Agamir Somoy E-Paper
শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
জলবায়ুকর্মী অপু বিদেশের মঞ্চে
শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

স্ত্রীর ক্যানসার জয়

ক্রিকেটকে জীবনের ঊর্ধ্বে ভাবেন না কিউই পেসার

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬, ১১:৩৪
শেয়ার করুন:
ক্রিকেটকে জীবনের ঊর্ধ্বে ভাবেন না কিউই পেসার

পারিবারিক জীবনে কঠিন সময় পার করে এসেছেন নিউজিল্যান্ডের পেসার ব্লেয়ার টিকনার। ২০২৪ সালের এপ্রিলে তার স্ত্রী সারার লিউকেমিয়া (রক্তের ক্যানসার) ধরা পড়ার পর দীর্ঘ আট মাসের কঠিন লড়াই করতে হয়েছে। অবশেষে ২০২৪ সালের ক্রিসমাস ইভে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফেরেন সারা এবং তিনি সম্পূর্ণ ক্যানসারমুক্ত। এই ঘটনার পর ক্রিকেটকে ঘিরে টিকনারের দৃষ্টিভঙ্গি বদলে গেছে।

ভারতের বিপক্ষে ওয়েলিংটনে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আবেগঘন কণ্ঠে টিকনার বলেন, ‘আমার জীবনটা চড়াই-উতরাইয়ে ভরা। সারা এবং আমার পরিবার এই কঠিন সময়টা পার করে আসতে পেরেছে, এটা ভাবতেই ভালো লাগে। ক্যারিয়ারের শুরুর দিকে আমি অনেক বেশি মানসিক চাপ অনুভব করতাম। এরপর সারার ক্যানসারের চিকিৎসা— সব মিলিয়ে সময়টা খুব কঠিন ছিল। এখন আমি ক্যারিয়ারের এমন একটি পর্যায়ে আছি, যেখানে স্রেফ খেলাটাকে উপভোগ করতে চাই এবং নিজের মতো থাকতে চাই।’

আরও পড়ুন

শত্রুতা ভুলে রোনালদোকে বিদায়ী শুভেচ্ছা জেসুসের

০৬ নভেম্বর ২০২৬

ক্রিকেট জীবনের সবকিছুর ঊর্ধ্বে নয়— এই উপলব্ধি নিয়ে টিকনারের বক্তব্য, ‘আমি মাঠে মুখে হাসি নিয়ে খেলার চেষ্টা করি। ক্রিকেট নিশ্চিতভাবেই আমার জীবনের অনেক বড় একটা অংশ এবং খেলাটা আমাকে অনেক কিছু দিয়েছে। তবে দিনশেষে আমি জানি যে, খেলা শেষে আমাকে বাড়ি গিয়ে আমার স্ত্রী ও কন্যাসন্তানের কাছেই ফিরতে হবে। তাদের কাছে সুস্থভাবে ফিরতে পারছি, এটাই আমার জন্য সবচেয়ে বড় ভাগ্য। তাই জীবনের অন্য সবকিছুর চেয়ে ক্রিকেট আমার কাছে সামান্য ছোট বিষয়।’


বুধবার অকল্যান্ডের ইডেন পার্কে প্রথম ওয়ানডেতে ভারতের বিপক্ষে নিউজিল্যান্ড দল তেমন সুবিধা করতে না পারলেও ১১ নম্বর ব্যাটার হিসেবে নেমে ২৩ বলে অপরাজিত ৩৪ রানের এক ঝোড়ো ইনিংস খেলেন টিকনার। শেষ উইকেটে জ্যাকব ডাফির সঙ্গে ৪১ রানের জুটি নিয়ে রসিকতা করে টিকনার বলেন, ‘ডাফির জায়গায় ১০ নম্বরে ব্যাটিংয়ে ওঠার দাবি আমার আগেই ছিল! ইংল্যান্ডের বিপক্ষে গত বছর ওয়েলিংটনে আমি বেশ ভালো ব্যাট করেছিলাম। তবে আমার মনে হয়, ১০ নম্বর থেকে আস্তে আস্তে প্রমোশন পেয়ে ৩ নম্বর পজিশন পর্যন্ত আমার যাওয়া উচিত।’ 

ওয়েলিংটনের হেনরি স্টেডিয়ামে আগামী শনিবার অনুষ্ঠিত হতে যাওয়া দ্বিতীয় ম্যাচে ভালো কিছু করার আশাবাদ ব্যক্ত করেছেন এই পেসার। অকল্যান্ডের ছোট বাউন্ডারি থেকে ওয়েলিংটনের দীর্ঘ সোজা সীমানা ও বাউন্সি উইকেটের চ্যালেঞ্জ নিতে নিউজিল্যান্ড দল পুরোপুরি তৈরি বলেও জানান ব্লেয়ার টিকনার।

ব্লেয়ার টিকনারনিউজিল্যান্ডক্যান্সার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ভাগ্য খুলতে পারে দেড়শ কর্মকর্তার

    ভাগ্য খুলতে পারে দেড়শ কর্মকর্তার

    ইপিএসে সবাইকে ছাড়িয়ে পূবালী ব্যাংক

    ইপিএসে সবাইকে ছাড়িয়ে পূবালী ব্যাংক

    জাহাজে বেতন ১৫ লাখ, মেরিনে লাখের নিচে, মিলছে না শিক্ষক

    জাহাজে বেতন ১৫ লাখ, মেরিনে লাখের নিচে, মিলছে না শিক্ষক

    ইসমাইল জবিউল্লাহ আইসিএপিপির ভাইস চেয়ারপারসন নির্বাচিত

    ইসমাইল জবিউল্লাহ আইসিএপিপির ভাইস চেয়ারপারসন নির্বাচিত

    পাইপলাইনে ছিদ্র করে তেল চুরি, সাবেক ইউপি সদস্যসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

    পাইপলাইনে ছিদ্র করে তেল চুরি, সাবেক ইউপি সদস্যসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

    চীনা যুদ্ধবিমান আসছে আগামী বছরই

    চীনা যুদ্ধবিমান আসছে আগামী বছরই

    এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

    এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

    ক্ষিপ্ত হয়ে সাংবাদিকের ফোন কেড়ে নিলেন পরীমনি

    ক্ষিপ্ত হয়ে সাংবাদিকের ফোন কেড়ে নিলেন পরীমনি

    ৫০০ টাকা মুচলেকায় জামিন পেলেন পরীমনি

    ৫০০ টাকা মুচলেকায় জামিন পেলেন পরীমনি

    মধ্যরাতে হোম ইকোনমিকস কলেজের অধ্যক্ষকে উদ্ধার, ছাত্রীকে চুল ধরে টেনে নামানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে

    মধ্যরাতে হোম ইকোনমিকস কলেজের অধ্যক্ষকে উদ্ধার, ছাত্রীকে চুল ধরে টেনে নামানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে

    সিংগাইরে তিন খুনের দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড

    সিংগাইরে তিন খুনের দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড

    ডিএসইর নতুন পরিচালক হুমায়ুন কবির

    ডিএসইর নতুন পরিচালক হুমায়ুন কবির

    গরু চুরির অভিযোগে চার বাড়িতে হামলা-ভাঙচুর

    গরু চুরির অভিযোগে চার বাড়িতে হামলা-ভাঙচুর

    ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, চিরতরে নিভে গেল পিংকির উচ্চশিক্ষার স্বপ্ন

    ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, চিরতরে নিভে গেল পিংকির উচ্চশিক্ষার স্বপ্ন

    ক্লাসরুমে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়ায় ৯ শিক্ষার্থীকে টিসি

    ক্লাসরুমে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়ায় ৯ শিক্ষার্থীকে টিসি