শুরুতে টেস্ট, এরপর ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটারদের বড় অংশ এখন সংযুক্ত আরব আমিরাতে, প্রতিপক্ষ আফগানিস্তান। কাবুলিওয়ালাদের তরুণ দলের বিপক্ষেও প্রায় একই সময়ে খেলবে বাংলাদেশের তরুণরা। তবে তাদের দ্বৈরথ হবে ওমানে। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ওমান যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ওমান ক্রিকেট একাডেমি মাঠে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচগুলো হবে অক্টোবরের ১৩,১৫,১৮,২০ ও ২৩ তারিখে।ওমান সফরের জন্য বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল:ফরিদ হাসান ফয়সাল (অধিনায়ক), আব্দুল্লাহ আল মুহি,আহসান আল মুমি...