Agamir Somoy E-Paper
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
উপকূলের নারীদের পথ দেখাচ্ছেন সরমা রানী
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

রাইজিং স্টারস এশিয়া কাপ

পাকিস্তানের কাছে হেরে সেমির সমীকরণ জটিল করল ভারত

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ১১:৫৬
শেয়ার করুন:
পাকিস্তানের কাছে হেরে সেমির সমীকরণ জটিল করল ভারত

এসিসি পুরুষ রাইজিং স্টারস এশিয়া কাপ ২০২৬-এ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান ‘এ’ দলের কাছে ৪৮ রানে হেরে সেমিফাইনালের পথ জটিল করে তুলেছে ভারত ‘এ’ দল। দোহায় রবিবার সন্ধ্যার এই হারের ফলে ‘বি’ গ্রুপের শেষ দিনের খেলা দারুণ রোমাঞ্চকর হয়ে উঠেছে। দিনের প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৬ উইকেটে হারিয়ে লড়াইয়ে ফিরেছে নেপালও।

দুই ম্যাচের দুটিতেই জিতে ৪ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষে থেকে সেমিফাইনালের টিকিট প্রায় নিশ্চিত করে ফেলেছে পাকিস্তান ‘এ’ দল। অন্যদিকে ২ ম্যাচে ১টি করে জয়ে ভারত ‘এ’ ও নেপাল—দুই দলেরই পয়েন্ট সমান ২। তবে প্রথম ম্যাচে নেপালকে ৩০৬ রানের বিশাল ব্যবধানে হারানোর সুবাদে ভারতের নেট রান রেট (+২.৫৮০) বেশ ভালো অবস্থায় আছে। টানা দুই হারে পয়েন্টশূন্য থাকা আরব আমিরাত সেমিফাইনালের দৌড় থেকে কার্যত ছিটকে গেছে।

আরও পড়ুন

ডারবান টেস্টেও বল টেম্পারিং হয়েছিল!

২৩ নভেম্বর ২০২৬

গ্রুপের শীর্ষ দুটি দল যাবে ২৬ ও ২৭ নভেম্বর অনুষ্ঠেয় সেমিফাইনালে। মঙ্গলবার (২৪ নভেম্বর) গ্রুপ পর্বের শেষ দিনে বাংলাদেশ সময় দুপুর ১২টায় দোহার ইউনিভার্সিটি অব দোহা ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজি মাঠে সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হবে ভারত ‘এ’। একই দিন বিকেল ৪টায় ওয়েস্ট এন্ড পার্ক ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তান ‘এ’ খেলবে নেপালের বিপক্ষে।

যেভাবে সেমিফাইনালে যেতে পারে ভারত

সবচেয়ে সহজ পথ (ভারত ও পাকিস্তানের জয়): মঙ্গলবার ভারত ‘এ’ যদি আরব আমিরাতকে হারায় এবং পাকিস্তান ‘এ’ নেপালকে পরাজিত করে, তবে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হয়ে সরাসরি সেমিফাইনালে উঠবে ভারত।

তিন দলের সমান পয়েন্ট (ভারত ও নেপালের জয়): ভারত ‘এ’ আমিরাতকে হারালে এবং নেপাল যদি পাকিস্তান ‘এ’ দলকে হারিয়ে অঘটন ঘটায়, তবে তিন দলেরই পয়েন্ট হবে ৪। সে ক্ষেত্রে নেট রান রেটে (+২.৫৮০) অনেক এগিয়ে থাকায় ভারতের সেমিফাইনাল প্রায় নিশ্চিত থাকবে।

আরও পড়ুন

চোটে জর্জরিত বাংলাদেশ, বাভুমাকে পাচ্ছে না স্বাগতিকরা

২৩ নভেম্বর ২০২৬

ম্যাচ পরিত্যক্ত হলে: বৃষ্টির বা অন্য কোনো কারণে ভারত ও আমিরাতের ম্যাচ পরিত্যক্ত হলে ভারত ১ পয়েন্ট পেয়ে মোট ৩ পয়েন্টে পৌঁছাবে। তখন পাকিস্তান ‘এ’ নেপালকে হারালে নেপাল ২ পয়েন্টেই আটকে থাকবে এবং ভারত সরাসরি শেষ চারে উঠে যাবে।

ভারত হারলে ও পাকিস্তান জিতলে: আমিরাতের কাছে ভারত হেরে গেলে এবং পাকিস্তান নেপালকে হারালে ভারত, নেপাল ও আমিরাত—তিন দলেরই পয়েন্ট হবে ২। নেপাল ও আমিরাতের নেট রান রেট বড় ব্যবধানে ঋণাত্মক হওয়ায় বড় কোনো বিপর্যয়ে না হারলে ভারতই রান রেটে এগিয়ে থেকে সেমিফাইনালে যাবে।

ভারতের বিদায়ের একমাত্র শঙ্কা: ভারত ‘এ’ যদি আমিরাতের কাছে হেরে যায় এবং একই দিনে নেপাল যদি পাকিস্তান ‘এ’ দলকে হারিয়ে দেয়, কেবল তখনই ২ পয়েন্ট নিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নেবে ভারত। সে ক্ষেত্রে ৪ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে উঠবে পাকিস্তান ও নেপাল।

রাইজিং স্টারস এশিয়া কাপ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    অবৈধ ইটভাটায় পুড়ছে সন্দ্বীপ, নিয়ন্ত্রণ হাতবদল

    অবৈধ ইটভাটায় পুড়ছে সন্দ্বীপ, নিয়ন্ত্রণ হাতবদল

    সূত্রাপুরে ককটেল বিস্ফোরণে ঢাবি কর্মচারী আহত

    সূত্রাপুরে ককটেল বিস্ফোরণে ঢাবি কর্মচারী আহত

    ২৩ সদস্যের ভরসা তুলি, নিজেই এখন অসহায়

    ২৩ সদস্যের ভরসা তুলি, নিজেই এখন অসহায়

    ‘চ্যাটজিপিটিকে বললাম কীভাবে ইয়াবা বানাব শিখিয়ে দাও’

    ‘চ্যাটজিপিটিকে বললাম কীভাবে ইয়াবা বানাব শিখিয়ে দাও’

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে  আটক ছাত্রলীগ নেত্রী

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে আটক ছাত্রলীগ নেত্রী

    কোরিয়ায় আটক হয়ে ফিরতে হলো দেশে, কিয়াংসাং বিশ্ববিদ্যালয়ের ভূমিকার তদন্ত চান জাহিদুল

    কোরিয়ায় আটক হয়ে ফিরতে হলো দেশে, কিয়াংসাং বিশ্ববিদ্যালয়ের ভূমিকার তদন্ত চান জাহিদুল

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    ১৮ দিনেই অন্য দেশে চলে গেছে ৩১৬৮ কোটির অর্ডার

    ১৮ দিনেই অন্য দেশে চলে গেছে ৩১৬৮ কোটির অর্ডার

    ‘আপনার ফাইল ওকে, আমাদের ভিটামিন কই?’

    ‘আপনার ফাইল ওকে, আমাদের ভিটামিন কই?’

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ : দুজন কারাগারে, একজন কিশোর উন্নয়ন কেন্দ্রে

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ : দুজন কারাগারে, একজন কিশোর উন্নয়ন কেন্দ্রে

    জাতীয় সংলাপ : কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

    জাতীয় সংলাপ : কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’- বলা ছাত্রলীগ নেতা ফের গ্রেপ্তার

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’- বলা ছাত্রলীগ নেতা ফের গ্রেপ্তার

    দেশে ফিরে নাহিদ বললেন, জাতীয় ঐক্য চাইলে আগে ক্ষমা চাইতে হবে বিএনপিকে

    দেশে ফিরে নাহিদ বললেন, জাতীয় ঐক্য চাইলে আগে ক্ষমা চাইতে হবে বিএনপিকে

    শখকে পেশা বানাবেন যেভাবে

    শখকে পেশা বানাবেন যেভাবে