Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
গ্রামে গ্রামে তৃষ্ণা মেটান কামরুল
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

ভারতের ব্যস্ত সূচিতে ঝুলছে বাংলাদেশ সফর

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ১৮:১৪
শেয়ার করুন:
ভারতের ব্যস্ত সূচিতে ঝুলছে বাংলাদেশ সফর

সংগৃহীত ছবি

সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে বাংলাদেশের সাদা বলের সিরিজ নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে। বাংলাদেশের বিপক্ষে সিরিজের সময়ে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের সূচি ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

সূচি অনুযায়ী, ১৩, ১৫ ও ১৭ সেপ্টেম্বর নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে আফগানিস্তান। অথচ বিসিবি ১ থেকে ১৩ সেপ্টেম্বরের মধ্যে ভারতের বিপক্ষে তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টির সিরিজ আয়োজনের পরিকল্পনা করেছিল। ফলে সূচির শেষ দিকে এসে দুই সিরিজের সময় একে অপরের সঙ্গে সাংঘর্ষিক হয়ে দাঁড়িয়েছে।

তবে এতে এখনই বাংলাদেশ সফর বাতিল হয়ে গেছে এমনটা বলার সুযোগ নেই। দুই বোর্ডের আলোচনায় বাংলাদেশের সিরিজের সূচিতে পরিবর্তন আসতে পারে। এমনকি ভারত চাইলে দুই সিরিজের জন্য আলাদা দলও পাঠাতে পারে। ফলে শেষ পর্যন্ত কীভাবে সূচি সমন্বয় করা হয় সেটিই এখন দেখার বিষয়।

ভারতের বিপক্ষে আফগানিস্তানের সিরিজটি নিশ্চিত করেছে বিসিসিআইও। বোর্ডটির সচিব দেবজিৎ সাইকিয়া জানিয়েছেন, সিরিজ আয়োজনের ক্ষেত্রে আফগানিস্তান ক্রিকেট বোর্ডকে সহযোগিতা করছে বিসিসিআই।

এক বিবৃতিতে সাইকিয়া দুই দেশের সাম্প্রতিক ক্রিকেটীয় সম্পর্কের প্রশংসা করেছেন, ভারত ও আফগানিস্তানের লড়াই সাম্প্রতিক সময়ে বেশ কিছু রোমাঞ্চকর ম্যাচ উপহার দিয়েছে। পাশাপাশি ভারতে আফগান ক্রিকেটারদের জনপ্রিয়তার কথাও উল্লেখ করে তিনি এটিকে দুই দেশের শক্তিশালী ক্রিকেটীয় সম্পর্কের প্রতিফলন হিসেবে দেখেছেন।

আফগানিস্তানের জন্য সিরিজটি অধিক গুরুত্বপূর্ণ। ভারতের মাটিতে খেললেও সিরিজটির আয়োজক হিসেবে থাকবে আফগানিস্তান। অর্থাৎ এটি তাদের হোম সিরিজ। ভারতের বিপক্ষে নিজেদের মাটিতে নয় এবার ভারতের মাটিতেই নিজেদের হোম সিরিজ খেলবে আফগানরা।

অবশ্য ভারতের মাটিতে খেলার অভিজ্ঞতা আফগানিস্তানের নতুন নয়। গত জুনে সেখানেই ভারতের বিপক্ষে একটি টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছিল তারা। নিউ চণ্ডীগড় স্টেডিয়ামে অনুষ্ঠিত একমাত্র টেস্টে আফগানিস্তানকে ইনিংস ব্যবধানে হারিয়েছিল ভারত। মাত্র তিন দিনেই শেষ হয়েছিল ম্যাচটি।

এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও আফগানিস্তানকে ৩-০ ব্যবধানে হারায় ভারত। দুই দলের দ্বিপক্ষীয় ক্রিকেট ইতিহাসে সেটিই ছিল প্রথম ৫০ ওভারের সিরিজ।

বাংলাদেশ-ভারত সিরিজআফগানিস্তান ক্রিকেটবিসিসিআই
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা

    আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা

    আ.লীগের সঙ্গে ‘যোগাযোগ’, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

    আ.লীগের সঙ্গে ‘যোগাযোগ’, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

    সাবেক এমপিসহ আ.লীগের ৬ নেতার বাড়িতে হামলা-ভাঙচুর, ট্রেনে আগুন

    সাবেক এমপিসহ আ.লীগের ৬ নেতার বাড়িতে হামলা-ভাঙচুর, ট্রেনে আগুন

    ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে ৩০০ কোটি টাকার বহুতল ভবন

    ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে ৩০০ কোটি টাকার বহুতল ভবন

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    গঙ্গাচড়া সরকারি কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ৪ জন আটক

    গঙ্গাচড়া সরকারি কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ৪ জন আটক

    প্রাথমিকের পদক বিতরণে টিকটকার মামুন, শোরগোলের পর নামানো হলো মঞ্চ থেকে

    প্রাথমিকের পদক বিতরণে টিকটকার মামুন, শোরগোলের পর নামানো হলো মঞ্চ থেকে

    সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ছিনতাই

    সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ছিনতাই

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে ছাত্রশক্তির ঢাবি সভাপতি হাসিবকে চাপাতির কোপ

    ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে ছাত্রশক্তির ঢাবি সভাপতি হাসিবকে চাপাতির কোপ

    পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন ব্লগার আসাদ নূর

    পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন ব্লগার আসাদ নূর

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    ঢাকাসহ দেশজুড়ে ১৯ বাসে আগুন, ৩০ ককটেল বিস্ফোরণ

    ঢাকাসহ দেশজুড়ে ১৯ বাসে আগুন, ৩০ ককটেল বিস্ফোরণ

    শ্রীমঙ্গলে ছাত্রশক্তি নেতার ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

    শ্রীমঙ্গলে ছাত্রশক্তি নেতার ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

    রাজধানীর শ্যামলীতে চলন্ত বাসে আগুন

    রাজধানীর শ্যামলীতে চলন্ত বাসে আগুন