Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

১৬ বছর পর মোহামেডানের প্রিমিয়ার লিগ জয়

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১২ জুন ২০২৬, ১৮:৪৬
শেয়ার করুন:
১৬ বছর পর মোহামেডানের প্রিমিয়ার লিগ জয়

সংগৃহীত ছবি

শিরোপা জয়ের জন্য সব তারকাদের নিজেদের ডেরায় ভিড়িয়েছিল মোহামেডান। তারা যেন হয়ে গিয়েছিল আগের আবাহনী। লক্ষ্য যে করেই হোক জিততে হবে এবারে লিগ। সেই লক্ষ্য পূরণ হয়েছে মোহামেডানের। ১৬ বছর পর ক্রিকেটের লিগ শিরোপা এসেছে ক্লাবটিতে। 

লিগের শেষদিন নিজেদের ম্যাচে শুধু জিতলেই হতো না। হারতে হতো প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকেও। ঐতিহ্যবাহী দলটির কাজ সহজ করে দিল প্রকৃতি। বৃষ্টিবিঘ্নিত দিনে জিতল মোহামেডান আর হারল প্রাইম ব্যাংক।

বিকেএসপির ৩ নম্বর মাঠে প্রিমিয়ার লিগের শেষ দিনে আবাহনী লিমিটেডের বিপক্ষে রেকর্ড গড়ে ৪০৬ রান করে মোহামেডান। পরে আবাহনী ২৪.৪ ওভারে ৪ উইকেটে ১৭৮ রান করার পর বজ্রপাত ও বৃষ্টির কারণে আর খেলা সম্ভব হয়নি।

তাই ডাকওয়ার্থ লুইস স্টার্ন পদ্ধতিতে মোহামেডানকে ৬৩ রানে জয়ী ঘোষণা করেন ম্যাচ অফিসিয়ালরা।

দেশের ক্লাব ক্রিকেটের সবচেয়ে বড় টুর্নামেন্টে ২০০৯-১০ মৌসুমের পর এটিই মোহামেডানের প্রথম শিরোপা। টুর্নামেন্টটি লিস্ট ‘এ’ স্বীকৃত পাওয়ার এই প্রথম শিরোপা ঘরে তুলল সাদা-কালো শিবির। সব মিলিয়ে প্রিমিয়ার লিগে এটি তাদের দশম শিরোপা।

ম্যাচে টস জিতে ফিল্ডিং নিয়ে এনামুল হক বিজয় ও পারভেজ হোসেন ইমনের তাণ্ডবে পিষ্ট হয়ে যায় আবাহনীর বোলিং। দলীয় ৩৬ রানে মোহাম্মদ নাঈম শেখের বিদায়ের পর দ্বিতীয় উইকেটে ২৪৮ রানের জুটি গড়েন বিজয় ও ইমন।

দেশের লিস্ট ‘এ’ ইতিহাসে দ্বিতীয় উইকেটে এটি দ্বিতীয় সর্বোচ্চ জুটি। গত বছরের লিগে ২৫০ রানের জুটি গড়েছিলেন ব্রাদার্স ইউনিয়নের মাহফিজুল ইসলাম রবিন ও মিজানুর রহমান।

চলতি লিগে নিজের প্রথম সেঞ্চুরিতে ১০ চার ও ১২ ছক্কায় ১১৬ বলে ১৫০ রানের ইনিংস খেলে আউট হন পারভেজ ইমন। লিস্ট ‘এ’ ক্যারিয়ারে এটি তার অষ্টম সেঞ্চুরি।

বিজয়ের ব্যাট থেকে আসে ১১ চার ও ৯ ছক্কায় ১১৫ বলে ১৪১ রান। লিস্ট ‘এ’ ক্যারিয়ারে এটি তার ২৫তম সেঞ্চুরি। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড। তার ঠিক পেছনে তামিম ইকবাল, ২৪ সেঞ্চুরি।

দুই সেঞ্চুরিয়ানের বিদায়ের পর একই ছন্দে দলকে এগিয়ে নেন আফিফ হোসেন ধ্রুব ও আনিসুল ইসলাম ইমন। ৬ চার ও ৫ ছক্কায় ৩৩ বলে ৬১ রান করেন আফিফ। আর ৩ ছক্কায় ১৬ বলে ৩০ রানে অপরাজিত থেকে যান আনিসুল ইমন।

সব মিলিয়ে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেটে ৪০৬ রান করে মোহামেডান। দেশের লিস্ট ‘এ’ ক্রিকেটে এটি দ্বিতীয় সর্বোচ্চ দলীয় স্কোর। গত বছরের লিগে ৪২২ রান করেছিল প্রাইম ব্যাংক।   

মোহামেডানডিপিএল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    জাতীয় বিশ্ববিদ্যালয় তিনদিন বন্ধ ঘোষণা করে ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য

    জাতীয় বিশ্ববিদ্যালয় তিনদিন বন্ধ ঘোষণা করে ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    প্রতিদিন আট ঘণ্টার বেশি ক্লাস থাকে

    প্রতিদিন আট ঘণ্টার বেশি ক্লাস থাকে