালিয়ে গেছেন তিনি। তুলে নিয়েছেন দুর্দান্ত এক সেঞ্চুরি। কিন্তু তার ১০১ রানের অপরাজিত ইনিংসও দলকে হার থেকে রক্ষা করতে পারেনি। বল হাতেও আগেই সাত উইকেট নিয়েছিলেন এই আফগান ক্রিকেটার।

একই টেস্টে সেঞ্চুরি ও সাত উইকেট নেওয়ার কীর্তি এর আগে ছিল মাত্র তিনজনের। তারা হলেন জ্যাক গ্রিগরি, ইয়ান বোথাম ও রবিচন্দ্রন অশ্বিন। বোথাম এই কীর্তি গড়েছিলেন দুবার। এবার অভিষেক টেস্টেই সেই বিরল তালিকায় নাম লেখালেন নাসির।

ম্যাচে প্রথমে ব্যাট করে ব্রেন্ডন টেলরের সেঞ্চুরিতে ৩৩৯ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে। জবাবে আফগানিস্তানের প্রথম ইনিংস থামে ২১৭ রানে। দলের পক্ষে সর্বোচ্চ ৬৩ রান করেন আফসার জাজাই। জিম্বাবুয়ের ভিনসেন্ট মাসেকেসা ৫৪ রানে চারটি এবং ব্লেসিং মুজারাবানি ৩৮ রানে তিনটি উইকেট নেন। ফলে প্রথম ইনিংসেই ১২২ রানের বড় লিড পেয়ে যায় সফরকারীরা।

দ্বিতীয় ইনিংসে শুরুটা ভালো হয়নি জিম্বাবুয়ের। একপর্যায়ে ১৬৯ রানে সাত উইকেট হারিয়ে চাপে পড়ে তারা। তবে আবারও ব্যাট হাতে দায়িত্ব নেন টেলর। তার ৫০ রানের ইনিংসের পর নবম উইকেটে মুজারাবানি ও গ্রায়েম ক্রেমারের ৯০ রানের জুটি দলকে শক্ত অবস্থানে নিয়ে যায়। মুজারাবানি করেন ৫৯ রান, ক্রেমার অপরাজিত থাকেন ৫০ রানে। ৯ উইকেটে ২৯৫ রান তুলে ইনিংস ঘোষণা করে জিম্বাবুয়ে। আফগানিস্তানের সামনে লক্ষ্য দাঁড়ায় ৪১৮ রান।

জবাবে শুরু থেকেই উইকেট হারাতে থাকে আফগানিস্তান। ১০৬ রানের মধ্যে পাঁচ উইকেট পড়ে যাওয়ার পর দলকে লড়াইয়ে ফেরান আফসার জাজাই ও ইকরাম আলিখিল। পঞ্চম দিনে ১৪৩ রানে পাঁচ উইকেট নিয়ে ব্যাটিং শুরু করে স্বাগতিকেরা। জাজাইয়ের ২০২ বলে ৮৭ রানের ইনিংসটি শেষ হলে আবারও চাপে পড়ে আফগানরা।

এরপর নাসিরকে নিয়ে নবম উইকেটে ৫৯ রান যোগ করেন মোহাম্মদ সেলিম সাফি। সাফি ২২ রান করে ফিরলেও একপ্রান্ত আগলে রাখেন নাসির। সতীর্থদের বিদায় দেখতে দেখতে পূর্ণ করেন নিজের সেঞ্চুরি। কিন্তু শেষ উইকেটে আর কোনো প্রতিরোধ গড়তে পারেনি আফগানিস্তান। ১৩০.৩ ওভারে ৩৬০ রানে শেষ হয় তাদের ইনিংস। তাতে ৫৭ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে জিম্বাবুয়ে।

আফগানিস্তান-জিম্বাবুয়ে সিরিজআফগানিস্তান ক্রিকেটজিম্বাবুয়ে ক্রিকেটনাসির খান মারুফখিল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    পার্সেলে আসত খাবার, বাইরে বের হতেন না সাঈদ খোকন

    পার্সেলে আসত খাবার, বাইরে বের হতেন না সাঈদ খোকন

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

    ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    একজনের দ্বারা প্রতিনিয়ত ব্ল্যাকমেইলের শিকার হচ্ছি : ফারিণ

    একজনের দ্বারা প্রতিনিয়ত ব্ল্যাকমেইলের শিকার হচ্ছি : ফারিণ

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    কাজীদের কর্মবিরতিতে দেশজুড়ে বন্ধ বিয়ে-তালাক নিবন্ধন

    কাজীদের কর্মবিরতিতে দেশজুড়ে বন্ধ বিয়ে-তালাক নিবন্ধন