আইপিএলকে বিদায় বললেন ধোনি

সংগৃহীত ছবি
এ যেন এক অধ্যায়ের অবসান! আইপিএলের সেই শুরু থেকেই অবিচ্ছেদ্য অংশ হয়ে ছিলেন মহেন্দ্র সিং ধোনি। দীর্ঘ ১৮ বছরের যাত্রা শেষে আইপিএলকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানালেন ৪৫ বছর বয়সী ধোনি। তবে চেন্নাই সুপার কিংসের মেন্টর হিসেবে আইপিএলের পরের আসরে দেখা যাবে তাকে।
২০০৮ সালে টুর্নামেন্টের প্রথম আসরে চেন্নাইয়ের হয়ে মাঠে নামেন ধোনি। এই ফ্র্যাঞ্চাইজির হয়েই টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে বেশি ৫ বার শিরোপা উঁচিয়ে ধরেছেন তিনি। ২৭৮ ম্যাচে মাঠে নেমে করেছেন ৫৪৩৯ রান। কোন সেঞ্চুরি না থাকলেও হাফ সেঞ্চুরি আছে ২৪টি।
অধিনায়ক হিসেবে রেকর্ড ১৩৫ ম্যাচে জয় পেয়েছেন ধোনি। ম্যাচসেরা হয়েছেন ১৮ বার।
ধোনির সমসাময়িক ক্রিকেটাররা অনেক আগেই বিদায় বলেছেন আইপিএলকে। তবে ৪৪ পেরিয়ে গেলেও খেলা চালিয়ে যাচ্ছিলেন তিনি। গত কয়েক বছর ধরে নিজের সেরা ফর্মের ধারেকাছেও ছিলেন না। খুব কম সময়ই ক্রিজে দেখা গেছে তাকে।
শেষ পর্যন্ত আইপিএল থেকে অবসরের ঘোষণা দিলেন ধোনি। এই টুর্নামেন্টে অবশ্য ধোনিকে দেখা যাবে অন্য এক রূপে। আগামী মৌসুমে তাকে মেন্টর হিসেবে রেখে দিচ্ছে চেন্নাই।



