শারজায় জিম্বাবুয়ে-আফগানিস্তানের পাঁচ দিনের ম্যাচে এমন এক কীর্তি গড়েছে দুই দল, যা ১৪৯ বছরের টেস্ট ইতিহাসে আগে কখনো দেখা যায়নি। এক ম্যাচে তিনটি ইনিংসে উঠেছে ৫০০ বা তার বেশি রান! সোমবার ড্রয়ে শেষ হয়েছে সিরিজের প্রথম টেস্ট। তবে ফলাফলের চেয়ে আলোচনায় ম্যাচের স্কোরবোর্ড। জিম্বাবুয়ের দুই ইনিংসে রান যথাক্রমে ৫০৪ ও ৫২৩/৫। আফগানিস্তান তাদের একমাত্র ইনিংসে করেছে ৫১৪ রান। অর্থাৎ, তিন ইনিংসেই পাঁচশ ছাড়ানো সংগ্রহ দেখেছে শারজার দর্শকেরা।টেস্ট ইতিহাসে এক ম্যাচে তিনটি ৫০০ রানের ইনিংস দেখার ঘটনা এটাই প্রথম। শুধু ত...