হারল রিয়াল-পিএসজি

টানা তিন জয়ে উড়ন্ত শুরুই হয়েছিল হোসে মরিনহোর রিয়াল মাদ্রিদের। তারা হোঁচট খেল রিয়াল বেতিসের মাঠে। অসংখ্য সুযোগ নষ্টের খেসারত দিয়ে রিয়াল হেরেছে ১-০ গোলে। ফ্রেঞ্চ লিগ ওয়ানে দুই ড্রয়ের পর শুক্রবার তৃতীয় ম্যাচে মোনাকোর কাছে ২-১ গোলে হেরেই গেছে পিএসজি। অথচ সেদিনই ২০৩০ পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছিল কোচ লুইস এনরিকের।
প্রিমিয়ার লিগে নিজের ১২৫ মিলিয়ন পাউন্ডের মূল্য দিয়ে আলেকজান্দার ইসাক করেছেন জোড়া গোল। তাতে ২-০ ব্যবধানে ইপ্সুইচ টাউনকে হারিয়েছে লিভারপুল। গতকাল অন্য ম্যাচে ম্যানচেস্টার সিটি ১-০ গোলে হারিয়েছে কভেন্ট্রিকে। ইংলিশ চ্যাম্পিয়নশিপে হামজা চৌধুরীর শেফিল্ড ইউনাইটেড ৩-১ গোলে হেরেছে নরউইচের সঙ্গে। বেতিসের মাঠে বলে হাওয়া না থাকায় প্রথম ৯ মিনিটে খেলা থামাতে হয় পাঁচবার! রিয়ালের একাধিক শট লেগেছে পোস্টে। বাতিল হয়েছে ভিনিসিয়ুসের পাসে কার্লোস এস্পির অসাধারণ বাইসাইকেল কিকের গোল। কেননা, আক্রমণ শুরুর সময় অফসাইডে ছিলেন এস্পি। ইনজুরি টাইমের পঞ্চম মিনিটে কিলিয়ান এমবাপ্পের পেনাল্টি মিসে পূরণ হয় ব্যর্থতার ষোলোকলা।
ফ্রেঞ্চ লিগ ওয়ানে মার্কিনিয়োসের গোলে ৩১ মিনিটে এগিয়ে গিয়েছিল পিএসজি। ৫৮ মিনিটে সমতা ফেরান নাজিনহো। ৭২ মিনিটে ইদুম্বোর গোলে দারুণ জয়ে মাঠ ছাড়ে মোনাকো। এই জয়ে তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে মোনাকো। আর তিন ম্যাচে ২ পয়েন্ট নিয়ে পিএসজি নেমে গেছে ১২ নম্বরে। এখনই তারা মোনাকোর সঙ্গে পিছিয়ে পড়েছে ৭ পয়েন্টে।





