Agamir Somoy E-Paper
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
শতাধিক পরিবারের ভাগ্য বদলেছেন ডলার
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

আফগানিস্তান-জিম্বাবুয়ে সিরিজ

টেস্টে প্রথমবার এক ম্যাচে তিনটি ৫০০!

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ২১:১৪
শেয়ার করুন:
টেস্টে প্রথমবার এক ম্যাচে তিনটি ৫০০!

সংগৃহীত ছবি

শারজায় জিম্বাবুয়ে-আফগানিস্তানের পাঁচ দিনের ম্যাচে এমন এক কীর্তি গড়েছে দুই দল, যা ১৪৯ বছরের টেস্ট ইতিহাসে আগে কখনো দেখা যায়নি। এক ম্যাচে তিনটি ইনিংসে উঠেছে ৫০০ বা তার বেশি রান!

সোমবার ড্রয়ে শেষ হয়েছে সিরিজের প্রথম টেস্ট। তবে ফলাফলের চেয়ে আলোচনায় ম্যাচের স্কোরবোর্ড। জিম্বাবুয়ের দুই ইনিংসে রান যথাক্রমে ৫০৪ ও ৫২৩/৫। আফগানিস্তান তাদের একমাত্র ইনিংসে করেছে ৫১৪ রান। অর্থাৎ, তিন ইনিংসেই পাঁচশ ছাড়ানো সংগ্রহ দেখেছে শারজার দর্শকেরা।

টেস্ট ইতিহাসে এক ম্যাচে তিনটি ৫০০ রানের ইনিংস দেখার ঘটনা এটাই প্রথম। শুধু তাই নয়, দুই ইনিংসেই ৫০০ বা তার বেশি রান করা প্রথম দল হিসেবেও রেকর্ডবুকে নাম লিখিয়েছে জিম্বাবুয়ে। এর আগে টেস্টে এক ম্যাচে অন্তত দুটি ৫০০ রানের ইনিংস দেখা গেছে ৪৯ বার।

পুরো ম্যাচে দুই দলের রান মিলিয়ে হয়েছে ১ হাজার ৫৪১। পাঁচ দিনে মোট ৪০ উইকেটের মধ্যে পড়েছে মাত্র ২৫টি। তাতেই বোঝা যায়, শারজার উইকেটে ব্যাটসম্যানদের জন্য কতটা সহজ ছিল রান তোলা।

শেষদিনেও সেই ব্যাটিং দাপট অব্যাহত ছিল। আগের দিনের ৩ উইকেটে ১৬৪ রান নিয়ে খেলতে নেমে জিম্বাবুয়ের হয়ে সেঞ্চুরি তুলে নেন ওয়েসলি মাধেভেরে। এটি তার প্রথম টেস্ট শতক। এর আগেই ডাবল সেঞ্চুরি পূর্ণ করেছিলেন ক্রেইগ আরভিন। ৪১ বছর ৮২ দিন বয়সে ২০৬ রানে অপরাজিত থাকেন তিনি।

বয়সের বিবেচনায় টেস্টে ডাবল সেঞ্চুরি করা তৃতীয় বয়োজ্যেষ্ঠ ব্যাটসম্যান এখন আরভিন। তার চেয়ে বেশি বয়সে এই কীর্তি আছে কেবল ইংল্যান্ডের জ্যাক হবস ও দক্ষিণ আফ্রিকার এরিক রোয়ানের। ৪১ বছর ১৯৫ দিন বয়সে ডাবল সেঞ্চুরি করেছিলেন হবস। আর রোয়ান করেছিলেন ৪২ বছর ৬ দিন বয়সে।

এই টেস্টে আরও একটি বিরল কীর্তি দেখেছে ক্রিকেটবিশ্ব। জিম্বাবুয়ের প্রথম ইনিংসে ৪০ বছর ২৭৬ দিন বয়সে সেঞ্চুরি করেছিলেন ব্রেন্ডন টেলর। পরে আরভিনের ডাবল সেঞ্চুরি। ১৯২৬ সালের পর প্রথমবার কোনো টেস্টে একই ম্যাচে চল্লিশোর্ধ্ব দুই ব্যাটসম্যান সেঞ্চুরি করলেন। আর ৪০ বছর পেরিয়ে ডাবল সেঞ্চুরি করার ক্ষেত্রে আরভিন টেস্ট ইতিহাসের ষষ্ঠ ব্যাটসম্যান। ১৯৯৪ সালে গ্রাহাম গুচের পর প্রথমবার দেখা গেল এমন কীর্তি।

সব মিলিয়ে শারজা টেস্টে এসেছে সাতটি সেঞ্চুরি। এক ম্যাচে সর্বোচ্চ আটটি সেঞ্চুরির রেকর্ড অবশ্য এখনো অক্ষত। ২০০৫ সালে অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকা টেস্টে প্রথমবার আটটি সেঞ্চুরি দেখা গিয়েছিল। ২০১৩ সালে গলে বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্টেও হয়েছিল একই ঘটনা। এবার সেই রেকর্ড ছোঁয়া হয়নি, তবে রান ও ব্যক্তিগত অর্জনে স্মরণীয় হয়ে থাকল জিম্বাবুয়ে-আফগানিস্তান লড়াই।

আফগানিস্তান-জিম্বাবুয়ে সিরিজটেস্টে ১ ম্যাচে ৫০০জিম্বাবুয়ের ৫০০ রান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কপ-৩১: প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

    কপ-৩১: প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    আসাদ নূরকে বিয়ে করেছেন সংগীতশিল্পী পারশা!

    আসাদ নূরকে বিয়ে করেছেন সংগীতশিল্পী পারশা!

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘কুত্তার বাচ্চা’ গালি নয়: হেফাজত আমির

    চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘কুত্তার বাচ্চা’ গালি নয়: হেফাজত আমির

    নবজাতকের বাবা দাবি দুই ব্যক্তির; একজন হিন্দু, অন্যজন মুসলিম

    নবজাতকের বাবা দাবি দুই ব্যক্তির; একজন হিন্দু, অন্যজন মুসলিম

    লাইপজিগের প্রদর্শনীতে উঠে আসছে উপকূল, রাজনীতি ও মানুষের অস্তিত্বের গল্প

    লাইপজিগের প্রদর্শনীতে উঠে আসছে উপকূল, রাজনীতি ও মানুষের অস্তিত্বের গল্প

    কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

    কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

    ঝুঁকির ভয়ে গল্প বলা বন্ধ করে দিলে এগোব কীভাবে: আদনান আল রাজীব

    ঝুঁকির ভয়ে গল্প বলা বন্ধ করে দিলে এগোব কীভাবে: আদনান আল রাজীব

    মাধবপুর দেখল রহিম ও রূপবানের প্রেমকাহিনি

    মাধবপুর দেখল রহিম ও রূপবানের প্রেমকাহিনি

    এমপিহীন সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা ঢিলা

    এমপিহীন সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা ঢিলা

    বিয়ে করে স্বামীকে নিয়ে মক্কায় নীহা

    বিয়ে করে স্বামীকে নিয়ে মক্কায় নীহা

    এবার প্রতিযোগিতা ছাড়াই ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ মাহি

    এবার প্রতিযোগিতা ছাড়াই ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ মাহি

    বাল্যবিয়ে বন্ধ, ঝুমুরের পড়াশোনার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী নুর

    বাল্যবিয়ে বন্ধ, ঝুমুরের পড়াশোনার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী নুর

    গ্রিন রোডে বিএনপির সহযোগিতায় উচ্ছেদ অভিযান

    গ্রিন রোডে বিএনপির সহযোগিতায় উচ্ছেদ অভিযান