Agamir Somoy E-Paper
রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
মানুষের জীবন বাঁচাতে সড়কে শফিকুল
রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

টানা তিন ছক্কার পর বল হাতেও দুর্দান্ত সাকিব

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৬
টানা তিন ছক্কার পর বল হাতেও দুর্দান্ত সাকিব

মাইনর লিগ ক্রিকেটে সময়টা ভালো যাচ্ছে না সাকিবের দল আটলান্টা ফায়ারের। প্রতিযোগিতায় টানা দ্বিতীয়বারের মতো পরাজয়ের স্বাদ পেল দলটি। প্রথম ম্যাচে নামের প্রতি সুবিচার করতে না পারলেও এবার দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্স উপহার দিয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। তবে দলকে জেতাতে পারেননি।

ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আটলান্টা ফায়ার। ওপেনার ঋষি পান্ডে ২১ বলে ৩২ রান করলেও মূল আলো কেড়ে নেন সাকিব আল হাসান। ইনিংসের নবম ওভারে উইকেটে এসে ব্যাট হাতে ঝড় তোলেন। ওভারের টানা তিন বলে তিনটি দুর্দান্ত ছক্কা হাঁকিয়ে মাতিয়ে দেন গ্যালারি। পরের ওভারে এসে আরও একটি বাউন্ডারি হাঁকানোর পর সাজঘরে ফেরেন সাকিব।

আরও পড়ুন

হ্যাটট্রিকের নেশায় পেয়েছে রাফিনিয়াকে

২০ সেপ্টেম্বর ২০২৬

আউট হওয়ার আগে মাত্র ১২ বলে এক চার ও তিন ছক্কায় সাকিবের ব্যাট থেকে আসে ২৮ রানের বিধ্বংসী ইনিংস। তার বিদায়ের পর শেষদিকে সানি প্যাটেলের ১৩ বলে ২১ রানের ক্যামিও এবং পার্থ প্যাটেলের ৪৬ বলে ৫৬ রানের অপরাজিত ফিফটিতে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৬৬ রানের সংগ্রহ দাঁড় করায় আটলান্টা। এর আগে পার্থ প্যাটেলের সঙ্গে সাকিবের জুটিও দলে বড় অবদান রাখে।

জবাবে ব্যাট করতে নেমে মরিসভিলে র‍্যাপটর্সকে দারুণ এক সূচনা এনে দেন ওপেনার মুক্তার আহমেদ। তিনি খেলেন ৩৭ বলে ৬৩ রানের ঝোড়ো ইনিংস। অন্যদিকে ভেনকাট মাহিশ করেন ২৫ বলে ৬৩ রান। বোলিংয়ে ইনিংসের প্রথম ও তৃতীয় ওভারে ১৬ রান খরচ করলেও দারুণভাবে কামব্যাক করেন সাকিব। নিজের তৃতীয় ওভারে দেন মাত্র ৫ রান। ইনিংসের ১৭তম ওভারে মাত্র ২ রান দিয়ে তুলে নেন সোহাম আগাশের উইকেট।

৪ ওভারে  ২৩ রান খরচ করে সাকিবের শিকার ১টি। তবে শেষ পর্যন্ত অধিনায়ক জ্যাকবস পিয়েনারের ২৯ বলে অপরাজিত ৪৫ রানের দায়িত্বশীল ইনিংসে ভর করে ৩ বল বাকি থাকতেই ৩ উইকেটের জয় নিশ্চিত করে মরিসভিলে র‍্যাপটর্স। আটলান্টার পক্ষে সাকিব ব্যাটে-বলে নিজেদের সর্বস্ব উজাড় করে দিলেও দলের পরাজয় এড়ানো সম্ভব হয়নি।

সাকিব আল হাসানআটলান্টা ফায়ারমাইনর ক্রিকেট লিগ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    অপ্রতিম হত্যাকাণ্ডে কাঁদলেন-ক্ষমা চাইলেন এমপি মনিরুল, বললেন ‘কী দেশ বানালাম’

    অপ্রতিম হত্যাকাণ্ডে কাঁদলেন-ক্ষমা চাইলেন এমপি মনিরুল, বললেন ‘কী দেশ বানালাম’

    ফিরছিলেন আত্মীয়ের জানাজা থেকে,  এখন তাদেরই জানাজা

    ফিরছিলেন আত্মীয়ের জানাজা থেকে, এখন তাদেরই জানাজা

    অপ্রতিম হত্যায় চারজন শনাক্ত, আটক ২

    অপ্রতিম হত্যায় চারজন শনাক্ত, আটক ২

    গ্যাস, বিদ্যুৎ দিচ্ছেন না বলেই আমাদের লংমার্চ: ডা. শফিকুর

    গ্যাস, বিদ্যুৎ দিচ্ছেন না বলেই আমাদের লংমার্চ: ডা. শফিকুর

    আমার ছেলের কী অন্যায় ছিল জানতে চাই, কোন দেশ এটা

    আমার ছেলের কী অন্যায় ছিল জানতে চাই, কোন দেশ এটা

    জনগণকে একদফার প্রস্তুতি নিতে বললেন জামায়াত আমির

    জনগণকে একদফার প্রস্তুতি নিতে বললেন জামায়াত আমির

    কোরআন-সংবিধান নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের সমালোচনায় হেফাজত

    কোরআন-সংবিধান নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের সমালোচনায় হেফাজত

    দীর্ঘদিন পর নাটকে বিজরী বরকতুল্লাহ, তৌসিফ ও সাদনিমা

    দীর্ঘদিন পর নাটকে বিজরী বরকতুল্লাহ, তৌসিফ ও সাদনিমা

    প্রয়োজন না থাকলে ঘনিষ্ঠ দৃশ্যে রাজি নই: রাধিকা আপ্তে

    প্রয়োজন না থাকলে ঘনিষ্ঠ দৃশ্যে রাজি নই: রাধিকা আপ্তে

    গত ১৭ বছরে দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা হয়েছে

    গত ১৭ বছরে দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা হয়েছে

    আটকের কয়েক ঘণ্টা আগে অপ্রতিমকে নিয়ে যে পোস্ট দিয়েছিলেন আনাস

    আটকের কয়েক ঘণ্টা আগে অপ্রতিমকে নিয়ে যে পোস্ট দিয়েছিলেন আনাস

    মোবাইল ফোনের জন্য অপ্রতিমকে হত্যা : পুলিশ

    মোবাইল ফোনের জন্য অপ্রতিমকে হত্যা : পুলিশ

    মেসে ‘ভাত চুরি’ করে খাওয়ার অভিযোগে বিশ্ববিদ্যালয় ছাত্রকে ‘পিটিয়ে হত্যা’

    মেসে ‘ভাত চুরি’ করে খাওয়ার অভিযোগে বিশ্ববিদ্যালয় ছাত্রকে ‘পিটিয়ে হত্যা’

    শিক্ষার্থীর শেখার ফলই হবে প্রাথমিক শিক্ষার সাফল্যের মূল মাপকাঠি

    শিক্ষার্থীর শেখার ফলই হবে প্রাথমিক শিক্ষার সাফল্যের মূল মাপকাঠি

    অপ্রতিম হত্যা, সিসিটিভি ফুটেজে যা দেখা গেল

    অপ্রতিম হত্যা, সিসিটিভি ফুটেজে যা দেখা গেল